এবিবি ফান প্রশ্ন- ৫৯০ || মানুষ বিয়ে করে কেন?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মানুষ বিয়ে করে কেন?

প্রশ্নকারীঃ

@kazi-raihan

প্রশ্নকারীর অভিমতঃ

সুখের জীবনে আগুন দিতেই মানুষ বিয়ে করে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_4_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

মেয়েরা পকেট খরচ হাতানোর জন্য আর ছেলেরা হাঁড়ি-কড়া ঘষামাজা করার জন্য বিয়ে করে।হি হি ☺️☺️

 last year 

সুখে থাকতে যখন ভূতে সুরসুরি দেয় তখন মানুষ আজগুবি সব অকাজ করে ফেলে। 😆

 last year 

মানুষ বিয়ে করে পারস্পরিক ভালোবাসা, নির্ভরতা এবং জীবনের পথচলা একসাথে ভাগ করার জন্য। এটি শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং মানসিক শান্তি এবং জীবনের পূর্ণতার এক অনন্য অধ্যায়। কখনো কখনো কষ্ট মিলে যাওয়ায় দু’জনে একসাথে হাসে,কষ্ট ভাগা ভাগি করে আর গল্পের সুর তোলে। আবার কিছু সময় তো ঝগড়ার জন্যও বিয়ে হয়।কারণ ভালোবাসা আর ঝগড়া দুটোই তো বিয়ের অঙ্গ অঙ্গীকার। 😊❤️

 last year 

বেশ ভালোভাবেই কথা গুলো বলেছেন।

 last year 

মানুষ বিয়ে করে কেন?

মানুষের জীবনে সুখ বেশিদিন সহ্য হয় না বলেই তো বিয়ে করে থাকে। আসলে তখন তাদের আবেগ কাজ করে বিবেক কাজ করে না 🤣। তাই মূলত মানুষ বিয়ে করে 😂🤠।

বি;দ্র- এজন্যই জ্ঞানীরা বলতো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না 😁
 last year 

মানুষ বিয়ে করে কেন?

দুনিয়াতেই নরকের যন্ত্রণার সেম্পল দেখার জন্য,হা হা,হা।😆

 last year 

সাবধানে থাইকেন, ভাবি দেখতে পারলে খবর আছে। নরকের যন্ত্রণা বুঝিয়ে দিবে একেবারে🤣।

 last year 

মানুষ বিয়ে করে কেন?

নতুন কিছু ট্রাই করতে সবাই অনেক পছন্দ করে🤓। এজন্যই তো নতুন মানুষের সাথে নতুন জীবনে পা দেওয়ার চেষ্টা করে। আর শেষ পর্যন্ত সেখানেই ফেঁসে যায়🤣😄।

 last year 

কারণ রেস্টুরেন্টে একা একা খেতে খেতে বিরক্ত হয়ে যায়, এখন দুজনে মিলে ঝগড়া করে খাবারটা উপভোগ করা যায় 😄

 last year 

আমার তো মনে হয় মানুষ বিয়ে করে নিজের মাথার চুল নিজে ছেড়ার জন্য। আমার মনে হয় বিয়ের পড়েই সবাই মাথা চাপড়ায় নরকীয় যন্ত্রণায়। আর এর থেকে পরিত্রানের উপায় যখন খুঁজে পায় না তখনই নিজের মাথার চুল নিজে ছিড়ে। হি হি হি

 last year 

মানুষ বিয়ে করে কেন?

মানুষ বিয়ে করার প্রধান কারণ হচ্ছে,মানুষ ভাবে জীবনটা এতটাই সহজ যে, একটু ঝামেলার দরকার আছে প্রতিদিনের বিনোদনের জন্য 🤣🤣।

 last year 

সুখে থাকতে যখন ভূতে কিলায় তখন মানুষ বিয়ে করে হা হা হা 😁😁😁। কারণ বাস্তবতা হলো এখন পর্যন্ত আমি কারো মুখ থেকে শুনি নাই বিয়ে করে সম্পূর্ণ সুখে আছে।