এবিবি-ফান প্রশ্ন-৭৪ || জামাই আদর আছে কিন্তু বউ আদর নেই কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
জামাই আদর আছে কিন্তু বউ আদর নেই কেন ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি মনে করি, জামাই আদর (শ্বশুর বাড়ির খাওয়া দাওয়া) জামাইদের প্রাপ্য, আর বউতো সারা জীবন জামাইয়ের বাসায় থেকেই খাওয়া-দাওয়া করে। বউরা সারা জীবনেই বউ আদর পায় তাই আলাদাভাবে বউ আদর রাখা হয়নি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





জামাই আদর তো থাকবেই ,কারণ জামাইয়ের মা অনেক কষ্ট করে বড় করেছে ,আর বৌ এর মা অনলাইন থেকে অর্ডার করে এনেছে ,তাই 🤣🤣🤣. তাছাড়া জামাই আদর করে টাকানিয়ে শপিং এ যাওয়ার ধান্দা। বুঝেন না কেন,সব কিছু কি আর বুঝিয়ে দিতে হয়।
বুঝি বুঝি, সব কিছুই ঘুস। হাহাহা।
এই জন্যই টাকা জমাতে বলেছিলাম,ঘুষ দিতে হবে বলে।😜😜
একটা ভালো বউ প্রতিদিন তার শ্বশুর বাড়িতে আদর/ভালোবাসা পায়। আর প্রত্যেক দিনের এই আদর টাকে যদি ঘটা করে বৌ আদর বলা হয়, বিষয়টি সস্তা মনে হয়। পক্ষান্তরে জামাই বছরের ছয় মাসে শ্বশুর বাড়িতে যায়। তাই তাকে ঘটা করে আদর যত্ন করে। এটাই হল কারণ।
বিষয় টি সত্য। ধন্যবাদ আপনাকে।
জামাই বেচারা আজীবন নির্যাতিত তাই শ্বশুর বাড়ির লোকজন জামাই আদর করার মাধ্যমে সান্তনা দেয়।
আর বউ বাড়িতে আনলে ছলে বলে কৌশলে আদর সে আদায় করে নেবেই, তা সবাই জানে। তাই বউ আদর দরকার পরে না 😜
বিপদ ঘাড়ের উপর আবার আদর 🤔
হাহাহা, ভাই দাড়াঁন এখনই ভাবিকে বলছি।
হা হা 😄
লাভ নাই, আমি তো এটা সবসময়ই বলি 😜
বউ ত বাপের বাড়ি থাকুক আর জামাইর বাড়ি থাকুক নিজের আদর সবসময় আদায় করে নেয় (এটা মেয়েদের জোরপূর্বক রুলস)। আর জামাই বেচারা বিয়ের পরে সংসারের ঘানি টানে আর প্যানপ্যান ত ফ্রি আছেই। ফলে সে আর আদর পায় না। আর শ্বাশুড়ি খুব ভাল করে জানে তার মেয়ে জামাই কে কেমন আদর করবে, তাই জামাই কে কাছে পেলে একটু আদর যত্ন করে দেয়।
হাহাহা,, এটা মজার ছিলো ভাই।
ঘরে অ্যাটম বম্ব এনে কেউ আদর করে, শুনেছেন? বরং যে এই অ্যাটম বম্বের ভরনপোষনের দায়িত্ব নিয়েছে আজীবন, যাতে কখনো ব্লাস্ট যেনো না হয়, তার ই তো আদরটা প্রাপ্য। সে দেশের সর্বোচ্চ বীরত্বের পুরস্কারের দাবীদার।যত আদর অ্যাটম বম্ব ধারণকারীর।
হাহাহা, দারুন যুক্তি ছিলো।
সঠিক উত্তর পেয়েগেছি, তাই আমি আর কিছু লিখলাম না। পরে না আবার বোম্ব ব্লাস্ট হয়ে যায় হা হা হা
লিখেন লিখেন ভাই, ভাবিকেও তো জানাতে হবে বিষয়টি। হিহিহি।
বৌদি পড়লে আমায় জিজ্ঞাসা করবে যে আমি বৌদির দলে নাকি আপনার? 😄🤣
কারন আদরে আদরে বাঁদর হয়ে উঠবে। যদি বউ আদর থাকে তখন দেখা যাবে বাঁদর হয়ে ঘাড় মোটকাবে।তাই জামাই আদর রয়েছে কারণ তারা শান্ত শিষ্ট,আর বউ আদর নেই।😀😀😀
হাহাহা, ভাবিকে জানাতে হবে দেখছি।
সমস্যা নাই ভাই আমি আবার ভয় পাই না😀😀😀😀
আহা কি লজিক রে ভাই
জামাইদের সান্ত্বনা দেওয়ার জন্য জামাই আদর করা হয়। হাজার হলেও তাদের ঘরের বিপদটাকে তার হাতে তুলে দিয়েছে। যদি আবার ফেরত দিয়ে যায় সেই ভয়ে জামাই আদর করে।
🤪🤪🤪
হাহাহা, এতো সত্য কথা বলতে নেই।
বাড়িতে বউ আসা মানেই বিপদ সংকেত ডেকে আনা। আর ঝড়ের মধ্যে পরা। এই ঝড়ের মধ্যে কিভাবে বউকে আবার আদর করবে। বউ নিজেই তো সবসময় দৌড়ের উপর রাখে।
হাহাহা, বিয়ে করা আর বিপদ আনা একই কথা, সহমত।
ঠিক বলেছেন ভাইয়া এমনিতে তো এক বিপদ ঘাড়ের উপর আসে, তার ওপর যদি তাকে আদর করা হয় তাহলে তো সে পেয়ে বসবে।
কথায় আছে না মানির মান আল্লা রাখেন। তেমনি ভাল জিনিসের কদর সব জায়গায় হোক সেটা নিজের বাড়ি কি পরের বাড়ি।তাই জামাই এর আদর সর্বত্র। আর জামাই আদর হয় শ্বশুর বাড়ি।শ্বশুর বাড়ির লোকজন নিজেদের মেয়েকে চেনে,তাই তারা বোঝে যে তাদের মেয়ের জামাই কত কষ্টে থাকে এজন্য প্রচুর আদর করে।আর মেয়েরা তো সব জায়গায় সুখেই থাকে তাই তাদের আলাদা কদর নেই।একারনেই জামাই আদর আছে কিন্তু বউ আদর নেই।
যুক্তি দারুন ছিলো, ধন্যবাদ।
আমার মনে হয় এটা সিস্টেমই হয়ে গেছে এমন। বউ তো তার নিজের বাড়িতে অনেক দিন ভালো ভালো খাবার খেল, এবার না হয় জামাই বাবাজীর জন্য একটু খাওয়ার ব্যবস্থা করা যাক। সবদিন তো আর জামাই বাবজী শ্বশুর বাড়ি এসে বসে থাকবে না 😁
ঠিক ঠিক, বউদের জন্য এক বালতি সমবেদনা।
একদম 😁