এবিবি ফান প্রশ্ন- ৪৯৮ || বাঘ হলো চতুষ্পদ জন্তু তারপরও কেন মানুষকে বাঘের বাচ্চা বললে খুশি হয়?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

বাঘ হলো চতুষ্পদ জন্তু তারপরও কেন মানুষকে বাঘের বাচ্চা বললে খুশি হয়?

প্রশ্নকারীঃ

@ah-agim

প্রশ্নকারীর অভিমতঃ

মানুষ নিজেকে চতুষ্পদ পশু পরিচয় দেয়। কারণ বাঘ যেমন অন্য পশুর রক্ত মাংস খেতে বেশ পছন্দ করে ঠিক তেমনি মানুষ অন্য মানুষের রক্ত মাংস না খেলেও ধন সম্পদ টাকা পয়সা মেরে দিতে খুব পছন্দ করে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

বাঘ হলো চতুষ্পদ জন্তু তারপরও কেন মানুষকে বাঘের বাচ্চা বললে খুশি হয়?

যেকোনো মানুষকে যদি বলা হয়,সাবাস বাঘের বাচ্চা। তাহলে তো খুশিতে আত্মহারা হয়ে যায়। আর তখন ভাবে যে দুনিয়ার সবকিছু উলটপালট করে ফেলবে 😂😂। তখন মন এবং শরীরের মধ্যে সেই লেভেলের এনার্জি চলে আসে🤣🤣।

 last year 

সবকিছু উলোট পালট করতে যেয়ে নিজেই আবার উলট পালট হয়ে যায়। অতি আবেগে সব শেষ।

 last year 

কিছুটা সময়ের জন্য নিজেকে বাঘের মত হিংস্র পশু ফিল করতে পারে, তাই খুশি হয়।

 last year 

বাঘের মতো ফিল করলেই কি তারা তারা বাঘ হয়ে যাবে।

 last year 

বাঘ এখানে সাহসের রূপক অর্থে ব্যবহৃত হয়। সাহসীদেরকেই বাঘের বাচ্চা বলা হয়। কোন ভীতুকে এমন উপাধি দেয়া হয়না। তাই বাঘের বাচ্চা বললে খুশি হওয়াই উচিৎ।

 last year 

প্রতিটি মানুষ নিজের প্রশংসা শুনতে বেশি ভালোবাসে।বাঘের অনেক সাহস এজন্যই
বাঘের বাচ্চা বললে নিজেকে অনেক বাহাদুর
বা সাহসি মনে করে খুব খুশি হয়।

 last year 

ঠিক বলেছেন প্রশংসা শুনতে বেশি পছন্দ করে।

 last year 

বাঘের বাচ্চা শব্দ দুইটার মধ্যে সাহসিকতার এক বহিঃপ্রকাশ ও সম্ভাবনা পাওয়া যায়, তাই একথা শোনা মাত্র সন্তুষ্ট হয় সকলে।

 last year 

হ্যাঁ এই জন্যই সন্তুষ্ট হয়।

 last year 

কারণ মানুষ এতটাই স্বার্থবাদী যে বাঘকেও মাঝে মাঝেই ধোলাই দিতে ভোলে না,☺️☺️তাই উত্তম-মাধ্যম দেওয়া এই দুপেয়ে মানুষকেই বাঘের বাচ্চা বলে পরিচয় দেওয়া হয়।

 last year 

বাঘ তো অনেক চতুর একটি প্রাণী। আর তার চেয়ে চতুর প্রাণী হলো মানুষ। মানুষকে যদি বাঘের বাচ্চা বলা হয়, এর চেয়ে আরো জঘন্য কোন নামে ডাকা হয় না, এই কথাটাই ভেবে মানুষ কে বাঘের বাচ্চা বললেই খুশি হয়। হিহিহি।

 last year 

বর্তমান সমাজে বেশিরভাগ মানুষ পশুর পরিচয় বেশি দিয়ে থাকে। এইজন্য বাঘের বাচ্চা বললে গর্ববোধ করে।

 last year 

সিংঘ বনের রাজা হলেও বাঘ কিন্তু কোন অংশে কম নয়, মানে আমি বলতে চাইছি সিংহের মতো বাঘও অত্যন্ত সাহসী এবং শক্তিশালী প্রাণী। মানুষ যখন কোন সাহসী কাজ করে বা বলা যায় দুঃসাহসিক কাজ করে তখনই তাকে বাঘের বাচ্চা বলা হয়। অনেক কাজটা অনেকটাই বাঘের করা কাজের সাথে তুলনা করার জন্য বলা হয়। আর শক্তি প্রশংসা করলে কে না খুশি হয়?

 last year 

আপু বাঘের বাচ্চার সাথে কাউকে তুলনা করলে ওই লোকগুলো অনেক খুশি হয়।

 last year 

এটি একটি বাহবা মূলক বাক্য।কোনো কাজে বা কোনো বিষয়ে সবার থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করলে মূলত তাকে বাঘের বাচ্চা বলে অভিহিত করা হয়।ঠিক সে কারণেই খুশি হয়।