এবিবি-ফান প্রশ্ন ১৪৫ || কোকিল শুধু বসন্তেই সুর করে ডাকে কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
কোকিল শুধু বসন্তেই সুর করে ডাকে কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
গরম পড়ার আগে শেষ আনন্দ করে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





মানুষদের জন্য ফেব্রুয়ারি যেমন ভালোবাসার মাস,তেমনি কোকিলদের জন্য বসন্তকাল ভালোবাসার মাস,তাই কুহু কুহু করে ডেকে তার প্রিয় মানুষকে খুঁজে বেড়ায়।
ঠিক ঠিক। ভালবাসার কাল
জি দাদা 😂
কারণ কোকিলের মনে ভালোবাসার আগুনঝরা রঙ লাগে তাই কোকিল শুধু বসন্তেই সুর করে ডাকে প্রেমিককে।
এই আগুনেও কোকিল বেঁচে আছে, আশ্চর্যের
প্রেমের আগুনে কোকিল আরো পবিত্র ও আয়ু পাবে দাদা,হি হি☺️☺️.
বসন্তের পরই গ্রীষ্মকাল চলে আসে। গ্রীষ্মকালে অনেক গরম পড়ে,তাই অতিরিক্ত গরমের কারণে কোকিলের গলা দিয়ে সুর বের হয় না।🤣🤣🤣
জল খাওয়াতে হবে।
জি দাদা বেশি করে জল খাওয়াতে হবে। তাহলে গ্রীষ্মকালেও সুর করে ডাকবে।
বসন্তে কোকিলের বউ মনে হয় বাপের বাড়ি বেড়াতে যায়। তাই সারা বছরের জমানো সুর দিয়ে পাশের বাড়ির কোকিলের সাথে লাইন মারার চেষ্টা করে।🤪🤪🤪
হুম, আমরা কিছু বললেই যত দোষ, আপনারা বললে সেটা কিছু না।
মেয়েরা তো মহান। তারা কোন দোষের সাথে জড়িত থাকতে পছন্দ করে না। 😅😅
একবার ছাড়া পেয়েছে কম আনন্দ নাকি।
বউয়ের সামনে থাকলে তো কোকিলের গলা দিয়ে শুধু কর্কশ কণ্ঠই বেরোয়। আর বউ বাপের বাড়ি গেলে মধুর সুর বের হয়।😅
আহা রে। বউয়ের ভয়ে কোকিলের জীবন শেষ।
বসন্ত আসলে কোকিলের মনে প্রেম জাগে, আর সেজন্যই প্রেমের জাগরণে প্রেমিকাকে জাগ্রত করতে কোকিল শুধু বসন্তেই সুর করে ডাকে।🤣🤣🤣
কোকিল তাহলে প্ল্যান করেই সব করছে।
তাইতো মনে হয় দাদা😂😂
কেবোল শীতেই আপনার শীত লাগে,গ্রীষ্মে গরম লাগে।ঠিক তেমনই বসন্তে কোকিলের মনে রঙ লাগে,তাই সেসময় ডাকে।
তাইতো! রঙ তাহলে এসমই লাগে।
বসন্ত যেহেতু ঋতুর রাজা, আর কোকিল হলো সুরের রাজা। তাই রাজায় রাজায় মিল রেখেই কোকিল শুধু বসন্তের সময় সুর করে ডাকে।
দুই রাজায় ভালোই মিল হয়েছে।
কোকিল হলো সুসময়ের বন্ধুর মতো। যদি সুসময় থাকে তখন বন্ধুত্ব থাকে আর বিপদে পরলে বন্ধু আর নেই। তাই কোকিল ও অন্য সময় মুখ ভার করে থাকে 🙄
অথচ এক বসন্ত চলে গেল! কোকিলের ডাক আমার শোনা হলো না! আমি কোকিলকে খুজিঁ! বসন্তের রঙ যে হারিয়েছে অনেক আগেই! কোকিলের সেই কুহু কুহু কন্ঠের ডাকও হারিয়েছে।
গ্রামের দিকে এখন ডাকে।