আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ০৪ -০৬-২৩
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার একটিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।
এ সপ্তাহেও এ্যাক্টিভ লিস্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি।আর সুপার এ্যাক্টিভ লিস্ট থেকে শুধু মাত্র একজন ইউজার পাওয়া গিয়েছে।তিনি হচ্ছেন @roy.sajib, তিনি এ সপ্তাহে shy-fox থেকে মাত্র ১টি সাপোর্ট পেয়েছেন। যেহেতু তিনি এ সপ্তাহে সুপার এ্যাক্টিভ লিস্টে রয়েছেন তাই আগামী সপ্তাহে তিনি shy-fox থেকে মোট তিনটি সাপোর্ট পাবেন।
সময়কাল : ২৯ মে ২০২৩ থেকে ০৪ জুন ২০২৩
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০১
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ০৫ জুন ২০২৩ থেকে ১১ জুন ২০২৩
লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারের রিপোর্টঃ
| ক্রমিক সংখ্যা | ব্লগার প্রোফাইল | সাপোর্ট |
|---|---|---|
| ০১ | https://steemit.com/@roy.sajib/posts | shy-fox |
ধন্যবাদ,
@tangera

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR




সকাল সকাল ঘুম থেকে উঠেই এমন একটা পোস্ট দেখে মন টা আপনা আপনিই ভালো হয়ে গেল আপু 😊😊। সত্যি বলতে আপনারা সব সময় সাধারণ ইউজার দের দিকে সঠিক ভাবে লক্ষ্য রাখছেন বলেই আমরা কাজ করার উৎসাহ পাই। আর এমনিতেও আমার কাজের প্রতি কেমন একটা অনীহা এসে গিয়েছিল। তবে আজকের এই পোস্ট টা দেখে আবার নতুন উদ্যমে কিছুটা আগ্রহ বেড়ে গেল আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন ভাইয়ের জন্য।
আপু তো আছেই এই দায়িত্বে, সুতরাং চিন্তার কোন কারণ নেই।
আসলে প্রতি সপ্তাহে আপনার এই রিপোর্টটি দেখলে খুব বেশি ভালো লাগে। এতে করে একজন ইউজার ও যদি সাপোর্ট থেকে বাদ পড়ে যায় , সেটি আপনার এই রিপোর্টের মাধ্যমে তুলে ধরেন।আর তাকে সাপোর্টের আওতায় নিয়ে আসেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
প্রতি সপ্তাহে কেউ না কেউ সুবিধাবঞ্চিত হলে আপনার এই উদ্যোগের মাধ্যমে সেই সাপোর্ট পেয়ে যাচ্ছে ।ৎসত্যি যেটা কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয় এই রিপোর্ট দেখার জন্য প্রতি সপ্তাহে অপেক্ষায় থাকি।
এই সপ্তাহেও সুবিধাবঞ্চিত একজন ইউজারকে খুঁজে বের করে সাপোর্টের আওতায় আনা হয়েছে। সজিব ভাই আগামী সপ্তাহে সাই-ফক্স থেকে মোট তিনটি সাপোর্ট পাবে, এটা দেখে খুব ভালো লাগলো। প্রতিনিয়ত সুবিধাবঞ্চিত ইউজারদের খুঁজে বের করে করে, সাপোর্টের আওতায় আনার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
প্রতি সপ্তাহের মত এসপ্তাহে দেখছি মাত্র একজন ইউজার খুঁজে পাওয়া গেল। যিনি সুবিধা বঞ্চিত ইউজারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। ধন্যবাদ এত সুন্দর করে রিপোর্টটি করার জন্য।
প্রত্যেক সপ্তাহের সুবিধা বঞ্চিত ইউজারের নামটি খুঁজে খুঁজে বের করে আমাদের মাঝে প্রকাশ করাটা নিঃসন্দেহে কঠিন একটি কাজ। আপনার এই কাজটি নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। আপনার এই পোস্টটি পড়ে আমরা আমাদের কাজের প্রতি আরো বেশি অনুপ্রেরণা পায়।
সুপার একটিভ লিস্ট এ শুধু মাত্র একজন পাওয়া গেছে। উনিও আগামী সপ্তাহে এই সাপোর্ট পেয়ে যাবে। এটা দারুণ। এতো সুন্দর একটি রিপোর্ট পাবলিশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য। ।
আপু আপনার করা রিপোর্টের মাধ্যমে জানতে পারলাম এবারও এক্টিভ লিস্ট থেকে সুবিধা বঞ্চিত কোন ইউজার খুঁজে পাওয়া যায় নি। সুপার অ্যাক্টিভ লিস্ট থেকে রয় সজীবকে খুঁজে পেয়েছেন। এ রিপোর্টে দেখলে আসলেই অনেক ভালো লাগে প্রত্যেকের সাপোর্ট প্রায় রিপোর্ট এর মাধ্যমে সেটা পরিষ্কার বোঝা যায় এবং আপনিও খুব সুন্দর ভাবে রিপোর্টটি তুলে ধরেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।
প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহে সাপোর্ট বিহীন ইউজারের লিস্ট প্রকাশ করা হয়েছে। এই সপ্তাহে একজন ইউজার কে সাপোর্ট বিহীন লিস্টের আওতায় নিয়ে আসা হয়েছে। আমার বাংলা ব্লগ এমন একটি কমিউনিটি যেখানে কাজ করলে সাপোর্ট নিশ্চিত। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
দারুন একটা রিপোর্ট আজকে আপনি আমাদের মাঝে প্রকাশ করলেন আপু। আপনার শেয়ার করা এই রিপোর্টটি আমার কাছে খুবই ভালো লাগে। কারণ আপনি খুঁজে খুঁজে সুবিধা বঞ্চিত ইউজারদেরকে সাপোর্টের আন্ডারে নিয়ে চলে আসেন।