জেনারেল রাইটিং ||| প্রত্যাশা যত কম ততই শান্তি |||original writing by @saymaakter.

in আমার বাংলা ব্লগ22 days ago
‎ **আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?আশা করছি আমার বাংলা ব্লগের প্রিয় ভাই ও বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।তবে কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো এতটা গরম যার কারণে একটুতেই সবাই অসুস্থ হয়ে পড়ছি। আসলে সুস্থ থাকাটা মনে হচ্ছে কঠিন কিছু। তারপরও ভালো থাকতে হবে আমাদের সবাইকে নিজের জন্য।**

alexandra_koch-board-6009150.jpg
source



বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জেনারেল রাইটিং "প্রত্যাশা যত কম ততই শান্তি"।


প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু আশা-আকাঙ্ক্ষা থাকে। মানুষ স্বপ্ন দেখতে ভালবাসে। তাইতো সবাই সুখের স্বপ্নে বিভোর থাকে। এই পৃথিবীতে সুখের পাশাপাশি রয়েছে দুঃখ।কিন্তু এটা কেউ মানতে চায় না। সবাই সুখের পেছনে মরিয়া হয়ে ছুটছে। জীবনটা সত্যিই অদ্ভুত এই অদ্ভুত জীবনে আমরা এই পৃথিবীতে এসেছি মাত্র দুদিনের জন্য। এই দুদিনের দুনিয়ায় আমরা মেতে উঠছি রঙিন সব স্বপ্নে।আশা ভালবাসা বিশ্বাস সবকিছুই আমাদের সকলের হৃদয়ে রয়েছে।

মানুষকে ভালোবেসে বিশ্বাস করে বিনিময়ে কিছু পাওয়ার আশা অনেকেই করে। কিন্তু যখন এই বিশ্বাস থেকে অতিরিক্ত কিছু আশা করা যায় আর সেখান থেকে নিরাশ হয় সেই ব্যক্তি তখনই শুরু হয় কষ্ট হতাশা আর মানসিক অশান্তি।বাস্তবতা হলো সব মানুষই সবার প্রত্যাশা পূরণ করবে না।সব সম্পর্ক একই রকম থাকবে না। স্বপ্ন সময় মতো পূরণ হয় না। প্রত্যাশা যত কম হবে ছোট ছোট বিষয়ে আনন্দ ততো থাকবে।কারো কাছ থেকে বেশি কিছু আশা করা ঠিক না কারণ বেশি কিছু পাওয়ার থেকে সামান্য আন্তরিকতা অনেক সময় অনেক বড় উপহার মনে হয় আর যদি কিছু নাও পাওয়া যায় তবুও মন ভেঙ্গে যায় না।

কারণ তখন জীবনকে সহজভাবে গ্রহণ করা যায় আর মানসিক শান্তি বজায় থাকে। অনেক সময় আমরা মানুষের জন্য অনেক কিছু করি কিন্তু বিনিময়ে একই ভালোবাসা বা সম্মান পাই না। তাই যদি আমরা নিঃস্বার্থভাবে কাজ করতে শিখি এবং প্রতিদিনের আশা কম করি তাহলে হতাশার পরিমাণও অনেক কমে যায় জীবনের সবচেয়ে বড় শান্তি আসে বাস্তবতাকে তার মধ্য দিয়ে। আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করা। নিজের সামর্থ্য অনুযায়ী আশা করি।


অপ্রয়োজনীয় প্রত্যাশা গুলো থেকে বেরিয়ে আসি। সুখ লুকিয়ে থাকে হাসি দুজনের চেষ্টায় আত্মবিশ্বাস ও শান্তির মধ্যে থাকা। নিজের ভেতরের শক্তি আত্মসম্মানকে গুরুত্ব যদি দেই তাহলে জীবন অনেক বেশি শান্ত এবং সুন্দর হয়ে উঠবে।কাজেই যত প্রত্যাশা কম জীবন ততই সুন্দর অতিরিক্ত আশা আমাদের জীবনে অশান্তি বিশৃঙ্খলা ভাঙ্গনের সৃষ্টি হতে পারে। তাই জীবনে আশা থাকবে তবে সে আশাগুলো হতে হবে আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী। আমার যতটুকু আছে তার ভিতরে সামর্থ্য অনুযায়ী আশা ও স্বপ্ন দেখতে হবে। আমি আকাশের চাঁদ হাতের মুঠো চাইলেই কি আর পাব। এই ধরনের আশা করা মানে অতিরিক্ত কিছু যেটা জীবনে অশান্তি বয়ে আনে।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png