এবিবি ফান প্রশ্ন- ৬৬৪ || বিয়ে করলে কি কি ঝামেলা সম্মুখীন হতে হয়??

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

বিয়ে করলে কি কি ঝামেলা সম্মুখীন হতে হয়??

প্রশ্নকারীঃ

@kazi-raihan

প্রশ্নকারীর অভিমতঃ

সামনে বিয়ে করবো তাই কি কি সমস্যা হয় সেগুলো জানলে উপকৃত হব।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 6 months ago 

কিরে ভাই! এটা কেমন প্রশ্ন 😂😂! বিয়ে করলে কোনো সমস্যায় হয় না। আপনি চোখ বন্ধ করে বিয়ে করে নেন।

 6 months ago 

বিয়ে করলে কি কি ঝামেলা সম্মুখীন হতে হয়??

স্বাধীনতা শেষ হয়ে যায়, পকেটের টাকা কমে যায়, আর “ঠিক আছে” শব্দটা জীবনের মন্ত্র হয়ে যায়🤣🤣।

 6 months ago 

একেবারে যথেষ্ট সঠিক এবং যৌক্তিক উত্তর দিয়েছেন ভাই আপনার কমেন্টখানা পড়ে খুবই ভালো লাগলো।

 6 months ago 

বিয়ে করলে কি কি ঝামেলা সম্মুখীন হতে হয়??

বিয়ে করলে প্রথমেই ঝামেলা শুরু হয়, নিজের নাম ভুলে যেতে হয়!
সব জায়গায় শুনতে হবে ওর স্বামী, ওর স্ত্রী। শেষে নিজের পরিচয়ই হারিয়ে যায়😀।

 6 months ago 

ভাই ঝামেলার ফ্যাক্টরি আনতে যাচ্ছেন আর জিজ্ঞেস করছেন কি কি ঝামেলা হবে, বউই সব থেকে বড় ঝামেলা...হা হা হা।😄😝

 6 months ago 

বিয়ে মানে—নিজের রিমোটটা অন্যের হাতে তুলে দেওয়া! 😆
ঘুম ভাঙে “শোনো একটা কথা ছিল…” দিয়ে, আর শেষ হয় “তুমি কিছুই বোঝো না!” দিয়ে! 😂🤣🤣

 6 months ago 

জানা তো নেই তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে যা জেনেছি ছেলেদের ক্ষেত্রে তা হচ্ছে---
1.রান্নাঘরে খুন্তি নাড়তে হয়।
2.থালাবাসন ধুতে হয়।
3.বউয়ের চামচা হতে হয়।
4.ব্যাংকের কার্ডগুলি বউয়ের হাতে সপে দিতে হয়।
5.বউয়ের কাছ থেকে হাত পেতে হাত খরচা চাইতে হয়।জীবনটা পুরো ভাজা ভাজা হয়ে যায়,☺️☺️...

 6 months ago 

বিয়ে করলে কি কি ঝামেলা সম্মুখীন হতে হয়??

💸 বেতন মানে কমন ফান্ড আগে নিজের টাকা নিজের, এখন “আমাদের টাকা” মানে তার পরিকল্পনা, আপনার উপার্জন! 😂

 6 months ago 

বিয়ে মানে দুটো মানুষ নয়। দুটো মানুষের মন একত্রিত করতে হয়। আর একত্রিত না করতে পারলেই জামিলাই পড়তে হয়। আর প্রিয় মানুষের বাড়ির লোক গুলোকে ভালো আমন্ত্রণ করতে হবে। তাহলে ঝামেলায় পড়তে হবে।

 6 months ago 

কি কি ঝামেলায় পড়তে হয় না সেটাই খুঁজে পাচ্ছি না। বিয়েটাই তো একটা ঝামেলা।বিয়ে করবেন তো পস্তাবেন। 😆

 6 months ago 

বিয়ে করলে কি কি ঝামেলা সম্মুখীন হতে হয়??

বিয়ে মানেই সুখ আর সুখ ।কেবল স্বাধীনতা হারাতে হবে। আর জি হুজুর ভাব নিয়ে চলতে হবে। তবেই সুখে ভাসবে আপনার ঘর।