এবিবি-ফান প্রশ্ন-৩২ || মজার বাক্যে প্রপোজ করুন।

cover.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মজার বাক্যে প্রপোজ করুন। ( প্রেমিক /প্রেমিকা বা বর/বউ এর ক্ষেত্রে )

প্রশ্নকারীঃ

@rex-sumon

প্রশ্নকারীর অভিমতঃ

মানুষ প্রপোজ করে সবচেয়ে সুন্দর মনভোলানো কিছু বাক্য ব্যবহার করে। কিন্তু ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতি গুলো তুলে ধরে যদি প্রপোজ করা হয় তাহলে প্রপোজ গুলো কেমন শোনাবে?? এই যেমন ধরুনঃ- একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করার সময় বলছে তুমি আমাকে বিয়ে করে আমার জীবনটা তছনছ করে দাও। 😅 ( বুঝেছেন?? 🤭)

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 4 years ago 
ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতিকে কেন্দ্র করে

সোনা বন্ধু তুই আমারে ভোঁতা দা দিয়া কাইট্টালা, পিরিতির খ্যাতা দিয়া চাইপা ধইরা মাইরালা।😀😀😀

 4 years ago 

🤣🤣🤣🤣🤣

 4 years ago 

ভাইরে ভাই কি গান হুনাইলেন, হৃদয়টা আনচান আনচান করছে, হা হা হা

 4 years ago 

কিছু করার নাই ভাই ভবিষ্যতে এই রকমই চলবে ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ভাই কি শুনাইলেন, সেই মজা পেলাম 🥰🥰

 4 years ago 

আমার মন্তব্যটি মূল্যায়ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা নিবেন প্রিয় ভাই

 4 years ago 

ভাই অসাধারণ ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে।

দেখো, আমাদের দেশের ফুটবল দল খুবই দূর্বল। চলো না আমরা বিয়ে করে দেশের জন্য একটি ফুটবল দল তৈরি করি।

 4 years ago 

ওগো প্রিয়তম ,তুমি কি আমার জীবন সাথী হবে কি?যদি থাক রাজি তাহলে ডাকি কাজী, করতে পারবে না কিন্তু সংসার এর কোন কাজের ফাঁকি ,যদি দাও ফাঁকি তাহলে আমি দিব ঝাঁটার বারি । মানতে যদি পারো আমার প্রপোজ গ্রহণ করো ।

 4 years ago 

তুমি কি কেরোসিন হবে প্রিয়তমা 🙆‍♂️। তোমাকে দিয়ে বংশের বাতি জ্বালাবো।

 4 years ago 

সুখে থাকলে ভুতে কিলাই।

আমি এখন সুখে আছি কিন্তু কিল খাওয়ার জন্য তোমার মতো একটা ভুত চাই। তো চলে আসো আমার জীবনে 😆😆😆।

 4 years ago 

সেই ভাই সেই। তাইলে কি খুজবো সেই ভুতটাকে

 4 years ago 

না ভাই দরকার নাই। ভুত আছে বলতে হবে শুধু 🙃🙃🙃।।

 4 years ago 

আজ থেকে আমি তোমার সব স্বাধীনতা কেড়ে নিতে চাই। এতে যদি তুমি রাজি থাকো তাহলে বাড়িয়ে দাও তোমার হাত আমার হাতের পানে।😅😅

 4 years ago 

মনে হয় না কেউ হাত বাড়াবে আপু😤 কারন কেউ স্বাধীনতা হারাতে চায় না।

 4 years ago 

আমি শুনেছি তুমি নাকি মশারী টাঙাতে ভুলে যাও! আর কত দিন এই ভাবে? আমি তোমার মশারী টাঙানোর দায়িত্ব নিতে চাই। দিবে কি আমাকে সেই দায়িত্ব? 🤪

 4 years ago 

আমি মানসিক রোগী হতে চাই,তাই তোমাকে আমার জীবনে চায়,কারণ তুমি আমার জীবনে আসলে প্যারা খাইতে খাইতে অল্প দিনেই আমি পাগল হয়ে যাবো।

রাজি আছো কি আমার জীবনটা তেনা তেনা করতে,??? 🤣

 4 years ago 

ভাই আপনার কিন্তু খবর আছে, এভাবে যদি কোন মেয়ে আসে আপনার জীবনে তাহলে সত্যিই তেনা তেনা বানিয়ে দিবে মজা পেলাম😀😀

 4 years ago 

ঐ চিন্তা করেই এখুন ঘরে আনতাছি না🤣

 4 years ago 

ঘরে না আনতে পারলে তাহলে গ্যারেজে রেখে দিয়েন ভাই, তখন রিস্ক কিছুটা কম হবে।

 4 years ago 

কিছুই বলতে পারছিনা ভাইয়া হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেছে🤩🤩

 4 years ago 

ভালো লাগছে আপনাকে হাসাতে পেরে🤣

এই কথা শুনে মেয়ের পরিবারের লোকজন আপনাকে সত্যি সত্যি পাগলা গারদে না দিয়ে আসে। সাবধান।

 4 years ago 

রাজি হবে মানে, এমনেতেই তারা ছেলেদের জীবন ত্যানা ত্যানা করতে তৈরি থাকে 🤣🤣

 4 years ago 

একদম ঠিক বলেছেন ভাই 🤣😂

 4 years ago 

আমার হয়ে যা তুই,
আমি তোর হয়ে যাবো।
একসাথে থাকবো দুইজন,
ছিন্নভিন্ন হোক দুইজনের জিবন।

 4 years ago 
তুমি আমাকে বিয়ে করে আমার যত সুখ শান্তি আছে সব ছিনিয়ে নিয়ে যাও, আর আমি বেড়ালের মতো সব মেনে নিব।