"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১৮ || শেয়ার করো তোমার অনুভূতি - পছন্দের পারফিউম নিয়ে (Entry Closed)

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

Contest_New18.png


বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আবারও আমার বাংলা ব্লগ পরিবারের পক্ষ হতে নতুন এবং একটু ভিন্নধর্মী প্রতিযোগিতা নিয়ে হাজির হলাম। আমরা বরাবরই চেষ্টা করি আমাদের প্রতিযোগিতাগুলোকে একটু ভিন্নভাবে সাজাতে এবং তার সাথে আপনাদের অনুভূতিগুলোকে জাগ্রত করতে। কারন প্রতিটি প্রতিযোগিতার বিষয়ের সাথে আমাদের স্মৃতি কিংবা ভেতরে জমে থাকা অনেক অনুভূতি লুকিয়ে থাকে। আমরা আমার বাংলা ব্লগের প্রতিযোগিতার বিষয় নির্বাচনের ক্ষেত্রে সেই দিকে একটু বেশী মনোযোগী থাকার চেষ্টা করি। আমরা চেষ্টা করি প্রতিযোগিতার মাধ্যমে আপনাদের ভেতরে জমে থাকা সেই অনুভূতিগুলোকে কার্যকর করার এবং তার সাথে সাথে অন্যদেরকে সেগুলো জানার সুযোগ করে দেয়ার।

পারফিউম এর সাথে আমরা সবাই কম বেশী পরিচিত, কিন্তু পছন্দের পারফিউমের ব্যাপারে আমাদের অনুভূতি বা আমরা একটু ভিন্নভাবে পরিচিত হয়েছিলাম। কারন শুরু হতেই আমাদের নির্দিষ্ট কোন পারফিউম পরিচিত বা পছন্দের ছিলো না। ভালো পারফিউমের ব্যাপারে কারো হতে জেনেছি, অথবা কেউ উপহার হিসেবে দিয়েছে, অথবা কারো বাড়ী হতে নিজের মনে করে পকেটে লুকিয়ে নিয়ে এসেছি, এই রকম নানা কারন থাকতে পারে। আর আমরা আপনার পছন্দের পারফিউমের ব্যাপারে সেই অজানা বা অপ্রকাশিত কথাগুলো জানতে চাই। কোন একটা নির্দিষ্ট ব্রান্ডের পারফিউম কিভাবে আপনার পছন্দের তালিকায় আসলো, কেন আপনি সেটাকে পছন্দ করেন? সেই বিষয়টি উপস্থাপন করুন এবারের প্রতিযোগিতার মাধ্যমে।

সুতরাং আপনার পছন্দের পারফিউম নিয়ে অপ্রকাশিত সেই অনুভুতিগুলো আমাদের সাথে ভাগ করে নিন এবং দারুণ কিছু পুরস্কার জেতার সুযোগ তৈরী করুন। আপনার পছন্দের পারফিউমের পেছনের লুকায়িত সেই গল্পটি আমাদের সাথে, আমার বাংলা ব্লগের সাথে ভাগ করে নিন। আমরা আপনার গল্প কিংবা অপ্রকাশিত অনুভূতিগুলো জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তবে তার পূর্বে জেনে নিন প্রতিযোগিতায় অংশগ্রহনের নিয়মাবলীঃ

নির্দেশিকাঃ


  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার পছন্দের পারফিউমের অনুভূতি কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল করা হবে।
  • আপনার অনুূভূতিগুলো শুধুমাত্র পারফিউম সংক্রান্ত হতে হবে।
  • কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
  • কমপক্ষে ৩টি ফটোগ্রাফি সংযুক্ত করতে হবে, নিজের না হলে সোর্স উল্লেখ করতে হবে।
  • অংশগ্রহনের সময় সীমা ৯ জুন, ২০২২ দুপুর ১২টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বিবেচনায় নেয়া হবে না।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-18 এবং #perfume-contest এই দুটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে আংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১০ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১০ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ৫ স্টিম
  • বিশেষ পুরস্কার- ১০ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksExecutive AdminAll administrative works
@winklesAdmin India RegionAll administrative works in India region
@rex-sumonAdmin Quality ControllerControl the quality of entire community
@hafizullahAdmin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@moh.arifAdmin Bangladesh RegionAll administrative works in Financial field of steemit in Bangladesh region
@shuvo35Admin Bangladesh RegionAll administrative works in Social Networking


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ৯ জুন, ২০২২ইং রোজ বৃস্পতিবার, ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯.০০ টায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির voice Hangout এর মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটরবৃন্দ।

ধন্যবাদ সবাইকে

ব্রেক.jpg

Banner.png

Sort:  
 4 years ago 

ধন্যবাদ আপু, এন্ট্রি নং ০১

 4 years ago 

আপনাকে ও ধন্যবাদ ভাইয়া😊

 4 years ago 

ধন্যবাদ ভাই, এন্ট্রি নং ০২

 4 years ago 

আমার অংশগ্রহণ..
715JdwLdW7L.jpg
আমার পছন্দের ও প্রিয় পারফিউম।"ওপেন রোজার এন্ড গেলেট"("OPEN ROGER AND Gallet")

https://steemit.com/hive-129948/@nevlu123/o4y6x-or-or

 4 years ago 

ধন্যবাদ ভাই, এন্ট্রি নং ০৩

 4 years ago 

অসাধারণ একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পারফিউম নিয়ে অনুভুতি, আমি মনে করি সবার জীবনেই আছে। অনেক প্রতিযোগী দেখা যাবে এই প্রতিযোগিতায়। ধন্যবাদ ভাই এতো সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আমি অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করবো। 😍

 4 years ago 

সেটাইতো ভাই, আপনার জীবনের অনুভূতিগুলো জানার অপেক্ষায় রইলাম।

 4 years ago 

চমৎকার কনটেস্ট প্রতিযোগিতা আয়োজন করেছেন ভাইয়া। পছন্দের পারফিউম নিয়ে। এবার চমৎকার চমৎকার পারফিউম নিয়ে পোস্ট দেখতে পারবো। অবশ্যই অংশগ্রহণ করবো। সবার জন্য শুভ কামনা রইলো 🤲

 4 years ago 

ধন্যবাদ ভাই, আশা করছি সবাই দারুণভাবে অংশগ্রহণ করবে প্রতিযোগিতায়।

অনেক সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করছেন।পারফিউম প্রতিযোগিতা,এই প্রতিযোগিতায় দেখা যাবে কে কী রকম পারফিউম ব্যবহার করে ।কার পারফিউম সুগন্ধ বেশি।অবশ্যই আমিও কনটেস্ট অংশগ্রহন করবো।সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।

 4 years ago 

হ্যা, নানা ধরনের পারফিউমের গন্ধ উপভোগ করার অপেক্ষায় রয়েছি আমি।

 4 years ago 

খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আসলে এই প্রতিযোগিতাটি একটি ভিন্ন ধর্ম হয়েছে। তবে প্রতিযোগিতাটি আমরা অনেক আনন্দ এবং উৎসাহের সাথে অংশগ্রহণ করব। কারণ পারফিউম ব্যবহার করা এবং কিভাবে আমরা প্রথম ব্যবহার করলাম। এটা সত্যি অনেক মজার কিছু ঘটনা রয়েছে আমাদের প্রত্যেকের জীবনে। আশা করছি এই প্রতিযোগিতায় আমি অবশ্য অংশগ্রহণ করব।

 4 years ago 

জ্বী কিছু ভিন্ন ধরনের অনুভূতি খুঁজে পাওয়ার সম্ভব হবে এই প্রতিযোগিতার মাঝ হতে।

 4 years ago 

অসাধারণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া আপনারা। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা পারফিউম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবো সেই সাথে সবার পারফিউমের অভিজ্ঞতা জানা যাবে ।আমাদের মাঝে অনেকেই আছি যারা ঠিকমতো পারফিউম সম্পর্কে জানি না বা কোন পারফিউম আমাদের সব থেকে বেশি শুট করে তা জানি না । এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা অনেক পারফিউমের বিষয় সম্পর্কে জানতে পারব দেখে ভালো লাগছে। এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাদের ধন্যবাদ।

 4 years ago 

হুম অনেকের গোপন অনেক তথ্যও জানতে পারবো, কে কে কি ধরনের পারফিউম উপহার দিয়েছে হা হা হা।

 4 years ago 

ভাইয়া,আপনি তো খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা প্রতিটা ইউজারের না বলা না জানা কথাগুলো এই প্রতিযোগিতার মাধ্যমে প্রকাশ পাবে বেশ দারুন হবে। আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।।

 4 years ago 

হ্যা, সেই জন্যই এবারের ভিন্ন ধরনের প্রতিযোগিতা, সকলের অপ্রকাশিত অনুভূতিগুলোর জানার অপেক্ষায় রয়েছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg