জেনারেল রাইটিং ||| ভরসা আজ স্বার্থের শিকড়ে বাধা ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রত্যাশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা পরিবারকে নিয়ে সুন্দরভাবে দিনটি অতিক্রম করছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।

source
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জেনারেল রাইটিং" ভরসা আজ স্বার্থের শিকড়ে বাধা"।
জীবনটা বড়ই অদ্ভুত। এই অদ্ভুত জীবনে আমাদের কে যুদ্ধ করে টিকে থাকতে হয়।এখানে কেউ কারোর নয়। হয়তো একটি সময় ছিল একজন আরেকজনের জন্য কাঁদত। একজনের কষ্ট দেখলে আরেকজন সহানুভূতি দেখা তো পাশে দাঁড়াতো কিন্তু বর্তমান সময়ে কারো বিপদে কেউ যেতে চায় না। আর কেনই বা যাবে কেউ কারো বিপদে গেলে তাকেই প্রথমে শত্রু ভেবে নেয়। সবকিছু কেন জানি ওলট-পালট হয়ে গেছে আগের মত আর কিছুই নেই। তাইতো মানুষ সব সময় আতঙ্কে থাকে।
তারপরও আমাদের কাউকে না কাউকে নিয়ে সামনের দিকে এগোতে হয়। জীবনের চলতে গেলে অন্ততপক্ষে একজন মানুষ কাছে থাকা খুব দরকার । যার উপর ভরসা করা যায় এমন একজন মানুষ যে সুখের দিনে নয় দুঃসময়ে অন্ধকারেও হাত ছেড়ে যাবে না বিপদ-আপদে ছায়ার মত পাশে থাকবে। সাহস দেবে ভেঙ্গে পড়লেও আবার উঠে দাঁড়াতে সাহায্য করবে। সত্যিকারের ভরসা তো তাকেই করা উচিত যে প্রয়োজনে নয় ভালোবাসা আর আন্তরিকতার টানে পাশে থাকবে।সময়টা বড়ই অনিশ্চিত। সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যায়।
আজকাল সময়ের সাথে অনেক সম্পর্ক বিশ্বাসের স্বার্থ জড়িয়ে থাকে। যতক্ষণ নিজের লাভ আছে ততক্ষণ সম্পর্কের মূল্য আছে স্বার্থ শেষ হয়ে গেলে সব কিছুই ধীরে ধীরে মানুষ সবকিছু শেষ করে দেয় এবং দূরে সরে যায়। মানুষ দেখে যে এখন ওর কিছুই নেই তার কাছে আমার যতটুকু পাওয়া তা পাওয়া হয়ে গেছে এখন এর কাছে গিয়ে কোন লাভ হবে না। তাই তখন মানুষ অনেক সময় একা হয়ে যায় চারপাশে অনেক পরিচিত মুখ আপনজন থাকলেও নিজেকে একদম একা মনে হয় সত্যিকার অর্থে ভরসা করার মত মানুষ এখন খুবই কম পাওয়া যায়। তবুও জীবন থেমে থাকে না মানুষের প্রতি এখনো মানুষের বিশ্বাস আছে। বিশ্বাস এখনো হারিয়ে যায়নি। তবে অন্ধভাবে কাউকে বিশ্বাস করা উচিত না। সময় বলে দেয় কে কাছের মানুষ আর কে স্বার্থের জন্য বা প্রয়োজনের জন্য সম্পর্ক তৈরি করেছে। যে মানুষটি সুখে-দুখে সব সময় পাশে থাকে অন্যের কষ্টকে নিজের কষ্ট ভেবে পাশে থাকে সেই মানুষটি জীবনে সবচেয়ে বড় সম্পদ।
তাই ভরসা কখনো কথায় তৈরি হয় না তৈরি হয় কাজের মাধ্যমে। আর বিশ্বাস সম্মান আন্তরিকতা যদি থাকে তাহলে সেই সম্পর্কে টিকে থাকে। স্বার্থের পৃথিবীতে এমন অনেক মানুষ পাওয়া যায় তাকে যত্ন করে আগলে রাখা উচিত কিন্তু সত্যিকারে ভরসা মানুষের জীবনে বারবার আসে না।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩



