এবিবি-ফান প্রশ্ন-৫৭ || পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা ।
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা । কথাটির অর্থ কি দাঁড়ায় ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আপনি কি ভাবছেন এই কথার পরিপ্রেক্ষিতে তা জানতে চাই । মাথায় চিন্তাটা ঘুরপাক করলো , তাই লিখে ফেললাম ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





এই ব্যাপারটা কিছুটা ঘুষের মত, অনেক সময় ঘুষ দিয়ে যেমন চুপ করিয়ে ফেলা যায় মুখ, তেমনি পেটকে শান্তি রাখলে বাকি সব কাজই শান্তিতে করা যায়।
মানুষ পেটকে সর্বশান্ত রাখার জন্য কাজ করে।আর সেই কাজের রোজগার দিয়ে বাজার করে আহারের ব্যবস্থা করে।সেটা ঠিকভাবে হলেই পেট ঠান্ডা হবে তখন দুনিয়ার কাজও নির্বিঘ্নে করা যাবে।
ক্ষুধার জ্বালা বড় জ্বালা ক্ষুধা লাগলে মাথা ঠিক থাকে না, পেটে জ্বালা উঠে সেজন্যই তো পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।
পেটের জন্য শান্তি আর
পেটে'ই অশান্তি,
পেটের জন্যই পৃথিবীতে
এত ভোগান্তি।
পেট হলো অলরাউন্ডার
দেহে বিচরণ,,
পেটই পারে শান্ত করতে
ভোগা ক্লান্ত মন।
পেট যদি ঠান্ডা থাকে
সতেজ থাকে দেহ,
সহজে আর অশান্ত করতে
পারে না তো কেহ।
♥♥
আপু আপনার কথাগুলোই কবিতা। পেট নিয়ে এত সুন্দর কথা বললেন সত্যিই অনেক মজা পেয়েছি
তাই বুঝি♥♥
অসম্ভব সুন্দর হয়েছে আপু।
ধন্যবাদ আপু মনি♥
ঘরের বউ যদি ঠান্ডা থাকে তাহলে পেটও ঠান্ডা হবে। কারণ বউ রান্না না করলে খাওয়া বন্ধ। 😃😃
একদম সত্য কথা বলেছেন রান্না না করলে কোন উপায় নেই জালা অন্তরে জ্বালা। 🤩🤩
আসলে পেটে যদি খাবার না থাকে তাহলে কিভাবে মন ভালো থাকবে। তাই পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা মানে হয়। পেটে যদি খাবার কেনার মতো ইনকাম থাকে তাহলে যে কোন কাজ করতে ভালো লাগে শান্তিতে করা যায়।
পেট ঠিক না থাকলে শৌচাগারে যেতে যেত বারোটা বেজে যাবে।তখন পৃথিবীতে এর চেয়ে অশান্তি আর কিছুই মনে হবে না।
পেট শান্তি থাকলে দুনিয়া শান্তি থাকে , কারণ পেটের জন্যই তো এতো কষ্ট ৷ পেটে খাবার না থাকলে অশান্তি আর পেট ভরাট থাকলেই শান্তি ৷
পেট এর দায়ে হচ্ছে জীবনের সামনে দিকে এগিয়ে চলা, রোজগার করা। পেটের যদি খিদা না থাকত,মানুষ জড়পদার্থ হয়ে থাকত।তাই পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা ।
খাওয়াই জীবন। খাওয়ার জন্য সব কিছু। টাইম মত খেতে না পেলে আমার মাথায় আগুন জ্বলে যায়।খিদের সময়ে আমার হাতের কাছে খাট, আলমারি টেবিল যা পাব সব খেয়ে নেব। খেয়ে নিলেই আমি ঠান্ডা, আমার দুনিয়া ঠান্ডা।
পেটে যদি ক্ষুধা থাকে তাহলে সবকিছুই জ্বালা মনে হয় ভালো লাগলো।
জীবনে প্রচুর খেতে হবে প্রচুর 😂😂