এবিবি ফান প্রশ্ন- ৫৩৯ | পৃথিবীতে সব কিছুই ক্ষণস্থায়ী কেন ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
পৃথিবীতে সব কিছুই ক্ষণস্থায়ী কেন ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
এ বিষয়ে, সবার মতামত জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





আসলে পৃথিবীতে সব কিছু ক্ষণস্থায়ী, কারণ বিধাতা ও চান আমরা বেশি পেঁচাল না পেরে দ্রুত বিদায় হই।আবার চিরকাল যদি থাকতাম, বয়সের ভারে নিজেকে চিনতেই ভুলে যেতাম।আর বেশি দিন বেঁচে থাকলে বৌ বলত, তুমি এখনো আছো নাকি।হাহাহাহ।।
পৃথিবীতে নিজেও এক জায়গায় স্থির নয়। যেখানে পৃথিবী নিজেই নিজের মতো ঘুরে চলেছে সেখানে পৃথিবীর বিতর্কতা জিনিস কিভাবে স্থির হয়? আর ক্ষণস্থায়ী বলেই আমরা যে কোন কিছুর পেছনে যা ভালো মনে হয় তার পেছনে দৌড়ে বেড়ায়। যত জোরে দৌড়োই যত তাড়াতাড়ি দিন ফুরিয়ে যায় আর জীবনে ফুরিয়ে যায়। এই ক্ষণস্থায়ীর কারণেই আমরা হঠাৎ করেই বুড়ো হয়ে যাব।
সময় থেমে থাকে না, আর সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বিবর্তিত হয়। একসময় যা বর্তমান, ভবিষ্যতে তা অতীত হয়ে যায়। জীবন, সম্পর্ক, আবেগ সবকিছুরই নির্দিষ্ট সময়সীমা আছে।
পৃথিবী খুব সুন্দর জায়গা।তাই পৃথিবীতে সবকিছুই ক্ষনস্থায়ী।সুন্দর সবকিছু ক্ষনস্থায়ী ই হয়।
কারণ সবকিছুই দীর্ঘস্থায়ী হলে সুখ নামক যেটুকু জিনিস অবশিষ্ট রয়েছে সেটাও আর থাকতো না।তাই পৃথিবীতে সব কিছুই ক্ষণস্থায়ী।
কারণ পরিবর্তনই প্রকৃতির চিরন্তন সত্য, আর সময়ের প্রবাহে সবকিছুই ধীরে ধীরে রূপান্তরিত হয়।
যেখানে পৃথিবীটা ই ক্ষণস্থায়ী,সেখানে অভ্যন্তরিন সব কিছু তো ক্ষণস্থায়ী হবে।
পৃথিবীতে সব কিছুই ক্ষণস্থায়ী, কারণ প্রকৃতির নিয়মেই সব বদলায়।একদিন যাকে ছাড়া বাঁচতে পারতাম না, আজ তার নামটাই মনে করতে কষ্ট হয়।রোদ্দুরের পরেই নামে বৃষ্টি, আবার বৃষ্টির পরেই ফুটে ওঠে রঙধনু।পকেটের টাকা, ফোনের চার্জ আর ধৈর্য ,সবই যেন দ্রুত ফুরিয়ে যায়!সময় কারও জন্য অপেক্ষা করে না, তাই যতক্ষণ আছে, ততক্ষণই উপভোগ করা ভালো।ক্ষণস্থায়ীত্বই জীবনের আসল মজা ,চলে যাওয়ার মাঝেই লুকিয়ে থাকে নতুন শুরুর গল্প।
আখেরাতে তুলনা পৃথিবী ক্ষণস্থায়ী, কারণ হাশরের ময়দানের একদিন আর পৃথিবীর কয়েক হাজার বছরের সমান। এই কারণে পৃথিবী ক্ষণস্থায়ী।
খুব সুন্দর বলেছেন আপু। প্রত্যেকটা চলে যাওয়াই আরেকটা নতুন শুরুর অধ্যায় রেখে যায়। আপনার ভাবনাটা সত্যিই অসাধারণ।
ভাই পৃথিবীর সব কিছু ক্ষণস্থায়ী হওয়া সত্বেও বাংলাদেশের এক নেতা মাত্র ৪১৭ টা বাড়ি করছে। আর যদি চিরস্থায়ী হতো ইউরোপ আমেরিকা পুরোটাই আমরা কিনে নিতাম,হা হা হা।😆😁
পৃথিবীতে সব কিছু ক্ষণস্থায়ী কারণ প্রকৃতির নিয়মেই সবকিছুর পরিবর্তন, ক্ষয় ও অবসান ঘটে। সময়ের সাথে সাথে শক্তি ও পদার্থের রূপান্তর, এনট্রপির বৃদ্ধি এবং প্রাকৃতিক চক্রের মধ্য দিয়ে সবকিছুই পরিবর্তিত হয়। এটিই মহাবিশ্বের মৌলিক সত্য।