এবিবি ফান প্রশ্ন- ৫১৬ || ভালোবাসার সব চেয়ে সুন্দর দিক কোনটি?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ভালোবাসার সব চেয়ে সুন্দর দিক কোনটি??

প্রশ্নকারীঃ

@samsunnaharsuity

প্রশ্নকারীর অভিমতঃ

আমার মতে ধৈর্য , অপেক্ষা, কারণ ভালোবাসতে সবাই পারলেও ধৈর্য ও অপেক্ষা করতে অনেকেই পারে না ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

ভালোবাসার সব চেয়ে সুন্দর দিক কোনটি??

আমার মনে হয় ভালোবাসার সুন্দর দিক পার্টনারকে ক্ষমা করার মানসিকতা। সম্পর্কে টুকটাক সমস্যা মানিয়ে নিয়ে একসাথে থাকাতেই ভালোবাসার স্বার্থকতা।

 last year 

ভালোবাসার সব চেয়ে সুন্দর দিক কোনটি??

ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে বিশ্বাস। কারণ একে অপরের প্রতি বিশ্বাস থাকলে,সেই সম্পর্ক কখনোই নষ্ট হয় না।

 last year 

ভালোবাসার সব চেয়ে সুন্দর দিকটি হচ্ছে সম্মান ও মর্যাদা রক্ষা করা।কারন ভালোবাসতে সবাই পারলেও সম্মান ও মর্যাদা রক্ষা করতে অনেকেই পারে না ।

 last year 

ভালোবাসার সব থেকে সুন্দর দিক হল একে অন্যের ওপর কিছু না চাপিয়ে বাঁচতে দেওয়া। দুজন দুজনের পছন্দ অপছন্দকে সম্মান করা।

 last year 

ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে
সুন্দর একটি মন এবং একজন আরেকজনকে বোঝার ক্ষমতা ও সেক্রিফাইস করা।

 last year 

হুম কথা খুব খাঁটি।

 last year 

ভালোবাসাকে অপুর্ণ রাখা। কারন পূর্ণতা পেলেই অবহেলা শুরু হয়।💔

 last year 

ভালোবাসার সুন্দর দিক হলো স্যাক্রিফাইস করা।তাহলে ভালোবাসা টিকে থাকে আজীবন।

 last year 

ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক হলো নিঃস্বার্থ অনুভূতি, যেখানে সুখ ভাগাভাগি হয় আর দুঃখ মুছে যায়।

 last year 

ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে মিথ্যা কথা বলে ভরসা দেওয়া। কারণ ভালোবাসার মধ্যে মিথ্যা কথা এবং প্রতারণা বেশি। তাই আমার কাছে মনে হচ্ছে মিথ্যা কথা হচ্ছে ভালোবাসার বড় সুন্দর দিক।

 last year 

এটি আবার কি বললে তুমি।

 last year 

হাহাহ।।।আস্তে ভাই পাবলিক রেগে যাবে।হাহাহা

 last year 

ভালোবাসার সুন্দর দিক হচ্ছে বিশ্বাস এবং ধৈর্য। কারণ ভালবাসার মধ্যে বিশ্বাস না থাকলে ভালোবাসা সুন্দর হয় না। আর ধৈর্য না থাকলে ভালোবাসা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় না।