আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ৩০ -০৪-২৩
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার একটিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।
এ সপ্তাহেও এ্যাক্টিভ লিস্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি।শুধু মাত্র সুপার এ্যাক্টিভ লিস্ট থেকে এক জন ইউজার পাওয়া গিয়েছে।তিনি হচ্ছেন @tuhin002, তিনি এ সপ্তাহে shy-fox ১ টি সাপোর্ট পেয়েছেন, যদিও তিনি বেশ কিছুদিন ইরেগুলার ছিলেন তারপরও বিশেষ বিবেচনায় তাকে এই লিস্টে আনা হয়েছে এবং যেহেতু তিনি এ সপ্তাহে সুপার একটিভ লিস্টে নেই তাই আগামী সপ্তাহে shy-fox থেকে একটি মাত্র সাপোর্ট পাবেন।
সময়কাল : ২৪ এপ্রিল ২০২৩ থেকে ৩০ এপ্রিল ২০২৩
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০১
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ০১ মে ২০২৩ থেকে ০৭ মে ২০২৩.
লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারের রিপোর্টঃ
| ক্রমিক সংখ্যা | ব্লগার প্রোফাইল | সাপোর্ট |
|---|---|---|
| ০১ | https://steemit.com/@tuhin002/posts | shy-fox |
ধন্যবাদ,
@tangera

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR




সপ্তাহ জুড়ে কাজ করার পরে যখন ঐ কাজের ফল পায় তখন নিজের মনের কাছে একটু উৎসাহ লাগে। কাজের প্রতি নিজের স্পৃহাটা আরো বৃদ্ধি পায়। আপনাকে অনেক ধন্যবাদ আপু আমার বিষয়টি নজরদারি করার জন্য। অনেক ভালো থাকবেন শুভকামনা রইল।
প্রত্যেক সপ্তাহের সুবিধা বঞ্চিত ইউজারের নাম অত্যন্ত নিখুঁতভাবে আমাদের নিকট উপস্থাপন করাটা নিঃসন্দেহে আপনার জন্য একটি কঠিন কাজ। কিন্তু আপনি কঠিন কাজটি অত্যন্ত সহজ ভাবে করে থাকেন। যেটা আপনার জন্য অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। লাস্ট উইকের সুবিধাবঞ্চিত ইউজাররা নিশ্চয় আগামী সপ্তাহে বাড়তি সুবিধা পাবে।
এই সপ্তাহে সুবিধা বঞ্চিত ইউজার মাত্র একজন আর তাকেও আপনি সাপোর্ট পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
আপনার এই উদ্যোগটি আমার কাছে সবসময়ই খুব ভালো লাগে। কারণ আপনি প্রতিনিয়ত চেষ্টা করেন যে সকল ইউজার সাপোর্ট থেকে বঞ্চিত হচ্ছে তাদেরকে খুঁজে বের করে এনে সাপোর্টের আন্ডারে নিয়ে আসার। এই উদ্যোগটি গ্রহণ করার পর থেকে সকলেই সাপোর্টের আন্ডারে চলে এসেছে।
প্রতি সপ্তাহে আপনার এই রিপোর্টটি দেখলে খুব বেশি ভালো লাগে। এতে করে একজন ইউজার ও যদি সাপোর্ট থেকে বাদ পড়ে যায় , সেটি আপনার এই রিপোর্টের মাধ্যমে তুলে ধরেন।আর তাকে সাপোর্টের আওতায় নিয়ে আসেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
প্রতি সপ্তাহের মতোই এ সপ্তাহেও মাত্র একজন সুবিধা বঞ্চিত ইউজার , আর তাকেও আপনি সাপোর্ট এ আওতায় নিয়ে এসেছেন দেখে অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে
সবাই অনেক ভালো সাপোর্ট পাচ্ছে। মাত্র একজন সুবিধা বঞ্চিত ছিল সত্যিই এই উদ্যোগ সুবিধাবস্তুতের জন্য সুফল বয়ে আনে।
সুবিধাবঞ্চিত ব্লগারদের পাশে দাঁড়ানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
যখন সুবিধা বঞ্চিত ইউজারের সংখ্যা একজন থাকে তখন দেখতে ভালো লাগে। দেখেই বোঝা যায় যে আমাদের কমিউনিটিতে আমরা সবাই কমবেশি সাপোর্ট পাচ্ছি। আর আপনিও নিয়মিত সবাইকে সাপোর্ট দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও সাপোর্ট বিহীন ইউজারের লিস্ট প্রকাশ করা হয়েছে। এ সপ্তাহে একজন ইউজার কে সুবিধা বঞ্চিত লিস্টে আনা হয়েছে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।