এবিবি-ফান প্রশ্ন-০৭ || শুধু কেনো ছেলেরাই সত্যিকারের ভালোবাসতে পারে? মেয়েরা কেনো পারে না?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

শুধু কেনো ছেলেরাই সত্যিকারের ভালোবাসতে পারে? মেয়েরা কেনো পারে না?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  

শুধু কেনো ছেলেরাই সত্যিকারের ভালোবাসতে পারে? মেয়েরা কেনো পারে না?

  • ছেলেরা তাদের ভালোবাসাকে সফল করার জন‍্য মেয়েকে তার বাবার ঘর থেকে নিয়ে আসতে সক্ষম আর মেয়েরা তার বাবার ঘর ছেড়ে যাবে না বিধায় অনেকগুলো প্রেমে লিপ্ত হয় যাতে করে কোন ছেলের হাত ধরে না পালানো লাগে। এ জন‍্যই মেয়েরা সত‍্যিকারের ভালোবাসতে পারে না।
 4 years ago 

মেয়েরা আসলে কখনোই একটা ছেলেকে ভালোবাসে না, ভালোবাসে তার অবস্থানকে। যার অবস্থান যত ভালো তার কাছেই মেয়েরা যেতে চায়। তাই হয়তো মেয়েরা ছলনাময়ী হয়ে থাকে বেশি। আর ছেলেরা যাকে ভালোবেসে ফেলে তার সবটুকু দিয়েই ভালোবেসে ফেলে 🙂

 4 years ago 

মেয়েরা পানির মত,তাই সত্যিকারের ভালোবাসতে পারেনা।

 4 years ago 

মেয়েরাই একমাত্র সত্যিকারের ভালোবাসতে পারে। যদি তা না হতো তাহলে চেনা নেই জানা নেই অপরিচিত ছেলের হাত ধরে ঘর ছেড়ে পালানো সম্ভব হতো না। ছেলেরা অল্পতেই ভালোবাসা ভুলে নতুন জীবন শুরু করে কিন্তু মেয়েরা তা পারেনা।

 4 years ago 

অভিনয়টাও যদি ঠিকঠাক মতো করতে না পারে তাহলে তো আর কপালে গার্লফ্রেন্ড জুটবে না।😅😅

 4 years ago 

হ্ মেয়েরা সত্যি কারের ভালোবাসতে জানে না আপনারে কইছে, আপনি বেশি জানেন।মেয়েরা সত্যিকারের ভালোবেসে ভিখারিণী হয়ে গেল তাও ছেলেদের চোক্ষে পরে না।মেয়েরা তো ছেলেদের মত শুধু মুখে মুখে ভালোবাসি ভালোবাসি বলে না তাই এমন মনে হয়।

 4 years ago 

আজকের প্রশ্নটা কিন্তু আমি করেছিলাম । উত্তর শুনে চক্ষে এলো জল 😭

 4 years ago 

চোখে কেন জল এলো ?সত্যি কথা বলেছি তো।

 4 years ago 

সত্যি না ছাই, আজ পর্যন্ত কোন পেয়ে পাগল হয় নাই কোন ছেলেকে ভালোবেসে, কিন্তু ভুড়ি ভুড়ি উদাহরণ আছে বহু ছেলে ভালোবেসে পাগল হয়েছে। খাটি ভালোবাসা শুধু ছেলেদের হৃদয়ে থাকে।

ঠিক কথা ভাই।

 4 years ago 

কথায় কিন্তু অনেক যুক্তি আছে ভাই।

 4 years ago (edited)

ছেলেরা ভালবেসে অনেক ইতিহাস রচনা করেছে যা আজীবন মানুষ শরন রাখবে,কিন্তুু মেয়েদের ক্ষেত্রে তেমন কোন ইতিহাস অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুজে বের করা যাবে না।

 4 years ago 

তাহলে রাস্তা ঘাটে অসংখ্য পাগলী দেখা যায় সেগুলা কি এমনি এমনি হয়েছে।আপনাদের মত ছেলেদের জন্যই হয়েছে।

 4 years ago 

কিসের মাঝে কি, ওগুলো ভুল করে পাগলী হইছে, হা হা হা।

 4 years ago 

হ্যাঁ এখন তো তাই বলবেন!!

 4 years ago 

আমরা একটি পাগলিকে চিনি ভালোবেসে পাগলী হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে চোরকির মতো।

 4 years ago 

এই জীবনে মাত্র একটা, হা হা হা হা হা

 4 years ago 

সেটাতো আমার আশেপাশের কথা বলছি

 4 years ago 

এটা কেমন প্রশ্ন করলেন দাদা আমিতো দেখে তাজ্জব হয়ে গেলাম উত্তর আর কি দিব

 4 years ago 

তাইতো বলি প্রশ্নটা আপনি করেছেন, আর কারো এরকম প্রশ্ন করার সাহস আছে নাকি?

 4 years ago 

মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না। তাই সত্যিকারের ভালোবাসা ছেলেদের চোখে পড়ে না। আমার মতো ও তো আছে। তাদের কে দেখেও এমন প্রশ্ন??? How how?
তাছাড়া আপনার বৈশাখী কে দেখে বুঝেন না মেয়েরা সত্যিকারের ভালোবাসতে পারে কিনা?

 4 years ago 

ওটা ছিল নিছকই গল্প রে ভাই 😁

 4 years ago 

এখন নিছক গল্প হয়েছে তাই না? তখন তো খুব গলা করে বলেছিলেন বৈশাখী সত্যিকারের ভালো বাসে বলেই এমন করেছে।আরো কত কি। তা আর নাই বললাম।

 4 years ago 

ছেলেরা নেকা কান্না অভিনয় করে বলে ভালোবাসি ।প্রেমিকা জুতানো জন্য ।মেয়েরা এটা করে না ।এজন্য মেয়েরা ছেলেদের কে ভালবাসতে পারে না ।

 4 years ago 

ছেলেদের ভালোবাসা হৃদয় থেকে তৈরি হয়। আর মেয়েদের ভালোবাসা টাকা দেখে তৈরি হয়।

 4 years ago 

ছেলেরা কঠিন পদার্থের মত হৃদয় দিয়ে ভালবাসে। মেয়েরা তরল পদার্থের মত ভালোবাসা পরিবর্তন করে।