এবিবি ফান প্রশ্ন- ৪৩৬ | মেয়েরা বলে থাকে ছেলেদেরকে তারা এমনিতেই সুন্দর তাহলে তারা মেকআপ করে কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মেয়েরা বলে থাকে ছেলেদেরকে তারা এমনিতেই সুন্দর তাহলে তারা মেকআপ করে কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি বললে আজ বাড়িতে যুদ্ধ আরম্ভ হবে । তাই আপনাদের মতামত জানতে চাচ্ছি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





্মেয়েরা যদি মেকআপ না করে তবে মেকআপ কম্পানিগুলোর ব্যবসা উঠে যাবে। অনেকেই বেকার হয়ে যাবে। তাইতো তারা যেন বেকার না হয় তাই মেয়েরা মেকআপ করে তাদের বেকার হওয়া থেকে রক্ষা করে। এই যা।
আপনি মেকআপ কোম্পানির কথা ভাবছেন কিন্তু আপনাদের কথা মেকআপ কোম্পানি ভাবে নাই। অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করে আপনাদের ত্বকের সমস্যা বাড়াচ্ছে। তাই মেকআপ না করাটাই উত্তম।
মেয়েরা অনেক সময় বলতে পারে ছেলেরা সুন্দর, তবে মেকআপ করার কারণ হলো নিজেদের ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করা। মেকআপ শুধু সৌন্দর্য নয়, এটি তাদের শৈল্পিক অভিব্যক্তি এবং নিজেদের ভাল লাগার জন্যও ব্যবহার করা হয়। সৌন্দর্যের জন্য নয়, বরং নিজেদের ভালো লাগার জন্য মেকআপ করা হয়।
একেবারে উচিত কথা বলেছেন।
আপনার কথা ঠিক আছে, তারা সারারাত ধরে বাসায় বসে মেকআপ করুক কোন সমস্যা নেই তাদের ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস বাড়ুক। তবে কোথাও যেতে অনেক সময় অপচয় করে আমাদের কেন কষ্ট দেয়।
মেয়েদের সাজার জন্য অনেক ধরনের জিনিস তৈরি করা হয় আর এই জিনিসগুলো যদি মেয়েরা ব্যবহার না করে তাহলে জিনিসের অপমান হয়। তাই মেয়েরা অনেক সুন্দর হওয়া সত্ত্বেও মেকআপ করে।
একই দিনে দুটি এবিবি-ফান প্রশ্ন পেলাম। যাক সে কথা।
আমরা আমাদের প্রিয়, দেখতে সুন্দর এবং বেশি পছন্দের শার্ট বা গেঞ্জিটার যেই যত্ন করি, একই রকমের যত্ন কিন্তু বাসায় গায়ে দেয়া কিংবা ঘুমানোর সময় গায়ে দেয়া টি-শার্টের বেলায় করিনা। মেয়েরা সুন্দর দেখেই নিজের আলাদা যত্ন নেয়। আমার তো চুল-দাঁড়ি কাটতেই মনে থাকে না।
হা হা হা 🤣।
😅
মেয়েরা মেকআপ অন্যদেরকে দেখানোর জন্য করে না, তারা করে নিজের জন্য। তাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য করে না, বরণ করে ভালো লাগা থেকে🥰। তবে এখনকার দিনে ছেলেরাও অনেক মেকআপ করে বলে আমার মনে হয়🤭। বর্তমানে কিন্তু মেয়েদের থেকে ছেলেরা রেডি হতে বেশি টাইম নেয়🤣🤣।
কি বলেন আপু, ছেলেরা রেডি হতে বেশি টাইম নেয় এমন বাস্তবতার মুখোমুখি কখনো হয় নি। তবে মেয়েদের জন্য কোথায় যেতে গাড়ি থেকে কয়েকবার নামতে হয়েছে। শুধু তাদের মেকআপ করার সময়ের জন্য।
সবাই জানে ছেলেরা ন্যাচারালি সুন্দর🥰। আর মেয়েরা হচ্ছে মেকআপ সুন্দরী😂। মেকআপ ছাড়া তাদের এক মুহূর্ত ও চলে না 🤣।
জি ভাই সবাই জানে ছেলেরা ন্যাচারালি সুন্দর এটাই বাস্তব।
মেয়েরা এমনিতেই অনেক সুন্দর হয়। মেয়েদেরকে ফুলের সাথে তুলনা করা যাই। ফুলের দিকে যেমন একবার তাকালে তাকিয়ে থাকতে মন চাই তেমনি মেয়েদের দিকে তাকালে তাকিয়ে থাকতে মন চাই। তবে এরপরও তারা মেকাপ করে নিজেকে আরও আকর্ষনীয় করে তোলার জন্য, নিজের সৌন্দার্যকে আরও সুন্দর করে তুলে ধরার জন্য। আর যদি কোন ছেলে তাদের সৌন্দার্য দেখে একটু হাই দেয় তাহলেই মেকাপ করাটা সার্থক হয়।
বাহ ভাই, আপনার অভিজ্ঞতা অনেক ভালো। মেকাপ দেখে কয়জন মেয়েকে একটু হাই দিয়েছেন😁😚।
পৃথিবীতে মেয়েদের থেকে ছেলেরাই বেশি সুন্দর হয়। বিশ্বাস না হলে বাঘ সিংহ ময়ূর এদেরও দেখুন।
মেয়েরা এসব মানবে না কারণ মেয়েরা কোন কথাই মানতে চায় না৷ কিন্তু মেয়েদের সেজেই সুন্দর হতে হয় এটাই সত্য। এই বিষয়ে আমার একটি পোস্ট আছে। পড়তে পারেন। বিস্তারিত আলোচনা করেছিলাম।
আমি জানতাম এই উত্তরটা আসবে তোর পক্ষ থেকে।
হা হা হা।
আপনার কথার সাথে আমি নিজেও একমত আপু।
আসলে পৃথিবীতে সবাই সুন্দর। তবে মেয়েরা আলাদাভাবে একটু বেশি সুন্দর হতে চায়।
এর উত্তর দিলে এখানের আপুরা তেড়ে আসবে আমার দিকে। 🤣
অসুন্দর হওয়া সত্ত্বেও সুন্দর হওয়ার ব্যর্থ চেষ্টা করা 😁।মানেটা হচ্ছে তারা যে অসুন্দর, এই জন্যেই মেকআপ করে ছেলেদের মত একটু সুন্দর হতে। আর সেটা তো লোক সমাজে প্রমাণিত। তারা যদি সুন্দরই হত তাহলে মেকআপ করতে হবে কেন?ভাইয়া বাংলায় একটা কথা আছে , শরীর চলবেনা তাও মুখে হারবে না😂😂 বোঝেন নাই ব্যাপারটা 😂।
দারুন লিখেছেন ভাই, এটা দেখলে তো ভাবি আর ঘরে জায়গা দিবেনা আপনাকে 🤣🤣🤣।
বিয়েই তো করলাম না ভাই, আর ভাবি আসবে কোত্থেকে। আমি হলাম সিঙ্গেল কমিটির সিঙ্গেল সভাপতি বোঝেন নাই ব্যাপারটা 😂😂।
যখন ডাবল কমিটির সভাপতি হবেন ভাই তখন বুঝবেন এই কথা বলার শাস্তি কি?
আমি বুঝতেছি ভাই আপনার মনের যন্ত্রণা 😔। তবে সিঙ্গেল কমিটির সভাপতি হিসেবেই ঠিক আছে, যাহাতে নেই কোন ঝর ঝামেলা 😁😁।
মেয়েদের সাজ আসলে রং চটা ঘরের চুন সুরকির দেয়ালে রং করার মত বিষয়। নতুন রঙে সব ঝাঁ চকচকে। আর রং উঠে গেলেই পলেস্তারা খসা। আর ছেলেরা হল মার্বেল প্যালেস৷ রং করতে লাগে না। হা হা হা। 🤣🤣
তাহলে তো আপনাদের নাম রাখা উচিত ছিল মার্বেল প্যালেস 😄।
হা হা হা