এবিবি ফান প্রশ্ন- ৫৩২ | কনে যদি একদিনের জন্য বর হতো, তাহলে কী করতো?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

কনে যদি একদিনের জন্য বর হতো, তাহলে কী করতো?

প্রশ্নকারীঃ

@alsarzilsiam

যেহেতু একদিনের জন্য বর হবে, সেহেতু বরপক্ষকে যতভাবে জব্দ করা যায় সে সব কিছু করবে। যেহেতু সে এখন বর হয়ে গেছে, তাই বরের বন্ধুদের বলবে, বউ এর কথা মত চলতে হবে।

প্রশ্নকারীর অভিমতঃ

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

কনে যদি একদিনের জন্য বর হতো তাহলে আমার মনে হয়--- 1.ফিতে কাটার সময় ফুটি পয়সাও দিতো না,পকেট থেকে
2. আর শালীরা যে জুতা লুকানোর কাজ করে সেটাও পারতো না,
3.তাছাড়া যে মিষ্টির মধ্যে ঝাল,নুন ইত্যাদি পুরে খেতে দেয় সেটাও পারতো না।☺️☺️

 last year 

আপনার কথাগুলো ভালই লাগলো।

 last year 

☺️☺️

 last year 

তাহলে রাতের বেলা ঘুমানোর আগে মশারিটা টানাতে বলতো।

 last year 

হাহাহা,সেই অভিজ্ঞতা আছে নাকি,🫣

 last year 

তা আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া।

 last year 

"কনে যদি একদিনের জন্য বর হতো, তাহলে বরের সব বন্ধুদের ডেকে বলতো — আজ আমি বর, সবাই আমার কথা শুনো! আর কনেকে বলতো, আজ তুমি রান্না করো, আমি বন্ধুদের নিয়ে আড্ডা দিবো!"

 last year 

সেই সুযোগে রান্নাবান্নার কাজ করাবে হাহা। ভালো লাগলো আপনার কথাগুলো।

 last year 

কনে যদি একদিনের জন্য বর হতো, তাহলে কী করতো?

সবাইকে একদিনের জন্য উল্টো কথা বলতে বাধ্য করতো। সবাইকে বলতো, "না" মানে "হ্যাঁ" আর "হ্যাঁ" মানে "না"। দেখতো কে কত confused হয়।

 last year 

হাহাহা, দারুণ বলেছেন ভাইয়া।

 last year 

কনে যদি একদিনের জন্য বর হতো, তাহলে কী করতো?

বিয়ের সাজে ময়দা মাখা কতটুকু কষ্ট তা শুধু একজন কনে জানে। একজন কনে বিউটি পার্লারে গিয়ে এই শাস্তি ভোগ করে। তাই বরকে দিয়ে বিয়ের সাজা দেওয়ার জন্য বিউটি পার্লারে নিয়ে যেত। কেননা ময়দা সুন্দরী একমাত্র কনেরাই হতে পারে।

 last year 

কনে যদি একদিনের জন্য বর হতো, তাহলে কী করতো?

তাহলে একদিনে ৩/৪ টা বিয়ে করে বাসায় বউ নিয়ে আসতো। কারণ সে তো সেদিনের জন্য বর 🤣🤣।

 last year 

কনে যদি একদিনের জন্য বর হতো তাহলে চাপে পড়ে গলায় দড়ি দিতো। তাছাড়া বুঝতে পারত একটা ছেলে মানুষ কতটা চাপ সহ্য করে জীবন পরিচালনা করে আর নিজের পরিবারের মানুষকে আগলে রাখে।

 last year 

কনে যদি একদিনের জন্য বর হতো, তাহলে কী করতো?

  • শাড়ি ফেলে পাঞ্জাবি পরা – কনে হয়তো প্রথমেই নিজের শাড়ি খুলে বরদের মতো পাঞ্জাবি-পায়জামা পরে নিত।
  • বন্ধুদের সাথে আড্ডা – হয়তো কনে-বর হয়ে তার বন্ধুদের ডেকে বলত, "আজ আমি বর, তোমরা আমার সঙ্গে একটু ঘুরতে চলো।
  • বিয়ের সব নিয়ম বদলে দেওয়া – কনে হয়তো বিয়ের ঐতিহ্যগুলো উল্টে দিয়ে বলত, "আজ বরের গায়ে হলুদ হবে, আমি শুধু বসে বসে দেখব।
  • আত্মীয়দের মজা দেখানো – কনে যদি বর হতো, তাহলে হয়তো তার আত্মীয়দের বলে বেড়াত, "আজ আমাকে বউ সাজাতে হবে, আর তোমরা সবাই বরপক্ষের অতিথি।
  • বিয়ের খরচ কমানো – অনেক কনে ভাবে বিয়েতে অযথা খরচ হয়, তাই একদিনের জন্য বর হয়ে সে হয়তো সিদ্ধান্ত নিত যে বিয়ে হবে একদম সহজভাবে, কোনো বাড়তি ঝামেলা ছাড়া।
  • বউকে সারপ্রাইজ দেওয়া – নিজের স্বপ্নের বর হওয়ার সুযোগ পেলে, সে হয়তো এমন কিছু করত যা সাধারণ বররা কমই করে—যেমন, বউকে নিজে হাতে রান্না করে খাওয়ানো বা তার জন্য চমৎকার কোনো উপহার আনা।
  • নিজের কষ্ট বোঝানো – বিয়ের সময় কনের যে সব কষ্ট হয়, সেগুলো বরদের বোঝানোর জন্য হয়তো বলত, একদিনের জন্য বর হয়ে দেখো, কনের অবস্থাটা কেমন লাগে।

সব মিলিয়ে, কনে যদি একদিনের জন্য বর হতো, তাহলে দিনটা হতো হাসি-ঠাট্টা, মজার কাণ্ড, আর হয়তো কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় ।

 last year 

যদিও সবগুলো কথা সত্য তারপরও উত্তর অনেক বড় হয়ে গিয়েছে।

 last year 

ওরে বাপরে এত প্ল্যান। হাহাহাহা।।

 last year 

প্রথমেই বরকে শায়েস্তা করতো,কারণ তারা বর হওয়ার পর শুধু বউ কে হুকুম দিয়েই চলে। এরপর আর কি কি করতো তা @alsarzilsiam ভাইয়া আপনি ভাবিকে জিজ্ঞেস করলে ভালো বলতে পারবে 🤩।

 last year 

ঠিক বলেছেন ভাবিকে জিজ্ঞেস করলে ভালই বলতে পারবে।

 last year 

বিশাল সাজসজ্জা বাদ দিয়ে কোনোমতে লুঙ্গি আর গেঞ্জি পড়ে আরাম করতো।আর বরের মত সবাইকে অর্ডার দিত খাবার দিয়ে যাওয়ার জন্য।পায়ের উপর পা তুলে বসে খেত।হাহাহা।

 last year 

তাই না,।।।।।।।।