ফটোগ্রাফি পোস্ট ||| প্রকৃতির ফটোগ্রাফি ||| original photography by @saymaakter
আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগের সকল সদস্যরা পরিবারকে নিয়ে সুন্দর সুস্থ ভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে কিছু কথা ও তার ফটোগ্রাফি।আর কথা না বাড়িয়ে চলুন মুল কথায় যাওয়া যাক।

প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে এই প্রকৃতির সৌন্দর্য নিয়ে কথা না কবিতা গান কত গল্প বাংলার রূপের বৈচিত্রের কথা আমরা কত ভাবে প্রচার করে থাকি।প্রকৃতির সৌন্দর্যের কথা আমরা যতই বলবো বলা শেষ হবে না। প্রকৃতি নিজেই নিজেকে বিলিয়ে দেয় আমাদের জন্য। তার মতো এমন উদারতা আর কোথাও দেখা যায় না।

প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ফটোগ্রাফি শুধু ছবি নয়, এটি অনুভূতি। মাটির গন্ধ আকাশের রঙ, আর তার গল্পকে ফ্রেমে বন্দী করার এক অনন্য শিল্প।ভোরের আলো যখন ধীরে ধীরে পৃথিবীকে জাগিয়ে তোলে তখন ছবি হয়ে উঠে এবং নতুন সম্ভাবনা নতুন আসার প্রতিশ্রুতি হয়ে উঠে সবার।দুপুরের তপ্ত গরমে প্রতিটি মানুষ ব্যস্ততার সাথে জড়িয়ে রাখে।

বিকেলের নরম আলো কিংবা সূর্যাস্তের লাল আভা প্রতিটি মুহূর্তে প্রকৃতিনিজেই নিজের একজন অসাধারণ সৌন্দর্যের প্রতীক। ফটোগ্রাফর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য।একটি নিখুঁত মুহূর্ত ক্যামেরায় ধারণ করতে সেই ফটোগ্রাফারকে কত না ধৈর্য ধরতে হয়। ছবিটা যদি তার মন মতো না হয় তাকে আবার পুনরায় চেষ্টা করতে হয়। আবার এমনও আছে সে কোথায় বাইরে ঘুরতে গেল বাট সুন্দর একটি ছবি ফটোগ্রাফি করতে গিয়ে আর করতে পেল না সেখানেও একটু আফসোস থেকে যায়।

আসলে কোন কাজই ছোট নয় আর পরিশ্রম ছাড়া কোন কাজই হায়না। নীল আকাশে যদি একটি পাখি উড়ে যায় সেই পাখিটি ধরতে ধরতে অনেক সময় অপেক্ষা করতে হয় নদীর ঢেউ বাতাসে দোল খায় গাছের পাতা এই দৃশ্যগুলো সত্যিই মনোরম।আর এই দৃশ্য বা ফটোগ্রাফি গুলো একেকটি গল্প হয়ে থাকে। আলো অন্ধকারের খেলা প্রকৃতির সৌন্দর্য দুটো দু'রকম। সকালের সুন্দর নরম আলো আর রাতে অন্ধকার এ দুটো সময়েই মানুষকে শিখিয়ে দেয় অন্ধকারের পরে আলো আসবেই।

প্রকৃতি আমাদের অনেক কিছুই শিখিয়ে দেয় কিন্তু আমরা তা খেয়াল করি না।ফটোগ্রাফি করতে সঠিক সময় সঠিক অনুভূতি আর কোন অ্যাঙ্গেলে ছবিটি ওঠাবেন সেটা সম্পূর্ণই নির্ভর করে আপনার উপর। তবে একটি কথা বললেই নয় আমি এখন যেখানেই যাই প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলা চেষ্টা করি ক্যামেরা বন্দী করে রাখার জন্য আর সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে এতটুকু দেরি হয় না।ছবি তোলার সময় শুধু ক্যামেরা নয় মন দিয়েও দেখতে হয়। কারণ প্রকৃতির আসল সৌন্দর্য লুকিয়ে থাকে তার সরলতার মনে।

আজ যাচ্ছি অন্য কোনদিন আবার হাজির হবো নতুন কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




