ক্রিয়েটিভ রাইটিং |||বর্ষা আসুক গাছ লাগাই প্রাণ বাঁচাই ||| original writing by @saymaakter.
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা পরিবারকে নিয়ে সুন্দরভাবে দিনটি অতিক্রম করছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ক্রিয়েটিভ রাইটিং "বর্ষা আসুক গাছ লাগাই প্রাণ বাঁচাই"।
বাংলার ছয়টি ঋতু আসে বিভিন্ন বার্তা নিয়ে। একেক ঋতুর আমেজ অনুভূতি এক এক রকম। প্রকৃতি এত সুন্দর ভাবে একেক ঋতুতে এত সুন্দর ভাবে নিজেকে প্রেজেন্ট করে যা দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। সত্যিই বাংলার প্রকৃতির নজর কাড়া রূপ। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এ যেন প্রকৃতির নজর কাড়া কিছু মুহূর্ত। বর্ষাকাল আমার জানামতে অনেকেরই প্রিয় একটি সময়। সত্যিই এই বর্ষাকালের সবকিছু যেন হৃদয় স্পর্শ করে। টিনের চালে ঝুমঝুম বৃষ্টির আওয়াজ। কখনো দিনের বেলায় প্রকৃতি এত সুন্দর ভাবে দোল খায় আর বৃষ্টির পানিতে সব কিছু ধুয়ে মুছে সাতেজ হয় যা দেখে মুগ্ধ সবার নয়ন চারদিকে শুধু সবুজ আর সবুজ।
বর্ষাকাল প্রকৃতির এক অপূর্ব উপহার। এই সময় আকাশে মেঘের আনাগোনা চলে কখনো মেঘ আবার কখনো হঠাৎ বৃষ্টি। তবে এই সময়টা গাছ লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত সময়। বৃষ্টির পানিতে নতুন চারা সহজেই বেড়ে ওঠে এবং দ্রুত শিকড় বিস্তার করতে পারে। গাছ আমাদের অক্সিজেন দেয় আলো দেয় বাতাস দেয় ছায়া দেয় গাছের মত প্রকৃতিও বন্ধু আর কে হতে পারে। তাই আসুন এই বর্ষায় আমরা প্রত্যেকে অন্তত দুই একটি করে গাছ লাগাই।
গাছ আমাদের জীবন বাঁচানোর জন্য অক্সিজেন দেয় শীতল বাতাস যা আমাদের শরীরও মনকে ফ্রেশ রাখে। আবার অনেক সময় প্রচন্ড রোদে আমরা অস্থির হয়ে যাই তখন রোদ থেকে বাঁচার জন্য গাছ আমাদের ছায়া দেয়। এই গাছ থেকে বিভিন্ন রকমের ফলের গাছ থেকে আমরা ও রসালো ফল পাই। যা আমাদের শরীরে বিভিন্ন ভিটামিনের ঘাটতি পূরণ করে। অসংখ্য প্রাণীর আশ্রয় স্থল হয়ে প্রকৃতি ভারসাম্য রক্ষা করে। গাছ না থাকলে পৃথিবীতে মানুষের জীবন কল্পনা করাও কঠিন। বর্তমানে জলবায়ু পরিবর্তন অতিরিক্ত গরম পরিবেশ দূষণ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এই সমস্যাগুলোর মোকাবেলা অন্যতম সহ কার্যকর উপায় হলো বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যা করা।গাছ শুধু একদিনের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সবুজ পৃথিবী গড়ে তুলে। তাই আসুন বর্ষাকালে আমরা সবাই মিলে বাড়ির আঙ্গিনায় অথবা আমাদের যেখানে ফাঁকা জায়গা আছে রাস্তার ধারে বিদ্যালয়ে কিংবা খাল জমিতে অন্তত দুই একটি করে গাছ লাগাই শুধু গাছ লাগালেই হবে না ভালোবাসা দিয়ে তার যত্ন নিতে হবে। তাই আসুন আমরা নিজের হাতে দুই একটি গাছ লাগিয়ে আগামী প্রজন্মকে সুন্দর একটি উপহার দেই।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩



