রেসিপি পোস্ট ||| ঝাল ঝাল লইট্টা শুটকি ভুনা ||| original recipe by @saymaakter
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রত্যাশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা পরিবারকে নিয়ে সুন্দরভাবে দিনটি অতিক্রম করছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্পেশাল একটি রেসিপি পোস্ট নিয়ে।যে কোনো রেসিপি তৈরি করতে আমার অনেকে ভালো লাগে। আসলে রান্নাও একটি নিখুঁত হাতের কাজ। রান্না করতে গেলে অনেক ধৈর্য নিয়ে রান্না করতে হয়। ধর্য্য না থাকলে সেই রান্নায় কোন স্বাদ হয়না এবং দেখতেও সুন্দর লাগে না। মানুষের যেমন মনের ভাবমূর্তি সবার একরকম হয় না। সবাই তার জায়গা থেকে নিজের মনের মতো করে নতুন ভাবনা দিয়ে নতুন রেসিপি তৈরি করে।আর তখনই সেই রেসিপিগুলা হয় অন্যরকম স্বাদের। প্রতিদিন কি মাছ-মাংস খেতে ভালো লাগে। একটু ব্যতিক্রম খাবার খেতে সবারই মন চায়। তাইতো মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ঝাল ঝাল লট্টা শুটকি ভুনা নিয়ে।শুটকি খেতে অনেকেই পছন্দ করে না কিন্তু শুটকিটাকে সুন্দর প্রসেসিং করে যদি রান্না করা যায় তাহলে সেই শুটকি ভুনা খেতে হয় অনেক মজার।চলুন আর কথা না বাড়িয়ে ঝাল ঝাল লট্টা ভুনা রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখানো যাক।
# উপকরণসমূহ
১।লট্টা শুটকি।
২।পিয়াজ।
৩।কাঁচা মরিচ।
৪।শুকনা মরিচ গুঁড়ো।
৫।রসুন।
৬।জিরা গুঁড়ো।
৭।হলুদের গুঁড়া।
৮।লবণ।
৯।রান্নার তেল
![]() | ![]() |
|---|
![]() | ![]() |
|---|
প্রথমে শুটকিগুলো বটি দিয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি।
এবার টুকরো করার শুটকিগুলো হালকা কুসুম গরম পানি দিয়ে আবার ধুয়ে নিয়েছি ।
এবার পেঁয়াজের খোসা ছাড়িয়া রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।
কাঁচামরিচ পরিষ্কার করে ধুয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।
রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে রান্নার উপযোগী করে নিয়েছি ।
এবার একটি কড়াইয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি ও লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি
ভেজে নেওয়া মরিচ পিঁয়াজে মসলার সমস্ত উপকরণ দিয়ে আবারো মসলাটিকে সুন্দর করে কষিয়ে নিয়েছি।
সেই কষিয়ে নেওয়া মসলার ভেতরে পরিষ্কার করা শুটকিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।
![]() | ![]() |
|---|
সেই শুটকিতে আবারো একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পানি শুকানোর আগ পর্যন্ত অপেক্ষা করেছি যখন শুটকি রেসিপি থেকে তেল সাইড দিয়ে ভেসে উঠেছে তখন রেসিপিটি চুলা থেকে নামিয়ে নিয়েছি । আর এভাবেই হয়ে গেল আমার মজাদার লইট্টা শুটকির ঝাল ঝাল রেসিপি। এবার লইট্টা শুটকির ঝাল ঝাল রেসিপি, একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।
#
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




















