এবিবি-ফান প্রশ্ন ১৪৬ || মেয়েদের মন বোঝা কঠিন কেন?steemCreated with Sketch.

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মেয়েদের মন বোঝা কঠিন কেন?

প্রশ্নকারীঃ

@alsarzilsiam

প্রশ্নকারীর অভিমতঃ

শুনেছি, মেয়েদের মন বোঝা কাজটা অনেক জ্ঞানী-গুণী ব্যক্তি করেছে কিন্তু তারাও পারে নাই তাহলে আমি কিভাবে পারব বলেন? আপনাদের কাছে মতামত আশা করছি.....

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

মেয়েরা যে বহুরূপী,গুণীজনে কয়,
মেয়েদের মন বুঝতে হলে হবে অবক্ষয়।
মেয়ে মানে জংলি লতা,পেচিয়ে ফেলে সব,
মেয়ে মানে সময় অসময়ে করে কলরব।

মেয়ে মানে হঠাৎ রাত,হঠাৎ হলো দিন।
মেয়ে মানেই রূপকথার আস্ত ঘোড়ার ডিম।
মেয়ে মানে কঠিন সূত্র,বুঝতে রাত শেষে হয় দিন।
এজন্যই বলা হয়,মেয়েদের মন বোঝাটা কঠিন।


@alsarzilsiam ভাই এটা লিখছি যে আপনার ভাবিকে আবার বইলেন না 😂😂

 3 years ago 

আমি না বললেও নিজেই দেখে নিবে, হাহাহা।

 3 years ago 

🤣😂🤣হাহাহা

 3 years ago 

মেয়েদের মন বোঝা কঠিন কেন?

মেয়েদের মন হচ্ছে পাগলা ঘোড়ার মতো। পাগলা ঘোড়া ভাবে যে এক লাফ দিয়ে জমিন থেকে পাহাড়ের উপর উঠে যাবে, আবার আরেক লাফ দিয়ে আকাশ ছুয়ে ফেলবে। তেমনি মেয়েরাও অনেক সময় আজগুবি সপ্নে বিভোর থাকে। তাই তাদের মন বুঝা খুব কঠিন। 🤣🤣🤣

 3 years ago 

আপনিতো অনেকটাই বুঝতে পেরেছেন, দেখছি।

 3 years ago 

জি ভাইয়া অভিজ্ঞতা আছে তো। তাই কিছুটা বুঝতে পেরেছি আর কি।

 3 years ago 

কিছু অভিজ্ঞতা ধার দেন।ভাই।

 3 years ago 

ভাই আপনি চাইলে কিছু না,সবই দিয়ে দিব হা হা হা।

 3 years ago 

মেয়েদের মন বোঝা কঠিন কেন?

অর্ধেক মানবী তোমার পুরোটা ছলনা
সহজ সরল থাকার করো শুধু বাহানা 🤪

মেয়েদের মন বুঝতে গেলে সাধু সন্ন্যাসী হয়ে দেশ বিদেশে ঘুরতে হবে 😂 সংসার করা যাবেনা। তাই শুধু বলতে হবে জো হুকুম হোম ম্যানেজার 🤪

 3 years ago 

আপনার সাথে ও এমনটা হচ্ছে মনে হয়, হাহাহা।

 3 years ago 

সময়মতো বুঝবেন ভাই 😂
এখন কিছু বলবো না, বললে আর বিয়ে করবেন না 🤪

 3 years ago 

আমি তো বিয়েই করতে চাই, হিহিহি।

 3 years ago 

😂
হবেনা আমরা যে জ্বালায় জ্বলছি সেটার স্বাদ নিতেই হবে 🤪
দরকার হয় আন্টির সাথে হাত মিলিয়ে তাড়াতাড়ি ব্যাবস্থা করা হবে 😄

মেয়েদের তো মনই নেই সিয়াম ভাই, তাহলে বোঝার প্রশ্নই বা আসছে কোথা থেকে। ধরেন আপনার মানিব্যাগ এ কোনো টাকা নেই তাহলে আপনি সারা জীবন খুঁজলেও কি এক টাকাও পাবেন সেখানে...? তার থেকে বড় কথা মেয়েরা নিজেরাই জানে না যে তাদের মন আছে কিনা। তাহলে আমাদের মতো সহজ সরল ছেলেরা তার সন্ধান কোথা থেকে পাবে। আর মুনি ঋষিরা এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করেনি কারণ তারা সবাই বুদ্ধিমান ছিল।ফালতু জায়গায় সময় নষ্ট না করে কেটে পড়েছে সবাই।
 3 years ago 

হাহাহা, আমার মনের কথা বলেছেন ভাই, মজা পেলাম।

হা হা হা...😂 যারা বুদ্ধিমান তারা সঠিকটাই বুঝবে।

 3 years ago 

কেমন বুঝবেন ভাই, তাদের তো নিজস্ব কোন রং নেই। একদম পানির মতো যখন যেখানে যায় তখন সেই রকম হয়ে যায়। এ এক দুঃসাধ্য অভিযান আপনার আর আমার দ্বারা হবে না, হি হি হি।

 3 years ago 

সেই পানি থেকে H20 আলাদা করতে পারলেই হল, তবে মেয়েদের মন জিলাপির মত সোজা, তাই বুঝতে পারা যায় না, হাহাহা।

 3 years ago 

আহারে,এত জনের মন বুঝতে গেলে তো কঠিন লাগবেই।একজনের মন বোঝার চেষ্টা করলে ঠিকই বুঝবেন।আর আপনার মনের বিশালতা আর গভীরতা বেশি তো, অনেকের মন একসাথে বুঝতে চান তাই গোলমেলে হয়ে যায়,এইজন্য আপনার কাছে কঠিন লাগে🤣🤣।

 3 years ago 

না না, এমনটা নয়, মেয়েরা জিলাপির মত সোজা, তাই তো বুঝতে পারি না।

 3 years ago 

জিলাপি খেয়ে খেয়ে মাথা সোজা হয়ে গেছে আপনার তাই হয়তো🤭🤭🤭🤭

 3 years ago 

মেয়েদের মনে অধিকতর কাঁটা থাকে। আর কাঁটা গুলোকে ওভারটেক করে মেয়েদের আসল মন পর্যন্ত পৌঁছানো যায় না। ফলে মেয়েদের মনও বোঝা যায় না।

 3 years ago 

বাবা গো, ভাবা যায়, হাহাহাহা।।

 3 years ago 

আজকাল যুগের ছেলেদের তো একশত একটা গার্লফ্রেন্ড থাকে। কখন যে কোন গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে তার শিডিউল মিলাতেই ছেলেদের মাথা ঘুরে যায়। এজন্যই তো ছেলেদের কাছে কোমলমতি মেয়েদের মন কে কঠিন মনে হয়। সত্য বলতে গেলে মেয়েদের মন হল নরম তুলতুলে। একটু আদর আর ভালোবাসা পেলেই গলে যায়। হাহাহাহা

 3 years ago 

মেয়েদের মন কোমল! হাহাহাহা। মজা পাইলাম।

 3 years ago 

ভাইয়া কমল মানে সেই রকমের কমল।

 3 years ago 

হ্যা, কাটার মত, হাহাহা।

 3 years ago 

একসাথে অনেকগুলো অংক করতে গেলে তো একটাও মিলবে না। ছেলেরা একসাথে অনেক মেয়ের মন বুঝতে যায়। শেষে গিয়ে কার মন কতটুকু বুঝেছিল সেটাই তো ভুলে যায়। 😅😅

 3 years ago 

ভুল ভুল, মেয়ে রা জিলাপির মত সোজা, বুঝতে হবে, হিহিহি।

 3 years ago 

তাইতো বলি ছেলেরা এত জিলাপি খোঁজে কেন। আসলে তারা নিজেরা যেমন ঠিক তেমন খাবার তাদের বেশি পছন্দ। আর মেয়েরা তো জিলাপি খেতেই চায় না। জিলাপির মত হবে কি করে। 🤭

 3 years ago 

বুঝি বুঝি, সব বুঝি, তবে মেয়েদের মন মেয়েরা নিজেও বুঝে না, এটা লিখে দিতে পারবো।

 3 years ago 

মেয়েদের মন বোঝা কঠিন কেন?

কথায় আছে ভাঙা দেয়াল, ক্ষ‍্যাপা শেয়াল, আর মেয়েদের খেয়াল কখন কোনদিকে যাবে কে বলবে। এইজন্যই মেয়েদের মন বোঝা অনেক কঠিন 😆😆😆।।

 3 years ago 

হাহাহা, ভালোই বলেছেন ভাই।