জেনারেল রাইটিং ||| বিশ্বাস |||original writing by @saymaakter.

in আমার বাংলা ব্লগ28 days ago

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিবাহিত করছেন।আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

Messenger_creation_B67D8455-DADC-406A-9D42-1DB801739ECF.jpeg




বরাবরের মতো আবারো আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে।আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জেনারেল রাইটিং "বিশ্বাস"।

বিশ্বাস মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ।
‎এই পৃথিবীতে প্রতিটি মানুষ একজন না একজনের ওপর বিশ্বাস করে থাকে। যে এই বিশ্বাসের মর্ম রাখতে পারে তাকেই বিশ্বাস করা যায়। কিন্তু বর্তমান সময়ে বিশ্বাস মনে হয় ঠুনকো কাগজের মত। একজন যখন তার গচ্ছিত কোন সম্পদ আরেকজনের কাছে বিশ্বাস করে রাখে তখন সেই ব্যক্তি তার বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করে। তেমনি শুধু সম্পদ নয় কথারও বিশ্বস্ততা রয়েছে।জীবনে অর্থ ক্ষমতা দাপট অহংকার সবকিছু দিয়ে অনেক কিছুই অর্জন করা যায়।



কিন্তু সততা বিশ্বাস দিয়ে হয়তো অনেক কিছু অর্জন করা না গেলেও ভালোবাসার সম্মান আন্তরিকতা এসব অর্জন করা যায়। বিশ্বাস কারোর অর্জন করতে অনেক সময় লেগে যায়।তেমনি বিশ্বাস ভাঙতে মাত্র সামান্য এক মিনিটেই বিশ্বাস ভেঙ্গে যায় ।যা গড়তে অনেক সময় লাগে ভাঙতে সামান্য মুহূর্তের মধ্যেই ভাঙা সম্ভব।বিশ্বাস মানুষের মধ্যে গভীর সম্পর্ক গড়ে তুলে। একজন আরেকজনের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। সম্পর্ক দৃঢ় হয়। ভালোবাসার বন্ধনে যদি সম্পর্ক গরে তাহলে আরও গারো হয় বিশ্বাস। হাজার সমস্যা বা বাধা পেরিয়ে সেই সম্পর্ক টিকে থাকে। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না। যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্ক দিনে দিনে ভেঙ্গে যায়।এই পৃথিবীতে ভালো-মন্দ মিলেই মানুষ আছে। যারা বিশ্বাসের মূল্য বুঝে আর কেউ কেউ নিজের স্বার্থের জন্য বিশ্বাসকে ব্যবহার করে।


বিশ্বাসঘাতকতা মানুষের হৃদয়কে ভেঙ্গে দেয় এবং সারা জীবনের জন্য তাকে আর কেউ বিশ্বাস করে না।আর এটা থেকেই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয় মানুষের। আর একজনের ভুলের জন্য এমনও অনেক মানুষ আছে যারা বিশ্বাসের মর্যাদা দিতে ভয় পায়। বিশ্বাস মানে আত্মবিশ্বাস। যে নিজের উপর আত্মবিশ্বাস করে চলে কঠিন সময়ও ভেঙ্গে পড়ে না ব্যর্থতা তাকে থামাতে পারে না কারণ সে জানে চেষ্টা করলে একদিন সফলতা আসবে।নিজের প্রতি বিশ্বাস মানুষকে স্বপ্ন দেখতে শেখা এবং সেই স্বপ্ন পূরণের সাহস দেয়। প্রতিশ্রুতি রক্ষা সত্য বলার সৎ সাহস এবং অন্যের আমানত ঠিকভাবে রাখা সবকিছুই সততা নিয়ে নিজের প্রতি আত্মবিশ্বাসী হওয়া উচিত। একবার যদি বিশ্বাস ভেঙ্গে যায় আর সেই বিশ্বাস আগের মত আর থাকে না এক কথায় কাচের মত।


তাই মানুষের বিশ্বাস অর্জন করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি বিশ্বাস রক্ষা করাও আমাদের দায়িত্ব। বিশ্বাসকে সম্মান করুন কারণ বিশ্বাস মানুষের হৃদয়ের সবচেয়ে মূল্যবান সম্পদ। এই পৃথিবীতে আমরা কেউ সারা জীবনের জন্য বেঁচে থাকতে আসিনি আমাদের সবাই কে পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন চলে যেতে হবে। তাই ভালো কাজের মাধ্যমে আমরা পৃথিবীতে অনেক কিছু রেখে যেতে পারবো। আপনার বিশ্বস্ততা সততা আপনাকে সারা জীবন স্মরণ করবে সবাই।

‎আমার পরিচয়


আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png
























Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟