ছোট গল্প পোস্ট ||| আংটি পর্ব-০২ ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং ভালো সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।
বরাবরের ন্যায় আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। জানি আমার ব্লগ গুলো আপনাদের পড়তে বেশ ভালো লাগে। তাই কথা না বাড়িয়ে আজকে আমার ছোট গল্প "আংটি পর্ব-০২" নিয়ে কি লিখেছি তা দেখে নেওয়া যাক।
নীলিমার কিছু প্রয়োজন হলে সে লিস্ট লিখে স্বপ্নীলকে দিয়ে দেয়। যে জিনিসগুলো স্বপ্নীল কে আনতে বলে স্বপ্নীল তার পছন্দমত লিস্ট ধরে সব নিয়ে আসে। প্রত্যেকটি জিনিসের কালার এত সুন্দর ভাবে পছন্দ করে নীলিমার এক নিমিষেই সবকিছু পছন্দ হয়ে যায়। কারণ স্বপ্নীল মধ্যে কি নেই। সে যেমন তার মাকে যত্নে রাখতে পারে তেমনি ভালো ভালোবাসার মানুষটিকেও অনেক আদরে রাখতে পারে। মোট কথা আর স্বপ্নের আর নীলিমার সংসার অনেক সুন্দর ভাবেই যাচ্ছিল।
তাদের সংসার মানেই সুখের সংসার।এই সুখের সংসারে তার শাশুড়ি ছিল একমাত্র ভালোবাসার মানুষ।কারণ শাশুড়ি যেমন ছেলের বউকে ভালোবাসতো তেমনি তার ছেলেকে অনেক ভালোবাসতো। মোট কথা শাশুড়ি নিজের হাতেই সব কাজ করতো নীলিমাকে কঠিন কোন কাজ করতে দিত না নিজের মেয়ের মতোই ভালোবাসতো। এই দেখে স্বপ্নীলের চোখে পানি এসে গেল।
কারণ একটি শাশুড়ি তার ছেলের বউকে এতটা ভালবাসতে পারে সে মনে হয় প্রথম দেখলো এবং লোকজন ও মানুষের কথার সাথে মিলাতে পারছিল না মানুষ যে বলে শাশুড়িরা শুধু ছেলের বউকে কষ্ট দেয় কিন্তু স্বপ্নের তার উল্টো দেখল। আর মানুষের কথার সাথে তার বাস্তব দেখা গুলো মিলাচ্ছিল। স্বপ্নের নিজেকে অনেক সুখি মানুষ হিসেবে মনে করে। কারণ তার কোন পিছুটান নেই মাত্র তিনজন মানুষের সংসার আর তিনজন মানুষই তিনজনার জীবন।
একদিন স্বপ্নিল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার অসুস্থতা কিছুতেই কম ছিল না। এদিকে স্বপ্নিলের মায়ের ঘুম নেই খাওয়া নেই সারাক্ষণ দুশ্চিন্তা করে স্বপ্নীলকে নিয়ে। কারণ তার জীবনে অনেক দুর্ঘটনা ঘটে গেছে একমাত্র ছেলেকে বুকে নিয়ে সে বেঁচে আছে। জীবনে অনেক সংগ্রাম করে সে এই পর্যন্ত এসেছে।এখন একমাত্র ছেলেই যেন তার অবলম্বন ছেলের কিছু হলে মনে হয় সে এই জগতে আর নেই।ডাক্তারের পরামর্শে চিকিৎসা করে স্বপ্নিল সুস্থ হয়ে গেল। স্বপ্নের সুস্থ হওয়ার পর তারা একদিন প্ল্যান করলো শহর থেকে দূরে কোথাও ঘুরে আসবে।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




