অনু কবিতা পোস্ট ||| বৃষ্টি নিয়ে এক গুচ্ছ কবিতা ||| original poetry by @saymaakter.

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম।আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন।পরিবারকে নিয়ে সুন্দর সময় অতিবাহিত করছেন।আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তায়ালার রহমতে পরিবারসহ বেশ ভালো আছি।

file_000000005510720bb7c129ed84929a0f.png


বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত একগুচ্ছ অনু কবিতা নিয়ে।অনু কবিতা লিখতে বরাবরই আমার ভালো লাগে।বর্তমান সময়টা বর্ষা
‎কাল চলছে। কখনো আকাশে প্রচন্ড রোদ আবার কখনো মেঘ কখনো হঠাৎ বৃষ্টি এযেন মেঘ না চাইতেই বৃষ্টি।সুন্দর সুনীল আকাশ এই আকাশে যখন মেঘ জমে থাকে তখন দেখতে অনেকটা কষ্ট লাগে হৃদয়ের মাঝে। কারণ একটি মন যখন আনন্দ খুশিতে ভরে থাকে হঠাৎ করে সেই মনটি যদি কোন কষ্ট বা বিচ্ছেদে ভেঙ্গে যায় তখন যেমন কষ্ট লাগে ঠিক তেমনি সুন্দর সুনীল আকাশটি যখন কালো মেঘে ঢেকে যায় তখন মনে হয় কেউ তাকেও কষ্ট দিচ্ছে। আকাশের মন খারাপ তাইতো অঝোরে কান্না করে। আর সেই শ্রাবণ ধারা সবুজ ঘাসের বুকে বৃষ্টির কণা এসে সতেজ করে দেয়। তবে বৃষ্টি দেখতে আমার অনেক ভালো লাগে। যে যাই বলুক না কেন এবং আমার যত ব্যস্ততাই থাকুক না কেন বৃষ্টি হলে আমি একটু হলেও তাকে দেখবো আনমনে কিছুক্ষণ চেয়ে থাকবো। জানিনা মনের ভেতর কি শান্তি বিরাজ করে। তবে বৃষ্টির এই ফিলটিকে আমাকে অনেক শান্তি দেয়। তাইতো এই বৃষ্টি আনাগোনা থেকেই লিখে ফেললাম আমার স্বরচিত একগুচ্ছ অনু কবিতা। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত অনু কবিতাগুলো দেখে নেওয়া যাক।


বৃষ্টি নিয়ে এক গুচ্ছ অনু কবিতা

‎‎
সায়মা আক্তার।


‎‎
অণু কবিতা-০১


‎‎
সুন্দর শুনীল আকাশ
‎মেঘে ঢেকে আছে চারপাশ
‎বৃষ্টি নামে সবুজ ঘাসের বুকে
‎পাতার কোণে জমে বৃষ্টির কণা,
‎প্রকৃতি সতেজ আনন্দের আনাগোনা ।
‎মন হারিয়ে যায় দূরের সেই পথে,
‎প্রকৃতি শেখায় বাঁচতে নীরব করে।


‎‎
অণু কবিতা-০২


‎‎
কালো মেঘে ঢেকে যায়
‎নিলাবতী সেই নীল আকাশ ,
‎বৃষ্টির ছোঁয়ায় ধুয়ে যায় কষ্টের কালো
‎ভেজা মাটির গন্ধ ভাসে চারিদিকে,
‎সবুজের হাসি ফোটে নতুন রূপে।
‎প্রকৃতির কোলে শান্তির ঠিকানা,
‎এটাই শিখিয়ে দেয় জিবনের বাস্তবতা।


‎‎
অণু কবিতা-০৩


‎‎
কখনও মেঘ, কখনও বৃষ্টি
‎প্রকৃতির এ যেন অপরূপ সৃষ্টি,
‎হাওয়ায় দোলে গাছের ডাল
‎সবুজ সতেজ নতুন গান,
‎পাখির কণ্ঠে উতালা প্রাণ
‎সবুজ পৃথিবী আনন্দের জয় গান
‎মন ভরে যায় তারই স্নিগ্ধতায়।


‎‎
অণু কবিতা-০৪


‎‎
ওই দূর আকাশে যখনই চেয়ে দেখি
‎কত স্বপ্ন মনে আকি,
‎যখনই কালো মেঘে ঢেকে যায় আকাশ
‎ক্লান্ত মনে স্বপ্নের নেই কোন আভাস
‎বৃষ্টির ফোঁটায় ধুয়ে যায় ক্লান্ত মন
‎সবুজ পাতায় বৃষ্টির শব্দে জলের গান
‎প্রতিটি ঋতু আসে নতুন গল্প নিয়ে
‎জীবন হাসে প্রকৃতিরই জন্য।

আমার পরিচয়


আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png