📷🌼শখের ফটোগ্রাফি পর্ব-৮৬ || প্রকৃতির সৌন্দর্য || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।


আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

1000097361.png

Canva দিয়ে তৈরি

প্রতি সপ্তাহের মত আজকেও নতুন একটি ফটোগ্রাফি পর্ব নিয়ে হাজির হয়েছি। সাপ্তাহিক ধারাবাহিকতায় আজকে ৮৬ তম পর্ব শেয়ার করছি। চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পর্ব শেয়ার করার জন্য সাধারণত প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পর্ব শেয়ার করলে পোস্টের ভিন্নতা আসে পোস্টের কোয়ালিটি মেইনটেইন করা যায়। মাঝে অনেকদিন ধরে কোন ফটোগ্রাফি পর্ব শেয়ার করা হয়নি কারণ নিজের ব্যস্ততা আর পারিবারিক ঝামেলা নিয়ে মাঝে কয়েকদিন একটু প্রেসারে ছিলাম। যেহেতু এখন আবার নিজের একটিভিটি তুলে ধরার চেষ্টা করছি তাই আশা রাখছি এখন আবার নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি করব শেয়ার করতে পারব। অলরেডি গত সপ্তাহে ৮৫ তম ফটোগ্রাফি পর্বটি শেয়ার করেছিলাম। তবে আজকের এই ফটোগ্রাফি পর্বে পুরাতন অ্যালবাম থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছি যেহেতু দীর্ঘদিন পরে ফটোগ্রাফি পর্ব শেয়ার করছি তাই পুরনো অ্যালবামের বেশ কিছু ছবি আপনাদের কাছে ভালো লাগবে এমনটা আশা করছি। তবে হ্যাঁ আমি যেহেতু প্রকৃতি ভালোবাসি তাই প্রতিটা ফটোগ্রাফি পরবে বেশিরভাগ প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20241023_123524.jpg


ফরেষ্ট ভিউ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • ছবিটি সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট থেকে তোলা। অনেকেই হয়তো জানেন গত মাসে আমরা সবাই সিলেট ভ্রমণ করেছি আর সিলেট ভ্রমণের ক্ষেত্রে সিলেটের যে সকল দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ঘুরে দেখেছি। পুরোপুরি বর্ষার মৌসুমে রাতারগুল সোয়াম্প ফরেস্ট দেখতে দারুন লাগে। ফেসবুকে অনেকগুলো পেইজে যুক্ত আছি যেগুলোতে বাংলাদেশের সবগুলো দর্শনীয় স্থান নিয়ে ভিডিও তৈরি করা হয় তো সেখানে দেখেছিলাম এই জায়গাটা কতটা সুন্দর। যখন বেশি পানি থাকে তখন এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগে তবে আমরা যখন গিয়েছিলাম তখন তুলনামূলক পানি একটু কম ছিল যার কারণে পুরোপুরি মজাটা উপভোগ করতে পারিনি। সেখানে থাকা একটি ওয়াচ টাওয়ারে উঠেছিলাম আর তার উপর থেকেই এই ছবিটা ক্যাপচার করেছিলাম।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20241108_171633.jpg


কালো বিড়াল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • বিশেষ করে মেয়েরা বিড়ালকে বেশি ভালোবাসে। এই বিড়ালের অনেক বড় একটা ইতিহাস আছে তবে সেটা আর নাইবা বলি। আমরা চলতি সপ্তাহে নড়াইল গিয়েছিলাম মূলত বাইক নিয়ে নড়াইল যাওয়ার একটা দীর্ঘ প্লান ছিল সেই প্ল্যানিং অনুযায়ী নড়াইল গিয়েছিলাম। নড়াইল গিয়ে রাতটা মাছের ঘেরের পাশে কাটানোর সিদ্ধান্ত ছিল। সেই অনুযায়ী সব প্রস্তুতি চলছিল। সেখান থেকে মাছ ধরে রাতের বেলায় বারবিকিউ তৈরি করা হবে। যখন মাছ ধরার প্রস্তুতি চলছিল তখন লক্ষ্য করলাম সুন্দর একটি কালো বিড়াল। তবে বিড়ালটি যখন তাকাচ্ছিল তার চোখ দুইটা কেমন জানি ভয়ঙ্কর ছিল। ছবি তুলতে যাওয়ার সময় সে আমাকে দেখে পালিয়ে যাচ্ছিল তবে কিছু সময় পর সে আমার দিকে বড় বড় করে তাকাচ্ছিল আর সেই মুহূর্তে আমি ছবি তুলেছিলাম।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20240819_193118.jpg


চাঁদ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • প্রতিটা ফটোগ্রাফি পর্বেই একটা চাঁদের ছবি বিদ্যমান রাখার চেষ্টা করি। কখনো কখনো পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করেও চাঁদের ফটোগ্রাফি শেয়ার করি। যেহেতু এখন গরমের মৌসুম বিদ্যুৎ না থাকলেই গ্রামের মানুষ কিন্তু বাইরে গিয়ে চাঁদের সৌন্দর্যটাই উপভোগ করে। তবে যে পরিমাণ গরম পড়ছে সেই তুলনামূলক লোডশেডিং খুব একটা হচ্ছে না তাই বাইরে খুব একটা থাকা হয় না। তবে প্রয়োজনের তাগিদে অনেক সময় বাইরে থাকতে হয় যাই হোক প্রয়োজনের কথা বাদ দিই আমি ফটোগ্রাফি পর্ব সাজানোর জন্য সপ্তাহের প্রথম থেকেই বিভিন্ন ছবিগুলো কালেক্ট করার চেষ্টা করি। রাতের বেলা দেখলাম আকাশে দারুন চাঁদ উঠেছে তাই ছবি তুলে রেখেছিলাম এখন শেয়ার করছি। যদিও এখনো বাইরে বেশ চাঁদের আলো লক্ষ্য করতে পারছি। জানালা দিয়ে বাইরে তাকালেই যেন চারিপাশটা চাঁদের আলোয় ঝিলমিল করছে।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20241028_072641.jpg


হলুদ ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ফুল পবিত্রতার প্রতীক। ফুলের সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবে এটা স্বাভাবিক আপনি ফুল পছন্দ করতে বাধ্য হবেন যদি সেই ফুলের স্বচ্ছ পাপড়ি টা ফুটে ওঠে। তবে ফুলের পাপড়ি যতটা পাতলা হয় ফুলের সৌন্দর্য ততটা আকৃষ্ট করে। যাই হোক এটা সম্ভবত ঝিঙ্গা ফুল। এর আগে আমরা নদীতে গিয়েছিলাম তখন নদীর পাড়ে সবজি চাষের উপযোগী কিছু জমিতে এরকম অনেক ধরনের ফুল ফুটেছিল সেখান থেকে এই ছবিটা ক্যাপচার করেছিলাম মূলত এটা পুরাতন অ্যালবাম থেকে সংগ্রহ করা। বরাবরের মতোই ফুলের সৌন্দর্য ভালো লাগে সেজন্য শেয়ার করা।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

1000097357.jpg


মহিষের দল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ছবি দেখে সবাই বুঝে গিয়েছেন আসলে পানির মধ্যে কয়েকটি মহিষ রয়েছে। মহিষ এমন একটি প্রাণী যারা বেশিরভাগ সময় পানির মধ্যে কাটায়। সিলেট অঞ্চলে দেখলাম প্রচুর পরিমাণে মহিষই দেখা যায় তবে মজার বিষয় হচ্ছে আমাদের অঞ্চলে শুধু ষাঁড় মহিষ দেখা যায় কিন্তু সিলেট অঞ্চলে প্রচুর পরিমাণে গাভী মহিষ দেখা যায়। যখন রাতারগুল গিয়েছিলাম তখন দেখলাম সেখানে দলে দলে মহিষ বেড়াচ্ছে আবার কিছু কিছু জায়গায় দেখলাম খালের মধ্যে মহিষ দল বেঁধে কাঁদার মধ্যে গড়াগড়ি খাচ্ছে। মূলত গাড়ি থেকে নেমেই দেখলাম রাস্তার পাশে একটি খালের মধ্যে অনেকগুলো মহিষ দল বেঁধে একসাথে শুয়ে আছে সেখানে ছোট থেকে বড় সব ধরনের মহিষ ছিল। এরকম মহিষের দল আগে কখনো দেখা হয়নি তাই ছবি তুলেছিলাম।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20241007_170021.jpg


বেগুন গাছের ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • ছবিতে যে ফুলের দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটা মূলত আমরা বাজারে যে বেগুন সবজিটি কিনতে পাই সেই সবজির ফুল। যারা গ্রামে থাকেন তারা অবশ্য এই বেগুন গাছের ফুলের ছবিটি দেখতে পারেন অর্থাৎ এই ছবির সাথে পরিচিত হতে পারেন তবে যারা শহরে থাকে তারা এই ফুলের সাথে পরিচিত নাও হতে পারেন। মাঝে মাঝেই নদী কেন্দ্রিক এলাকায় ঘুরতে যাওয়া হয় আর সেখানে যখন কোন ফুলের সৌন্দর্য লক্ষ্য করি তখন স্বাভাবিকভাবেই সেই ফুলের সৌন্দর্যটা ফটোগ্রাফির মাধ্যমে ক্যাপচার করার চেষ্টা করি। অনেকদিন আগে নৌকায় নদী ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছিলাম সেই মুহূর্তে নদীর পাশের একটি সবজির বাগান থেকে এই ফুলের ছবিটা ক্যাপচার করেছিলাম।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20241023_120504.jpg


ফরেষ্ট।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • যারা সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট গিয়েছেন তারা অবশ্য জানেন সেখানে গিয়ে একটা নৌকা ভাড়া করে ভেতরের অংশটা ঘুরে দেখতে হয়। জন প্রতীক ৫০ টাকা করে দিয়ে সেখানে নৌকায় উঠতে হয় আর তারা আপনাকে এই ৫০ টাকার বিনিময়ে দুই ঘন্টায় পুরো এরিয়াটা ঘুরে দেখাবে। আমরা গাড়ি থেকে নেমেই নৌকা ভাড়া করে ভেতরের দিকে যাত্রা শুরু করলাম। সবাই অবশ্য জানেন মাঝেমধ্যেই আমরা নদীতে ঘুরতে যাই তাই কমবেশি সবাই নৌকা চালাতে পারি। নৌকা নিয়ে যখন ভেতরের দিকে যাচ্ছিলাম তখন সামনে অনেকগুলো বড় বড় কাজ ছিল আর সেই সময় নৌকাটা একটা ফাঁকা জায়গায় ছিল। নৌকার সামনের অংশসহ যখন ছবি তুলেছিলাম তখন ছবিটা মোটামুটি বেশ ভালোই এসেছিল তাই এই ফটোগ্রাফি পর্বে শেয়ার করেছি।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



standard_Discord_Zip.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা রাতারগুল সোয়াম্প ফরেস্টের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।

 2 years ago 

মহিষের গলা ডুবিয়ে রাখা চিত্রটা বেশ ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। বিড়ালের ফটোটা তো দারুন। এমন কালো বিড়াল দেখলে খুব ভয় লাগে। সব মিলে কিন্তু অনেক সুন্দর একটি রেনডম ফটোগ্রাফি পোস্ট উপস্থাপন করেছেন।

 2 years ago 

রেনডম ফটোগ্রাফি ধারণা করতে আমি খুব ভালোবাসি। চমৎকার সব ফটো ধারণ করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যেখানে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য ফুটে উঠেছে এছাড়া পশু পাখির দৃশ্যগুলো বেশ ভালো লাগলো আমার। সুমিরে বলতে পারি অসাধারণ ছিল। ফুল পশু পাখি প্রাকৃতিক পরিবেশ দিয়ে গড়া আপনার আজকের পোস্ট। অনেক সুন্দর ছিল।

 2 years ago 

খুবই চমৎকার চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি খুবই সুন্দর লাগছে দেখতে। নিখুত ভাবে ক্যাপচার করেছেন।আপনার জন্য শুভ কামনা রইলো।ধন্যবাদ শেয়ার করার জন্য

 2 years ago 

বেশ কিছু সুন্দর ফটোগ্রাফি নিয়ে আজকের অ্যালবামটি সাজিয়েছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে। সিলেটের সৌন্দর্য এবং ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশি ভালো লাগলো। রাতের আকাশের চাঁদটাও কিন্তু ভারী সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। সবমিলিয়ে প্রত্যেকটি ফটোগ্রাফি দারুন ছিলো।সুন্দর উপস্থাপনার মাধ্যমে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।সব গুলো ফটোগ্রাফি যেনো মনোমুগ্ধকর।বিশেষ করে প্রথম দিকের আর বেগুন ফুলের ফটোগ্রাফি দারুণ হয়েছে ভাই। ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইরে ভাই কালো বিড়াল টার লুকটা কী। দেখে একেবারে অসাধারণ লাগছে কিন্তু। সিলেটের রাতারগুল ফরেস্টের ফটোগ্রাফি টা অসাধারণ করেছেন ভাই। চাঁদের ফটোগ্রাফি টাও দারুণ ছিল। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আমার তো কালো বিড়াল দেখলেই ভয় লাগে। কালো বিড়ালের চোখ সব সময় খুব ভয়ংকর লাগে দেখতে। প্রথম ফটোগ্রাফি টা দেখে তো জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ফরেস্ট ভিউ টা খুবই চমৎকার লাগছে দেখতে। চাঁদের ফটোগ্রাফি টা ও দারুন ছিল। দারুন এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।