এবিবি-ফান প্রশ্ন-৩৭ || যত গর্জে তত বর্ষে না। এ কথা কি সঠিক?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
যত গর্জে ততো বর্ষে না। একথা কি সঠিক?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি তো দেখি এখন গর্জন আর বর্ষণ ওপ্রতভাবে জড়িত। যত বর্ষণ তত গর্জন।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





মেয়েরা গর্জে বেশি কিন্তু ভয়ে বর্ষেনা। কারণ বর্ষণ হলে মেকআপ উঠে যাওয়ার সম্ভাবনা থাকে।😆😆
আসলেই ঠিক বলেছেন, মাঝে মাঝে আমিও পাল্টা রিএ্যাকশন করি, তখন দেখি একদম চুপসে যায়, হা হা হা
ভাই আস্তে বলেন ভাবি শুনতে পাবে তো।
আশে পাশে কেউ নাইতো, ভয় কিসের হা হা হা
মাঝে মাঝে বর্ষণ টাও কিন্তু ভালোবাসার হয়।
চিল্লাইয়া তো আর মার্কেট পাওয়া যায় না।তাই নীরবে বিপ্লবই আসল বিপ্লব।তাই যত গর্জে ততো বর্ষে না।
যেটা বেশি বাজে তার ভিতরে আসলে কিছুই থাকেনা।
এক্ষেত্রে মেয়েদের সাথে মিলে যায়, প্রেম করার আগে একরকম হয়। প্রেম করার পরে অন্যরকম এবং বিয়ের পর অন্যরকম, সবসময় বাঘিনীর মত আচরণ করতে থাকে।
দারুন বলেছেন তো।
ধন্যবাদ ভাইয়া
ঠিক যেন বিবাহিত পুরুষদের মত। বাইরে গর্জন বউয়ের সামনে গেলে একেবারে চুপ। 😅😅
সর্বনাশ প্রথমেই পুরুষদের উপর আক্রমণ।
আপুরা আসলে জেগে থাকে ভাই কখন পুরুষের উপর আক্রমণ করবে
একদম যথার্থ কথা বলেছেন আপু।
হুর কিসের সাথে কি পানতা ভাতে ঘি, আজকালের মেয়েরা ভালোবাসা সম্মান মোটেও বুঝে না
ভালোবাসা নাকি ভয় এটা আমরা বুঝি।😅😅
ভালোবাসার প্রতি সম্মান সেটা মেয়েরা দুর্বলতা ভাবে।
যথার্থ বলেছেন, সেটা তারা বুঝতে পারে না।
আর সেকারণেই এত গর্জন
কবে যে তারা ভালোবাসার সম্মান দেয়া শিখবে !!
আমার মামার মত
ঠিক ময়দা মাখা মেয়েদের মতো। বাহিরে ময়দা মাখা সাদা রূপের ঝর্না, একটুখানি পানি দিয়ে ধুতেই বেরিয়ে আসে কয়লার বন্যা। 😁😁😁
হা হা হা চমৎকার বলেছেন। তবে মেয়েরা আপনার কমেন্ট দেখলে খবর আছে।
অবশ্যই সঠিক কারন ছেলেরা মেয়ে পটানোর জন্য কত বড় বড় গর্জন দেয় সেই অনুযায়ী তো বর্ষে না হা হা হা হা
এক্ষেত্রে বিষয়টা কিছুটা মেয়েদের মেকআপ এর মত।উপর দিয়ে যতই প্রসাধনী সামগ্রী মাখুক না কেন, ভিতরে কিন্তু তেমন নয়। মেকআপ করে নিজেকে সুন্দরী বানায় অথচ মুখ ধোয়ার পরে তারা অসুন্দর হয়ে যায়। যার কারণে যতই গর্জুক মাগার তাকে দেখে বর্ষণ হবে না😀😀😀😀🥳🥳🥳
একদমই যথার্থ উদাহরণ, পানি পড়লেই বুঝা যায় ভেতরা কত ফাঁকা হা হা হা
ভাই এখন এমন অত্যাধুনিক মেকআপ আছে যা এক মাস পানি দিয়ে ধুইলেও উপরের আবরণ যায় না।
তাই নাকি ভাই তাহলে তো আগামী প্রজন্ম বিয়ে করে ঠকবে
ঠিক বলেছেন ভাই অনেক মজা পেলাম ধন্যবাদ আপনাকে
বর্ষণ হলেই তো সবকিছু ধুয়ে যাবে হা হা হা।
তাই নাকি ভাই,ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য।
হ্যা কথাটা একেবারে সঠিক। আমরা বলি না ফাঁকা কলসি বাজে বেশি এটা যেমন সঠিক এবং প্রমাণিত। ঠিক একইভাবে ঐ যে মেঘ গর্জে সে মেঘ কিন্তু বর্ষে না। এই কথাটাও ঠিক।।
Never underestimate the importance of having fun! We’ve re-shared this post! 💃🏽😎💚
যত গর্জে ততো বর্ষে না, এ কথা সঠিক আমি মনে করি। একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, বিভিন্ন দেশের নেতারা তাদের ভাষণে যেভাবে গর্জে ওঠে তাদের বাড়িতে যখন সিবিআই হানা দেয় তখন তাদের আর গর্জন থাকে না। মুহূর্তের মধ্যেই তারা বাঘ থেকে বিড়াল হয়ে যায়। তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে এখনো ওই কথাটি যুক্তিযুক্ত বলে আমি মনে করি।
যথার্থই বলেছেন। এই ক্ষেত্রে অবশ্য প্রবাদটি পুরোপুরি সঠিক।
ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়।