"🌿 আমার বাংলা ব্লগ 🌾" প্রতিযোগিতা -০৩: "steemit এর সাথে আপনার পরিচয়ের প্রথম দিনের অনুভূতি"

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

logo.png

আমাদের আজকের প্রতিযোগিতার বিষয় : "steemit এর সাথে আপনার পরিচয়ের প্রথম দিনের অনুভূতি"

নিয়মাবলী :

১. steemit ব্লগিং প্ল্যাটফর্মের সাথে আপনার প্রথম পরিচয়ের অনুভূতি সম্পর্কে বিশদে লিখতে হবে ।
২. অনধিক ২৫০ শব্দের মধ্যে রচনা লিখতে হবে ।
৩. যাঁর মাধ্যমে steemit এর সাথে আপনার পরিচয় তাঁর steemit ID টা অবশ্যই উল্লেখ করতে হবে । ব্যক্তি মাধ্যম ছাড়া কোনো ওয়েবসাইট বা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যদি স্টিমিট সম্পর্কে প্রথম জানতে পেরেছিলেন তবে অবশ্যই সেই ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার নাম উল্লেখ করতে হবে ।
৪. আপনার নিজের একটা সেলফি অবশ্যই শেয়ার করতে হবে । আমরা নিশ্চিত হতে চাই যে একজন রিয়েল user আপনার বর্তমান একাউন্টটি পরিচালনা করছেন, এবং সেই ব্যক্তিটি আপনি স্বয়ং ।
৫. আপনার প্রথম steemit পোস্টটির লিংক এখানে উল্লেখ করতে হবে ও আপনি স্টিমিট এ প্রথম যে পোস্টটি করেছিলেন তার সারসংক্ষেপ অবশ্যই লিখবেন ।
৬. আপনার প্রথম পোস্টটি পাবলিশ করার সময় আপনার অনুভূতি কেমন ছিল সেটাও লিখবেন।
৭. আপনার প্রথম ভোট পাওয়া, প্রথম rewards উইথড্র করা ও প্রথম পাওয়ার আপ সম্পর্কেও দু'এক কথা শেয়ার করবেন।
৮. অন্যের লেখা কপি করা সম্পূর্ণ নিষেধ ।
৯. নিজের পুরোনো লেখা শেয়ার করা যাবে না । সম্পূর্ণ নতুন রচনা লিখতে হবে ।
১০. Plagiarism কঠোরভাবে নিষিদ্ধ ।
১১. পোস্টটি করার সময় amarbanglablog-contest ট্যাগ অবশ্যই use করতে হবে । অন্যথায় রচনাটি এই প্রতিযোগিতায় disqualified হিসাবে গণ্য করা হবে ।
১২. প্রতিযোতায় অংশগ্রহণের সময় : ২০ জুলাই ২০২১ থেকে ২৭ জুলাই ২০২১ । ২৭ জুলাই এর পরে submit করা কোনো পোস্ট এই প্রতিযোগিতায় গণ্য করা হবে না ।
১৩. সর্বোচ্চ ৫টি বানান ভুল tolerate করা হবে, ৫টির অধিক বানান ভুল হলে রচনার রেটিং কমে যাবে । রচনার রেটিং এর ভিত্তিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণ করা হবে ।

পুরস্কার :

১ম স্থান অধিকারী : ৩০ Steem

২য় স্থান অধিকারী : ২০ Steem

৩য় স্থান অধিকারী : ১০ Steem

Discord hangout বোনাস : প্রত্যেক প্রতিযোগীকে ২ steem করে

বিচারকমন্ডলী :

১. @amarbanglablog

২. @blacks

৩. @hafizullah, @shuvo35, @moh.arif, @rex-sumon, @winkles

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা : ২৯ জুলাই ২০২১, বৃস্পতিবার আমাদের discord হ্যাংআউট এ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ।

Discord: https://discord.gg/5aYe6e6nMW


Cc:-
@steemitblog
@steemcurator01
@steemcurator02
@stephenkendal

Sort:  
 5 years ago 

আমার পোস্ট লিংক আশাকরি আপনারা সবাই দেখবেন
@rme

https://steemit.com/hive-129948/@limon88/steemit

 5 years ago 

এবারের আইডিয়া এবং বিষয়টি দারুন হয়েছে। কারন নতুন অবস্থায় আমাদের সকলের মাঝে দারুন একটা উৎসহ, উত্তেজনা এবং অনুভূতি কাজ করেছে। দেখা যাক সবাই কতটা সুন্দরভাবে তা উপস্থাপন করতে পারে। ধন্যবাদ

 5 years ago 

কনসেপ্ট টা বেশ লাগলো স্যার😇

 5 years ago 

অনেক সুন্দর একটি কনটেস্ট ভাই

 5 years ago 

অসাধারন একটি টপিক। আমি অবস্বই অংশগ্রহন করবো।

 5 years ago (edited)

অনধিক ঠিক আছে ত দাদা? ২৫০ শব্দের মধ্যে লিখা শেষ করতে হবে তাইত?

আর প্রথম পোস্ট খোজার কোন সহজ টেকনিক আছে? ব্লক এক্সপ্লোরার বা স্টীমিট ওয়ার্ড কি কোন কাজে দিতে পারে এক্ষেত্রে নাকি ম্যানুয়ালি এক এক করে প্রথম পোস্ট পর্যন্ত যেতে হবে? জানাবেন দাদা।

 5 years ago 

একটা খুবই সহজ টেকনিক আছে ।

১. https://steemd.com/@engrsayful এ যান
২. লাস্ট পেজ এ যান https://steemd.com/@engrsayful?page=631
৩. on page সার্চ করুন "engrsayful authored" এই কীওয়ার্ড দিয়ে
৪. ফার্স্ট (সার্চে লাস্ট পসিশন, তারিখের ভিত্তিতে ফার্স্ট পসিশন) লিঙ্কটাই হলো আপনার প্রথম পোস্ট
৫. এখানে আমি পেয়েছি https://steemd.com/introduce/@engrsayful/introducing-myself
৬. উপরের url এ "steemd" এর স্থলে "steemit" দিন
৭. আপনার প্রথম পোস্টটি পেয়ে গেলাম https://steemit.com/introduce/@engrsayful/introducing-myself

বের করতে আমার টাইম লেগেছে ৩০ সেকেন্ড

 5 years ago 

খুবই চমৎকার এবং কার্যকর উপায় বাতলে দিয়েছেন আপনি দাদা।

 5 years ago 

জি, ভাই। মজার একটা জিনিস শিখলাম।

 5 years ago 

সত্যিই দারুণ একটা কৌশল শিখলাম ভাই

 5 years ago 

ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না দাদা। একটা চমৎকার নতুন জিনিস শিখলাম। আমার ত ৩ ঘন্টা লেগে যেত তার উপর গ্রামের নেট এর যা অবস্থা। সারাদিন লাগত মনে হয় ২ বছরের পোস্ট পেরিয়ে শুরুতে যেতে। এখন বিভিন্ন সময়ের পোস্ট সহজে চেক করে নিতে পারব। আবারো ধন্যবাদ

 5 years ago 

date wise বের করতে গেলে steemworld.org ব্যবহার করতে পারেন -

১. প্রথমে https://steemworld.org/@engrsayful এ যান
২. আপনার লাস্ট ১০০০ পোস্ট এর সব ডিটেলস date wise পেয়ে যাবেন
৩. Post ট্যাবে গিয়ে "Finished" ট্যাবে switch করবেন
৪. Limit এ Last ১০০০ সিলেক্ট করবেন
৫. Year এবং month wise লাস্ট ১০০০ টি পোস্টার লিংক পেয়ে যাবেন

ছবিটি দেখুন

Untitled.png

আপনার প্রথম পোস্টটি বের করেছি দেখুন -

Untitled.png

এরকম আরো অনেক ওয়ে আছে , সব চাইতে এফেক্টিভ ওয়ে হলো steemit এর API use করা । আমি ওটাই ব্যবহার করি

 5 years ago 

চমৎকার প্রতিযোগিতার বিষয়টি।আমি অবশ্যই অংশগ্রহণ করবো।