এবিবি-ফান প্রশ্ন-১৩ || যদি আপনি এক দিনের জন্য অদৃশ্য হতে পারেন তবে আপনি কী করবেন?

Fun Cover-3.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

যদি আপনি এক দিনের জন্য অদৃশ্য হতে পারেন তবে আপনি কী করবেন?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 4 years ago 

একদিনের জন্য সবাই বউয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে এটাই বা কম কিসের।😆😆

 4 years ago 

একদমই ঠিক, স্বাধীনতা সর্বদা দামী হি হি হি

 4 years ago 

আহ শান্তির কথা 😆

 4 years ago 

আমি বেশি কিছু না। এই একটা কাজই করতে ইচ্ছা করত।
বড় বড় BTC Whale দের Private key গুলো লুট করতাম।
রাতারাতি আমিও BTC Whale হয়ে যেতাম। 😝😉

 4 years ago 

কি সাংঘাতিক বুদ্ধি!

 4 years ago 

ভাই এটা আন্তর্জাতিক বুদ্ধি, আইডিয়া টা ভালো ছিলো।🤣🤣

 4 years ago 

এই ছিলো মনে😜😜

 4 years ago 

তারপর সব BTC বিক্রি করে STEEM কিনবেন ওকে ??😉

একদিনের জন্য অদৃশ্য হতে পারলে তো ভালই হতো। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, আশেপাশে মানুষ কি রকম ভালোবাসে একদিনে প্রকাশ হয়ে যায়তো। এমনিতে সামনে, মুখে সবাই বলে কিন্তু সত্যিকারের ভালোবাসা তখন ধরা খাইতো😜 বিশেষ করে জামাই বাবু....

 4 years ago 

বুঝি না সবাই কেন জামাই বাবুকে এতো সন্দেহ করে, হি হি হি

জামাইরা হচ্ছে গোলক ধাঁধার মত 😜😜তাই ভাইয়া

 4 years ago 

মিছা কথা, সব অপপ্রচার, মানি না এসব, হি হি হি

সত্য নাকি মিথ্যা সেটা তো বৌরাই ভালো জানবে ভাই😜😜😆😆

 4 years ago 

@joynalabedin ভাইয়া এসে কনফিউশন দূর করে দিয়ে যান। বেচারি এত্ত জানার ইচ্ছে।

কনফিউশান দূর হবে না।

হাহাহাহা😜

 4 years ago 

আমার কিছু পরিচিত আছে যারা একেবারেই ভুত বিশ্বাস করে না তাদের সঙ্গে মজা নিতাম হি হি হি।।

 4 years ago 

যদি আমি একদিনের জন্য অদৃশ্য হতে পারতাম তাহলে প্রতারক ছেলেদেরকে ইচ্ছা মত পিটিয়ে মেয়েদের সাথে প্রতারণা করাটা গুছিয়ে দিতাম।
হা হা হা 🤪😁😁

 4 years ago 

কি সাঙ্ঘাতিক ইচ্ছে রে 🙄🙄

 4 years ago 

যদি আমি এক দিনের জন্য অদৃশ্য হতে পারতাম। তাহলে আমি আমাদের সবার প্রিয় দাদার চাঁদ মুখটা দেখতাম।💗

 4 years ago 

আপনার ইচ্ছাটা খুবি ভালো লাগলো।আমারও একি ইচ্ছা

 4 years ago 

এক দিনের জন্য অদৃশ্য হতে পারলে আমি ভুত সেজে সবাইকে ভয় দেখাতাম।

 4 years ago 

সবাইকে নাকি শুধু বৃষ্টিকে, হি হি হি।

 4 years ago 

কাটা ঘায়ে নুনের ছিটা মারলেন ✨😆

 4 years ago 

মামু, বুকে আসেন।।

 4 years ago 

হেহেহে 😙

 4 years ago 

হাহাহা, সবাইকেই।

 4 years ago 

ব্যাপারটা সন্দেহজনক তাহলে

 4 years ago 

এই যুগে ভূতরে কেউ ভয় পায় না।আরো আপডেট হতে হবে😜😜

 4 years ago 

পায় পায়, রাত গভির হলে ভয় ও বাড়তে থাকে।

 4 years ago (edited)

উল্টা এখন ভূতেরা মানুষকে ভয় পায়।দিনকাল যা পরছে😜😜।ঐ দিন দেখলাম ডিজিটাল শাকচুন্নি 😜😉

ভয় আপনিও পাবেন। শুধু টাইমিংটা পারফেক্ট হতে হবে। ভূত এমন সময় আপনার সামনে আসবে যে ভয়ে আপনি জ্ঞান হারাবেন।

 4 years ago 

ভাইয়া ভূত দেখেছিলেন নাকি😉

 4 years ago 

ঢাকা শহরে যেসব ফ্ল্যাটের মালিকরা ব্যাচেলর ভাড়া দেয় না তাঁদেরকে খুব করে কেলিয়ে আসতাম। 😆😝

 4 years ago 

আহা, ব্যাচেলর বাড়াটিয়ার মনে কত দুঃখ।

 4 years ago 

সেই মজা পেলাম ভাই 😅😅

 4 years ago 

ভাগ্যিস, এক দিনের জন্য অদৃশ্য হওয়ার অপশন নাই, কি সাংঘাতিক রে বাবা😉

 4 years ago 

হতে পারলে বেটাদের বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল। 😅

 4 years ago 

হুম সেটাই তো,এজন্যই তো অদৃশ্য হওয়ার অপশন নাই, আর যদি অপশন থাকতো তাহলে আপনার ভয়ে ঢাকা শহরের মালিকেরা সব ব্যাচেলরদের ভাড়া দিত 😉😉

 4 years ago 

হাহাহাহা, মজা পেলাম মামু, মনের কথা বলেছেন।

ভাগ্যিস আপনি অদৃশ্য হতে পারেন নাই। না হলে ঢাকা শহরের বাড়ির মালিকদের খবর ছিলো।

 4 years ago (edited)

একদম।। কপালে কষ্ট ছিল। 😅

 4 years ago 

একদিনের জন্য অদৃশ্য হলে নিজেকে সিঙ্গেল বলে দাবি করতাম😉😉

 4 years ago 

ভালো মনে ভালো কিছু থাকে, সো ভালো হয়ে যান।

 4 years ago (edited)

আমি অত্যন্ত ভালো মানুষ,তাই তো ঝামেলা ছেড়ে সিঙ্গেল হতে চাই।বুঝেনেই ভালো মানুষ ঝামেলাহীন ভাবে থাকতে চায়😉😉🤪

 4 years ago 

হুম, বুঝি বুঝি সবই বুঝি

 4 years ago 

না পারলাম না,একটু শান্তিমত অদৃশ্য ও হতে পারতাম না।🤪🤪

 4 years ago 

ধরা খাইলে কিন্তু জামিন হবে না, মাথায় রাখিয়েন এটা, হি হি হি

 4 years ago 

কথা হাচা কেন😀😀😀

 4 years ago 

😝😝

 4 years ago 

বুরজ খলিফার ভেতরে ঘোরা ফেরা করতাম।

বাহ সোজা সেভেন স্টার।

 4 years ago 

ওখানে এক রাত যাপনের টাকা কামাইতে আমার বছর দুয়েকের মতো লাগবে হয়তো।যেহেতু,একবার অদৃশ্য হয়েই যাবো তো সুযোগটা আর ছাড়ি কেন😛😜