ক্রিয়েটিভ রাইটিং পোস্ট ||| নকশী কাঁথা শাড়ি তৈরি ||| original writing by @saymaakter.

in আমার বাংলা ব্লগ25 days ago

আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিক্রম করছেন।আমি আলহামদুলিল্লাহ মহান সৃষ্টিকর্তার রহমতে পরিবারসহ বেশ ভালো আছি।

Messenger_creation_659C1736-0BC2-457F-B9A5-D49B7F25981C.jpeg


বরাবরের ন্যায় আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। জানি আমার ব্লগগুলো আপনাদের পড়তে এবং দেখতে বেশ ভালো লাগে কারন আমি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো পড়ে সেটা বুঝতে পারি। আজকে আমি আপনাদের মাঝে ক্রিয়েটিভ রাইটিং "নকশি কাঁথা শাড়ি তৈরি" নিয়ে হাজির হয়েছি।চলুন আর কথা না বাড়িয়ে আজকের ব্লগে কি লিখেছি তা দেখে নেওয়া যাক।

আমরা কাজ করি গ্রামের অবহেলিত, স্বামী পরিত্যক্তা, দক্ষ নারী কর্মীদের নিয়ে এদের মধ্যে অনেকেই অদক্ষ হলও তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হয় কারণ আমাদের কাজগুলো সব সময় কোয়ালিটির বিষয়ে জিরো টলারেন্স থাকে। আমরা কখনো আমাদের কাজে সামান্যতম ছাড় দেওয়ার অপশন রাখি না। আমরা চাই আমাদের কাস্টমার যেন কখনোই প্রোডাক্ট কিনে নিজেকে অপমানিত বোধ না করে অর্থাৎ কোন প্রোডাক্ট কিনে ঠকেছে এমন যেন মনে চিন্তা না আসে।

আমরা একটি শাড়ি যখন তৈরি করি তখন প্রথমে ছাপ সেকশন থেকে কোয়ালিটি করা হয়, পরে যখন আমাদের কর্মীরা হাতে সুই সুতা দিয়ে কাজ করে,তখন কোয়ালিটি দেখার জন্য তাদের মধ্যে একজন টিম লিডার নির্ধারণ করা হয়, সে সকলের হাতের কাজগুলো প্রতিনিয়ত কোয়ালিটি করে এবং কোয়ালিটি ফল্ট হলে সেটি সঙ্গে সঙ্গে কর্মীর কাছ থেকে ঠিক করে নেয়।পরিশেষে সেই কাজটি সম্পূর্ণ হলে তাদের কাছ থেকে সেই টিম লিডারের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানে হস্তান্তর করা হয়।

আমাদের প্রতিষ্ঠানে যখন সেই শাড়িটি রিসিপশনে গ্রহণ করা হয় তখন সেই শাড়িটি আবার কোয়ালিটি করে দেখা হয় আসলে আমাদের স্যাম্পল এর সাথে প্রোডাক্টের সম্পূর্ণ মিল আছে কি নাই। যদি স্যাম্পলের সাথে কোন জায়গায় কোয়ালিটির পার্থক্য থাকে তাহলে আবার সেই টিম লিডারের মাধ্যমে সাব সেন্টারে পাঠানো হয় এবং সেখান থেকে আবার ঠিক করে পুনরায় আমাদের প্রতিষ্ঠানে জমা করা হয়।

এভাবে আমাদের প্রতিটি প্রোডাক্ট দেখে বুঝে স্যাম্পলের সাথে মিল করে সেটি আমাদের প্রতিষ্ঠানে জমা করা হয়। এরপর সেই প্রোডাক্টটি ওয়াস আয়রন করার পর আবার প্রোডাক্টগুলো ফাইনাল কোয়ালিটি করে আমাদের বায়ার বা কাস্টমারের হাতে পৌঁছানো হয়।

বারবার কোয়ালিটি করার একটিই উদ্দেশ্য, যেন আমাদের কোন কাস্টমার ও বায়ার আমাদের প্রোডাক্ট কিনে ধোকা না খায় বা ঠকে না যায়।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png