ক্রিয়েটিভ রাইটিং পোস্ট |||অসহায় মানুষের জীবন যাপন |||original writing by @saymaakter.
আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিবাহিত করছেন।আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারো আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছে ক্রিয়েটিভ রাইটিং "অসহায় মানুষের জীবন যাপন।"
কান্না করেই মানুষ পৃথিবীতে আসে এটা যেমন চির সত্য তেমনি কষ্ট মানুষের জীবনে থাকবেই এটাও স্বাভাবিক। এই পৃথিবীতে কেউই পরিপূর্ণ সুখী নয়। আমরা একজন আরেকজনকে দেখলে মনে করি সে হয়তো বা অনেক সুখে আছে। অনেক বড় লোক প্রচুর টাকা-পয়সার মালিক তাদের আবার কষ্ট কিসের।কিন্তু মানুষের ভেতরে না ঢুকলে মানুষের সঙ্গে না মিশলে কাউকে পরিপূর্ণভাবে বোঝা যায় না। আবার অনেক সময় দেখা যায় সেই অট্টালিকায় থাকা বড়লোক ব্যক্তিরা বিভিন্নভাবে অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করে থাকে।
কিন্তু যারা হত দরিদ্র তারা তো একজন আরেক জনকে সেভাবে সাহায্য সহযোগিতা করতে পারে না সাহায্যের হাতও বাড়িয়ে দিতে পারে না। তাইতো অসহায় মানুষগুলো চেয়ে থাকে কখন তাদের একটু সাহায্য সহযোগিতা করবে কেউ। তবে তাদেরও একটি মন আছে। বর্তমান সময়ে প্রচুর বৃষ্টি হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যায় প্লাবিত হচ্ছে। আশে পাশের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে।রাস্তার পাশে অথবা ফুটপাতে তৈরি করা সেই ছোট ঘরগুলো ঝরে ভেঙ্গে যাচ্ছে।
হয়তো সেই ঘরগুলো ইট পাথরে ঘেরা দালান কোঠা দিয়ে তৈরি নয় কিন্তু তাদের সেই ঘরে রয়েছে প্রচুর স্বপ্ন সুখ বুক ভরা আশা। তাদের এই আশা স্বপ্ন গুলো এক নিমিষেই ঝড়-বৃষ্টি তে ভেঙ্গে যাচ্ছে। সারারাত বৃষ্টির পানিতে ভিজে হয়তোবা শেষ সম্বল টুকু সংগ্রহ করার চেষ্টা করছে। কিন্তু যখন কোন উপায় নেই নিরুপায় হয়ে তারা অসহায়ের মত চেয়ে থাকে। এই অসহায় হতদরিদ্র মানুষদের সাহায্য সহযোগিতা যদি আমরা একটু করি হয়তোবা তারা পাবে একটা সুন্দর জীবন বেঁচে থাকার অস্তিত্ব। বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে এবং বাঁচার শক্তি পাবে। এই বন্যার সময় চেষ্টা করে সবাই সবার দিক থেকে একটু করে সাহায্য সহযোগিতা করার জন্য।
এখনো মানুষের মধ্যে মনুষত্ব বিবেক জাগ্রত রয়েছে তা যদি না থাকতো তাহলে এই অসহায় মানুষের পাশে কেউ দারাতে পারতো না। তবে বন্যার সময় অসহায় মানুষদের পাশে দারিয়ে শুকনো খাবার পোশাক তাদের কিছু অর্থ সাহায্য সহযোগিতা করে অনেকেই পাশে দাঁড়ায়।তাদের এই সাহায্য সহযোগিতা করতে কত না পানি স্রোতে তাদেরকে ভিজতে হয় দেখা গেছে এরকম মানবতার ফেরিওয়ালা হতে গিয়ে নিজের জীবনও চলে গেছে।তবে তাদের পাশে দাঁড়ান আমাদের দায়িত্ব।
কারণ একটিবার নিজেরই দিক থেকে চিন্তা করলে দেখবো তার অবস্থানে নিজেকে দাঁড় করালে কষ্টটা একটু হলেও অনুভব করতে পারবো। সেই মানুষটি কতটা কষ্টে আছে। একটি বাসায় যখন সব সময় পানিতে ভিজে থাকে না পারে কোন কিছু করতে না পারে তারা খাবারের প্রয়োজন মেটাতে। এটা যে কতটা কষ্ট এই অসহায় মানুষদের মতো জীবন যাপন করেছে তারাই বুঝতে পারবে।আসুন আমরা সবাই এই অসহায় মানুষের জীবন যাপনে সাহায্য সহযোগিতা করি তাদেরকে বাচাই। এই পৃথিবীতে সবার বাঁচার অধিকার আছে। আছে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার অধিকার। আমরা যদি একজন আরেকজনের পাশে দাড়াই তাহলে সবাই ভালো থাকবো।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




