এবিবি ফান প্রশ্ন- ৫৩৫ || সবারই নিজেকেই ঠিক মনে করে কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
সবারই নিজেকেই ঠিক মনে করে কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
কারণ নিজেদের কে উপরে রখতে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





আমার মনে হয় সবাই না।যার মনে কনফিডেন্স থাকে একমাত্র সে নিজেকে সঠিক বলতে পারে।
ঠিক বলেছেন, সবাই নয় কিছু কিছু মানুষ।
আপনার সঙ্গে আমি একমত।
নিজের ভুলগুলো কখনোই কেউ দেখতে পায় না। সবাই নিজেকে ধোয়া তুলসীপাতা মনে করে। আর অন্যের পিছনে লেগে থাকে কখন সে ভুল করবে সেই ভুলগুলো ধরার জন্য। এটা মানুষের একটা স্বভাব হয়ে গেছে এবং সবার থেকে নিজেকে অনেক বড় ভাবে।
প্রতিটা মানুষ সব সময় নিজের মতামতকে বেশি প্রাধান্য দেয় এজন্য প্রতিটা কাজের ক্ষেত্রে নিজেকেই ঠিক মনে হয়।
একদম ঠিক বলেছেন প্রতিটা মানুষ সব সময় নিজের মতামত কে বেশি প্রাধান্য দেয়।
মা-বাবা ছোটবেলায় শিখিয়েছে, "তুই সেরা!"— কেউ বলেনি, "তুই মাঝে মাঝে বোকাও!"তাছাড়া নিজের ভুল ধরে ফেললে মাফ চাইতে হবে আর মাফ চাওয়া মানে ফ্রি ফ্রি হেরে যাওয়া! এই কারণেই সবাই নিজেকে ঠিক মনে করে😆।
কারণ আয়নায় তো সবাই নিজেদের সোজাই দেখে।আর বাকা হলে তো আয়নাকেই দোষ দেয়।হাহাহা।
কারন 1.নিজের সম্পর্কে খুব ভালোভাবে যুক্তি দেখানো যায়,2.নিজেকে পূর্ন বিশ্বাসের সঙ্গে উপস্থাপন করা যায় এইজন্য সবাই নিজেকেই ঠিক মনে করে।
কারণ আমরা মেয়েরা তো ভুল করতে পারি না! আর যদি করিও, সেটা ঠিক করার দায়িত্বও আমাদেরই, তাই নিজেকে ঠিক মনে করাই বুদ্ধিমানের কাজ।🤣😅🤣😅🤣
কারণ সবাই নিজেকে সবজান্তা শমসের মনে করে 🤣🤣। তাইতো সবসময় দুই লাইন বেশি বুঝে 😂😂।
কারণ, সবাই যদি নিজেকে ভুল ভাবত, তাহলে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার কি মানে ছিল? 😜
যদি ভুল ভাবতো তাহলে কেউই ছবি পোস্ট করত না। এটা ঠিক কথা 🤓।
কারন সবাই নিজেই নিজেকে নিউটন মনে করে,হা হা হা।😁😄
হ্যাঁ নিউটনের জমজ ভাই। শুধু নিউটনের মাথায় আপেল পড়েছিল, আর তাদের মাথায় তাল 🤣😃।
জি ভাই সবাই অনেক বড় ভাবে নিজেকে।