এবিবি ফান প্রশ্ন- ৪৮২ | শীতের সময় বিয়ের আয়োজন বেশি হয় কেন ?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

শীতের সময় বিয়ের আয়োজন বেশি হয় কেন ?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

অভিজ্ঞদের মতামত চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

শীতের সময় বিয়ের আয়োজন বেশি হয় কেন ?

আমার তো মনে হয় শীতের সময় মানুষের মধ্যে টাকা পয়সা একটু বেশি হয়ে যায় 😀, তাইতো এই সময় একটু বেশি বিয়ে হয় 😅

 last year 

শীতকালে বিয়ে নেয়ার কয়েকদিক থেকে লাভ:-

  • বউ এর মেক- আপ ঠিকঠাক থাকে, তাই মাথাও ঠান্ডা থাকে। গরম কালে ঘামে গলে যাওয়ার ভয় থাকে।
  • বর - বৌ, বরপক্ষ/ কনেপক্ষ এর এত লোকের সমাগম হয় বিয়েতে, তাদের সম্মিলিত ঘামের কী বিদঘুটে গন্ধ হতে পারে গরমে ঘেমে, সেটা চিন্তা করে 😷😷
  • শীতকালে নানা ধরনের মজাদার সবজি পাওয়া যায় সাথে সকল সবজির, পেয়াজ, মরিচ সবকিছুর ই দাম কম থাকে। তাই মানুষের খাওয়ানোর খরচ গরম কালের চেয়ে কমে যায় 😎
 last year 

শীতে কিন্তু বরপক্ষ এসে বেশি করে খেয়ে যাবে। শীতে খাওয়া যায় বেশি। গরমের দিনে বিয়ে হলে খাওয়া-দাওয়ার খরচ টা একটু কম লাগতো।
দারুন উত্তর দিয়েছেন আপু। এত লাভ রেখে কেউ কি আর গরমের দিনে বিয়ে করবে?

 last year 

বেশিরভাগ সময় শীত নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এর মধ্যে হয়। আর এই সময়টা বেশিরভাগ মানুষের ছুটির সময়। সবাই ছুটিতে বাড়ি আসে তাই বিয়েটাও বেশি হয়, তাছাড়াও আমার মনে হয় শীতের মৌসুম মানেই খাওয়া-দাওয়ার মৌসুম তাই বিয়ে বেশি হয়।

 last year 

শীতের সময় বিয়ের আয়োজন বেশি হয় কারণ আবহাওয়া আরামদায়ক, ছুটি বেশি থাকে, মৌসুমি খাবারের বৈচিত্র্য পাওয়া যায়, সাজগোজ ও ছবি তোলা সহজ হয়, এবং ফসল কাটার পর অর্থনৈতিক সচ্ছলতা আসে।

 last year 

সবদিক দিয়ে একবার পারফেক্ট থাকে।

 last year 

ঠিক বলেছেন ছুটি থাকে বেশি এবং আবহাওয়াও ভালো থাকে।

 last year 

শীতের সময় বিয়ের আয়োজন বেশি হয় কেন ?

শীতের দিনে যেকোন কাজ করে আপনি শান্তি পাবেন। কিন্তু গরমের দিনের অসহনীয় গরমের জন্য কোন কাজ আপনি ঠিকভাবে করতে পারবেন না।

আর মানুষ জীবনে বিয়েটা একবারই করে। আর সেটা শান্তিতেই করতে চাই। এইজন্যই শীতকালে বিয়ের আয়োজন বেশি হয়।।

 last year 

তাহলে বিয়েটা দেখতেছি শীতকালেই করতে হবে ভাই। তাহলে সবদিক থেকে শান্তি আর শান্তি 😃😃।

 last year 

কারণ শীতে যেমন একজন সঙ্গীর প্রয়োজন তেমনি আবার পেট পুরে খাওয়ার মজা।তাছাড়া আয়োজনে পিঠার একটু আভাসও পাওয়া যায় বটে, তাই শীতের সময় বিয়ের আয়োজন বেশি হয়।☺️☺️

 last year 

হ্যাঁ দিদি এটা আপনি ঠিক বলেছেন।

 last year 

☺️☺️

 last year 

শীতের সময় বিয়া মানেই তো মজা। মজার মজার পিঠা খাওয়া যায়।

 last year 

হুম, শ্বশুরবাড়ির মজার মজার পিঠা☺️☺️.

কারণ এ সময় শীতে কাঁপতে কাঁপতে কম খায় মানুষ তাই খরচ কম হয়।আবার শীতের সময় মানুষের গরম পানি করার লোক থাকেনা তাই বিয়ে মাধ্যমে গরম পানি করার লোক হয়। এছাড়াও শীতের সময় মেয়েদের দামি মেকাপ উঠে যায়না।এসব কারনেও শীতকালে বেশি বিয়ের আয়োজন করা হয়।

 last year 

সব মিলিয়ে তো দেখতেছি মেয়েদেরই সব থেকে বেশি লাভ আপু। শীতকালীন বিয়ে মানে এটাই প্রমাণ হয় বিয়ে মানেই মেয়েদের লাভ🤭।

 last year 

দারুন কথা বলেছেন তো শীতের সময় গরম পানির লোক থাকে না তাই বুঝি বিয়ে বেশি করে সবাই।

 last year 

শীতের সময় বিয়ের ধুম পড়ে কারণ, কনের মেকআপ গলে না, বরের ঘামের দাগ পড়ে না, আর অতিথিরা গরমে হাফিয়ে চিৎকারও করে না!আর শীতের রাতে রোমান্সের ‘হাওয়া’ ছড়ায় আর বাড়িতে কম্বল ভাগাভাগি করে সবার মধ্যে বন্ধুত্বও জমে ওঠে!

 last year 

ভাই লজ্জা লাগছে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। 😄😄🤐

 last year 

শীত মানেই পিঠা খাওয়ার ধুম।বিনা পয়সায় শশুর বাড়ির পিঠা খাওয়ার জন্যই এমন ধুম লেগে থাকে।

 last year 

তাহলে তো এখানে বরের সুবিধা বেশি। মজার মজার পিঠা খেতে পারে।