অনুভূতিমূলক পোস্ট ||| উদ্যোক্তা জীবনে প্রথম মেলার অনুভূতি ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রত্যাশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মত আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অনুভূতি মূলক পোস্ট নিয়ে।আমার "উদ্যোক্তা জীবনে প্রথম মেলার অনুভূতি" আপনাদের মাঝে শেয়ার করব।
আপনারা সবাই অবগত আছেন আমাদের ছোট্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে তবে এই ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যগুলো নিয়ে কখনো কোন মেলায় অংশগ্রহণ করিনি।তবে এবার হঠাৎ করেই অনেক বড় একটি মেলায় অংশগ্রহণ করার জন্য অফার এলো। অনেকক্ষণ চিন্তাভাবনা করলাম কারণ বাচ্চাদের স্কুল খোলা তারপর সামনে পহেলা বৈশাখ এবং অন্যান্য ব্যস্ততা এগুলোর জন্য আমি মেলায় অংশগ্রহণ করতে পারব কিনা। অনেক চিন্তাভাবনা করে পরে ডিসিশন নিয়ে ফেললাম মেলায় অংশগ্রহণ করব। সব সময় টেনশন হচ্ছিল প্রথম মেলা প্রথম অভিজ্ঞতা কি করব কিভাবে সবকিছু গোছাবো।
আমার পণ্য কিভাবে মানুষের সামনে উপস্থাপন করব রীতিমতো একসময় মাথায় এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল। তারপর হঠাৎ একটু রিল্যাক্স মনে চিন্তা করে দেখলাম সবাই পারলে আমি পারবো না কেন। তারপর সবগুলো পণ্য একটি ব্যাগে গুছিয়ে নিয়ে টিকিট কেটে চলে গেলাম ঢাকার উদ্দেশ্যে। আমাদের মেলাটা ছিল দুই দিনের। প্রথম দিন সেখানে গিয়ে দেখি সবাই নিজ নিজ পণ্য টেবিলে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। যদিও আমাদের প্রথম দিন যেতে একটু লেট হয়েছিল কিন্তু তারপরেও সেখানে গিয়ে এতটুকু নার্ভাস ফিল করিনি।
সবার নিজ নিজ পণ্যএবং গোছানোর ব্যাপার গুলো আমাকে অনেক উৎসাহ দিয়েছে। তাই আমিও আমার টেবিলগুলো সুন্দর করে নিজের পণ্য দিয়ে গুছিয়ে ফেললাম। কিছুক্ষণ পর এক এক করে কাস্টমার চলে এলো আর আমাদের এই পণ্যগুলো সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করল এবং সেগুলোর তথ্য সুন্দর ভাবে তাদের মাঝে উপস্থাপন করলাম। তবে আমাদের পণ্যগুলো অনেক কাস্টমার পছন্দ করেছেন। মোটামুটি কিছু সেল হয়েছে। তবে অভিজ্ঞতা অনেক হয়েছে।কিছু কাস্টমারকে আমার ভিজিটিং কার্ড দেওয়া হয়েছে বিভিন্ন দেশের বায়ার ছিল তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এই ছিল প্রথম মেলার অভিজ্ঞতার অনুভূতি।

আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হব নতুন কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




