জেনারেল রাইটিং পোস্ট ||| ভয় বা মনের ভয় ||| original writing by @saymaakter

in আমার বাংলা ব্লগ13 days ago

আসসালামু আলাইকুম।আমার প্রিয় বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আশা রাখি সুস্থ আছেন এবং সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তায়ালার রহমতে বেশ ভালো আছি।

manseok_kim-flowers-5741407.jpg
source



‎বরাবরের মত আবারো আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে ।আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বাস্তব জীবনের সাথে তাল মিলিয়ে নতুন একটি ব্লগ নিয়ে। আমি জানি আমার ব্লগগুলো আপনাদের পড়তে বেশ ভালো লাগে। চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমার জেনারেল রাইটিং "ভয় বা মনের ভয়"।

সৃষ্টিকর্তা আমাদের জন্য এত সুন্দর একটি পৃথিবী সৃষ্টি করেছেন।পৃথিবী সৃষ্টি করেছেন আমাদের সুখের জন্য সৃষ্টিকর্তা তার রহমত দিয়ে এই দুনিয়ায় অনেক কিছু পাঠিয়েছেন। সৃষ্টিকর্তা আমাদের বোঝার মত মন দিয়েছেন আবেগ অনুভূতি অনুভব করার মত শক্তি দিয়েছেন । আমরা যেন আমাদের মেধা দিয়ে সবকিছু উপলব্ধি করতে পারি কোনটা ভালো কোনটা খারাপ আমাদের জন্য।মানুষের মন এমন একটা জিনিস এই মনে যখন যেটা নিয়ে চিন্তা ভাবনা করা যায় সেই জিনিসগুলোই চোখে ভাসে। ভয় এমন একটি জিনিস যেটা অদৃশ্য। মানুষের মনে বিভিন্ন রকম ভয় কাজ করতে পারে।


‎অদৃশ্য কোন ভয় আবার মানুষের ভয়। একেক ভয় একেক রকম মনের মধ্যে কাজ করে। আমার এক পাশের ফ্ল্যাটের ভাবির সঙ্গে দেখা সে আমার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলল। কথা বলতে বলতে তার কিছু মনের কথা আমাকে বলল। তার কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। সে কথাগুলো যখন বলছিল আমার গায়ের লোম শিওরে উঠে গেল।এমন ভয়ের কথা বলছিল তখন মনে হচ্ছিল আমি কথাগুলো কেন শুনলাম। রাতে বাসায় এসে আমি যখন বিছানায় শুয়ে ছিলাম তখন ঘুম আসছিল না যখনই পর্দা নড়ছিল তখনই মনে হচ্ছিল অদৃশ্য কোন শক্তি অথবা কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে।

তার কথাগুলো বারবার কানে ভাসছিল আর মনে হচ্ছিল আমি এখনই জ্ঞান হারিয়ে ফেলবো। আসলে ভয়ের কথাগুলো মূলত অন্ধকার রাতে নিরবে থাকলে মনে ঘিরে ধরে । কখনো অনিশ্চয়তার ছায়া হয়ে হৃদয়ের ভিতরে বাসা বাঁধে। মনের ভয় এমন এক অনুভূতি যা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতর থেকে মানুষকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ভয় পাই প্রিয়জনকে হারানোর ভয়, ব্যর্থতার ভয়, স্বপ্ন ভেঙ্গে যাওয়ার ভয় । এই ভয় গুলো আমাদের ভাবনা জীবনের পথে গভীর প্রভাব ফেলে। ভয় যখন বেশি বেড়ে যায় তখন মানুষ বিশ্বাস হারাতে শুরু করে। এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে পিছিয়ে যেতে থাকে।


তবে অদৃশ্য শক্তির ভয় মানুষকে অসুস্থ করে ফেলে। যখন রাতের নীরবতা অথবা রাতের অন্ধকারে সে একা থাকে তখনই সেই অদৃশ্য শক্তি মনের ভিতরএসে ভয়ের সৃষ্টি করে। আর এভাবেই সে ভয়ে ভয়ে দিনে দিনে অসুস্থ হয়ে পড়ে। মনের শক্তি বড় শক্তি। মনের মধ্যে যদি সব সময় ভয় কাজ করে তাহলে নিজের উপর বিশ্বাস আর থাকে না। মনে রাখতে হবে প্রতিটি অন্ধকার রাতের পর যেমন ভোর আসে তেমনি জীবনের প্রতিটি কঠিন সময় একদিন কেটে যায়।


‎তবে ভয়ে যদি আমরা দুর্বল হয়ে যাই তাহলে ভয়কে মোকাবেলা করা সম্ভব নয়। তাই ভয়কে সামনে থেকে মোকাবেলা করা উচিত আমাদের সকলের। তবে একটি কথা মনের ভেতর যত ভয় থাকুক না কেন নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে হবে কারণ ভয়ে সাময়িক আত্মবিশ্বাস আমাদের জীবনের জন্য। প্রকৃত শক্তি নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনের ভয় মানুষকে থামিয়ে দিতে চায় তাই জীবনে এগিয়ে যেতে হলে ভয়কে থামিয়ে এক বুক সাহস নিয়ে এগিয়ে যাওয়া উচিত।মনে বল সাহস না থাকলে জীবনের অনেক কাজই পড়ে থাকবে এবং কঠিন মনে হবে।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png