এবিবি ফান প্রশ্ন- ২৪৯ | প্রেমে পড়লে সবাই কেন চিঠি বা মেসেজ বার বার দেখে?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
প্রেমে পড়লে সবাই কেন চিঠি বা মেসেজ বার বার দেখে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
বারবার দেখে কারণ তারপরে যেন প্রেমিক প্রেমিকা জিজ্ঞেস করলে বলতে পারে, তার চিঠি বা মেসেজটি ভালোভাবে পড়েছে কিনা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





নিজের উপর ডাউট এর কারণেই নতুন প্রেমে পড়া মানুষগুলো বারবার চিঠি অথবা টেক্সট গুলো দেখে। টেক্সট অথবা চিঠির কথাগুলো অন্যপাশের মানুষটা যে সত্যিই বলেছে, এটা প্রথমে বিশ্বাস হতে চায় না। এজন্য বারবার সেগুলো দেখে বিষয়টা কনফার্ম করে নেয়।
নতুন নতুন চুল দাড়ি গোঁফ উঠলে যেমন বার বার আয়নায় দেখা হয়। ওই রকমই নতুন নতুন প্রেমে পড়লে চিঠি বা মেসেজ বার বার দেখে।🤣🤣
আসলেই ভাই নতুন নতুন প্রেমে পড়লে ঠিক এমনই হয়।
কারন তার সন্দেহ ছিল যে তার দ্বারা প্রেম করা সম্ভবই না।তাই সে বিশ্বাস করতে পারে না যে, তাকে কেউ এত রোমান্টিক মেসেজ দিতে পারে৷ এজন্যই বার বার দেখে এটা বোঝার জন্য যে সে আসলেই প্রেম করছে নাকি স্বপ্ন দেখছে।😁
এটাও হতে পারে হিহি হি
কথায় আছে-"প্রীতির পেত্নী ভালো হেঁসে কথা কয়"।এইজন্য চিঠি বা মেসেজ বার বার দেখে হেসে কথা বলার জন্য, যাতে সবাই বুঝতে পারে সত্যিই প্রেমে পড়েছে।
এটা অদ্ভুদ এক অনুভূতি। এই অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করা যায়না। এটা একমাত্র সে ব্যাক্তি অনুভব করতে পারে যিনি প্রেমে পরেছেন। প্রথম প্রেম হলে এই ব্যপার টা একদম যেনো মনের গভীরে প্রবেশ করে। মেসেজ কিংবা চিঠির লেখা গুলো হয়তো সব সময় একই থাকে। কিন্তু সেটা যতবার পড়া হয় ততবারই যেনো নতুন লাগে, নতুন অনুভূতি জাগে মনের ভিতর।
বাহ্ ভাই বেশ ভালো বলেছেন যতবার পড়া যায় ততবারই নতুন লাগে।
চিঠি বা ম্যাসেজ বারবার দেখে অভিজ্ঞতা অর্জন করে। কারণ পরবর্তীতে রোমান্টিক কথা বলে বা ম্যাসেজ দিয়ে নতুন কাউকে পটাতে হবে তো🤣🤣। আপনারা সবাই এই সহজ বিষয়টা কেনো বোঝেননা, সেটাই তো বুঝলাম না 😂।
কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়েনা।😁
বারবার পিছনে নিয়ে যায়।
মাজা পাইলাম হো আপু।
ভালোবাসার মধুর সম্পর্ক টা দীর্ঘ করার জন্য চিঠি বা মেসেজ বার বার দেখে। তাছাড়া প্রিয় মানুষের প্রতি আলাদা দূর্বলতা থাকে,যত মেসেজ গুলো পড়বে ততো ভালোবাসা গাঢ় হবে।
ম্যাসেজ পড়লে আবার ভালোবাসা গাঢ় হয় কেমনে?
সত্যি বলেছো বন্ধু, মেসেজ যতো পড়া যাবে ততই বেশি প্রেম গাঢ়ো হবে।
যতবার চিঠি পড়ে ততবার চিঠির রং বদলায় তাই বারবার দেখে।
মনের ভিতরে একটি ভালো লাগা কাজ করে।চিঠি লিখতে গেলে কিন্তু মনের মানুষকে ভাবতে হয় তাই বারবার তার কথা ভেবে চিঠিটা পড়তে আরো ভালো লাগতো । বারবার অনুভূতি মনে করার জন্য মানুষ চিঠি দেখে
বাহ্ এক্সপাট প্রেমিক মনে হচেছ।