ফটোগ্রাফি পোস্ট ||| সবুজ প্রকৃতির ফটোগ্রাফ ||| original photography by @saymaakter.
আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা করি সুস্থ আছেন ও সুন্দর ভাবে জীবন যাপন করছেন।আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে বেশ ভালো আছি।
আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি।জানি আমার ব্লগ গুলো আপনাদের দেখতে এবং পড়তে বেশ ভালো লাগে। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো পেয়ে আমার ব্লগ লেখার আগ্রহ বাড়িয়ে যায়। আমি আপনাদের মাঝে "সবুজ প্রকৃতির ফটোগ্রাফি" নিয়ে হাজির হয়েছি।চলুন আর কথা না বাড়িয়ে আজকে ফটোগ্রাফিতে কি কি আছে তা দেখে নেওয়া যাক।
বর্তমান পরিস্থিতিতে আমরা সকলেই গ্রামকে অনেক বেশি ভালোবাসি। আমরা গ্রামে অনেক নিরিবিলি পরিবেশ, বিশুদ্ধ বায়ু এবং সব ধরনের টাটকা খাবার পাওয়া যায় তাই আমরা গ্রামকে অনেক বেশি ভালোবাসি। গ্রামের সবুজ প্রকৃতি আমাদের নয়ন জুড়িয়ে দেয়।
গ্রামের সবুজ প্রকৃতির মাঝে যখন হালকা বাতাস বয়ে যায় তখন কেমন যেন ভালো লাগে কারণ এই হালকা বাতাসে সবুজ প্রকৃতি যখন দোলে তখন মনেও দোলদেয়।
সবুজ প্রকৃতি মানেই মনের প্রশান্তি এবং চোখে আসে ফ্রেশনেস।গ্রামে যখন সবুজ প্রকৃতির মধ্যে খালি পায়ে হাঁটা যায়, তখন কি যে ভালো লাগে এটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই পরিস্থিতিতে বা এই পরিবেশে যারা হাঁটেছে তারাই বুঝবে আমার কথার অর্থ।
সবুজ মাঠ আর এর কৃষি জমিতে কৃষকেরা যখন ফসল ফালানোর জন্য ছুটি আর এর মধ্যেই তারা বেশি সময় অতিবাহিত করে, ফলে মাঠের সঙ্গে তাদের নিবিড় ভালোবাসা সৃষ্টি হয়।
আজকের মত এখানেই শেষ করছি আবারও নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব,সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩










