অনেক দিন পর প্রাণের স্পন্দনে ফেরা..!😊
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?
অনেক দিন কেটে গেছে…কতোটা দিন,সেটা ঠিক মনে নেই। শুধু মনে আছে দিনগুলো যেনো একে একে নীরব হয়ে যাচ্ছিলো।কোথাও হাসির শব্দ ছিলো না। ছিলো না নিজের মতো করে কথা বলার সাহস।মনে হতো, আমি যেনো শুধু সময়ের সাথে বেঁচে আছিকিন্তু সত্যিকারের জীবনের স্পন্দনটা হারিয়ে ফেলেছি।
কমিউনিটির সেই পরিচিত জায়গাটা…যেখানে আগে প্রতিটা কথা মনে শান্তি দিতো,যেখানে অচেনা মানুষগুলোও আপন হয়ে উঠতো সেখানে ফিরতে ইচ্ছা করতো,কিন্তু ভয় লাগতো যদি কাজটা একেবারে বন্ধ হয়ে যায়।ভাবতাম যদি কেউ আমাকে ভুলে গিয়ে ইনএক্টিভ লিস্টে দেয়,যদি আমার জায়গাটা আর না থাকে?আজ অনেক দিন পর আবার ফোনটা হাতে নিয়ে।ধীরে ধীরে স্ক্রিনটা খুললাম,পুরনো সেই নামটা ক্লিক করলাম,দেখে ভালো লাগলো এখনো নামের পাশে ভেরিফাইড মেম্বার লেখাটা ঠিক আগের মতোই আছে। এটা দেখে মনের মধ্যে অনেক টা শান্তি লাগলো।তখন স্বস্তির নিঃশ্বাস নিলাম যাক আমার জায়গাটা ঠিক আগের মতোই আছে।
আমার বাংলা ব্লগ আমার জীবনের সবচেয়ে প্রিয় একটা প্ল্যাটফর্ম।এখান থেকেই আমি বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পেয়েছিলাম।এই জায়গাটাই আমাকে শিখিয়েছে কিভাবে নিজের ভাবনাগুলোকে শব্দে রূপ দিতে হয়,কিভাবে অচেনা মানুষের মাঝেও ভালোবাসা খুঁজে পাওয়া যায়।শত চেষ্টা করলেও আমি এই জায়গাটাকে মন থেকে কখনোই ভুলতে পারি না। তাই বারবার এখানে ফিরে আসি, নিজের মতো করে একটু সময় কাটাতে, নিজেরঅনুভূতিগুলো আবার ছুঁয়ে দেখতে।এই প্ল্যাটফর্ম যতোদিন থাকবে, ততোদিন কোনো না কোনোভাবে এর সাথে যুক্ত থাকার ইচ্ছা আমার থাকবে। এটা যেনো আমার শুরু থেকে শেষ পর্যন্ত একই স্বপ্ন, একই ভালোবাসার জায়গা।
হয়তো এখন কমিউনিটি আগের মতো নেই। অনেকেই আছে, আবার অনেকেই সময়ের স্রোতে হারিয়ে গেছে। আমিও নিয়মিত একটিভ থাকতে পারি না।তবুও এই জায়গার প্রতি আমার ভালোবাসাটা একটুও কমেনি এই ভালোবাসা ছিলো,আছে এবং সারাজীবন থাকবে কারণ এই প্ল্যাটফর্মটা শুধু একটা কমিউনিটি না, এটা আমার অনুভূতির একটা অংশ।❤️
OR




.gif)