অ্যালোভেরা গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করা ফটোগ্রাফিটি হলো একটি গাছের ফটোগ্রাফি। গাছটির নাম হলো অ্যালোভেরা গাছ। বাড়িতে রূপচর্চার ক্ষেত্রে অ্যালোভেরা খুবই কমন। এলোভেরা কে ঘৃতকুমারী বলা হয়ে থাকে। এই অ্যালোভেরা সুপরিচিত একটি ভেষজ ঔষধি গাছ। এই অ্যালোভেরা গাছের গোড়া থেকেই সবুজ পাতা হয়ে থাকে এবং পাতার দুই সাইডে ছোট ছোট কাঁটা মতো থাকে। আর এই পাতার ভিতরেই থাকে স্বচ্ছ সাদা পিচ্ছিল মত এলোভেরা জেল। এই অ্যালোভেরা গাছের একটি পাতা থেকে অনেকগুলো আরও গাছ জন্মাতে পারে। এই গাছের জন্য কোন পরিচর্যার প্রয়োজন পড়ে না। তবে অতিরিক্ত তাপমাত্রার কারণে এই গাছ মারা যায়। এই অ্যালোভেরা গাছ যে কোন জায়গাতেই বেশ ভালোভাবে বেড়ে ওঠে। সেটা টবেই হোক বা মাটিতে। অধিক তাপমাত্রায় যেমন গাছ মরে যায় তেমনি অধিক ছায়াযুক্ত জায়গাতেও এই গাছ ঠিকঠাক ভাবে বেড়ে উঠতে পারে না। এই অ্যালোভেরার গুনাগুন বলে শেষ করা মত নয় ত্বক চুল থেকে শুরু করে বিভিন্ন কসমেটিক্স প্রসাধনীতেও এই অ্যালোভেরার ব্যবহার করা হয়ে থাকে। এলোভেরার জুসও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমার ছাদে বেশ অনেক বড় বড় অ্যালোভেরা গাছ ছিল। কিন্তু অতিরিক্ত রৌদ্রযুক্ত স্থানে থাকায় গাছগুলো মরে গেছিল। তারপরে সেই গাছের সাইডে আরও বেশ কিছু ছোট ছোট গাছ হয়েছিল। এর মধ্যে একটি গাছ বেশ অনেকটাই বড় হয়েছে। যাইহোক, আমার ছাদে থাকা সেই অ্যালোভেরা গাছের বেশ কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম। যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম।

IMG_20250518_172929.jpg

IMG_20250518_172931.jpg

IMG_20250518_172931_1.jpg

IMG_20250518_172932.jpg

IMG_20250518_172925.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

Original image no longer available

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Original image no longer available

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার ছাদে তো বেশ সুন্দর এলোভেরা গাছ হয়েছে। অ্যালোভেরা গাছ সম্পর্কে আপনি অনেক সুন্দর করে বিস্তারিত বর্ণনা দিয়েছেন পড়ে বেশ ভালো লাগলো। অ্যালোভেরা গাছ সত্যি অনেক উপকারী একটি গাছ। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।