অনুভূতিমূলক পোস্ট |||দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

source
বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে।আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ব্যতিক্রম ধরনের ব্লগ নিয়ে। আজকের ব্লগের কথাগুলো অনেকের জীবনের সাথে মিলে যেতে পারে। জীবন যুদ্ধে চলতে চলতে এক এক মানুষের জীবনের গল্প একেক রকম হয়। সুখ-দুঃখ মিলেই তো জীবন তবে কিছু কিছু মানুষের জীবনটা কেমন জানি অন্যরকম কষ্ট যেন তাদেরকে ছাড়তেই চায় না। তখন সেই অসহায় মানুষগুলোকে বলতে শুনি দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অনুভূতি মূলক পোস্ট দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের।
এই পৃথিবীতে সবাইকে যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে।কেউ যুদ্ধ করছে জীবনের সঙ্গে কেউ হয়তো বা মৃত্যুর সঙ্গে কেউ হয়তো বা না পাওয়ার কষ্ট পরিবারের কষ্ট নানান রকমের কষ্ট থাকতে পারে এই পৃথিবীর মানুষের। তবে এই পৃথিবীর কোন মানুষই পরিপূর্ণ সুখী না। প্রত্যেকটি মানুষের কোন না কোন অপরিপূর্ণ আছে। কারণ পরিপূর্ণ থাকলে তারা নিজেকে আর মানুষ ভাববে না তখন অন্য কিছু করতে যাবে এজন্য হয়তোবা সৃষ্টিকর্তা প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো গ্যাপ রেখেছেন।
পৃথিবীতে চলতে ফিরতে মানুষের জীবনের গল্প শোনা যায়। সবার জীবনের গল্প এক নয় । কারো হয়তো বা আনন্দের গল্প কারো হয়তো বা দীর্ঘশ্বাসের গল্প। তবে কষ্ট বা দীর্ঘশ্বাসের গল্প কেউ শুনতে চায় না আনন্দের ভাগীদার সবাই হতে চায়।পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যাদেরকে দুঃখ কষ্ট একদম কিনে নিয়েছে। জীবন থেকে কেন জানি দুঃখ কষ্ট যেতেই চায়না আর সুখ তো দূরের কথা। তাইতো সেই মানুষগুলোকে বলতে দেখা যায় দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের। তারা সবসময় বলে থাকে দুঃখ আমাদের নতুন কিছু নয়।
তারা জানে ঝড়ের পরে যেমন গাছের ভাঙা ডালে আবারো নতুন কুশি মেলে তেমনি জীবনের গভীর ক্ষত ও একসময় নীরব শক্তিতে পরিণত হয়।ওই দূরের পাহাড় কে দেখুন কত ঝড় বৃষ্টি বজ্রপাত তার বুকের উপর দিয়ে বয়ে যায় তবুও সে মাথা নত করে না। তার নীরবতা বলে দেয় যে কষ্ট সহ্য করতে শিখেছে তাকে ভাঙ্গা এত সহজ নয়।নদীভাঙ্গা দেখলে হৃদয় কেঁপে ওঠে। নদী ভাঙ্গা কত যে কষ্ট কত মানুষের স্বপ্ন ঘর স্মৃতি নদীর স্রোতে হারিয়ে যায়। কিন্তু ভোর হলেই সেই মানুষগুলো আবার নতুন করে জীবন গরার স্বপ্ন দেখে।আমরা অনেক সময় হতাশ হয়ে যাই মনে হয় কষ্ট ঘিরে রেখেছে সবদিক থেকে আমাকে। কিন্তু প্রকৃতির কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।প্রকৃতি আমাদের শেখায় ভেঙ্গে যাওয়া শেষ নয় নতুন শুরু করা সাহসের নাম জীবন।একটি সময় দেখবেন গাছের পাতাগুলো ঝরে যায়। যে পাতাগুলো সবুজে ভরা ছিল সেই পাতাগুলো মাটিতে মিশে যায়।
তবুও গাছ আশা ছাড়ে না নতুন ঋতু আসে নতুন পাতা গজায়। যারা দুঃখ-কষ্টকে আপন করেছে তারা জানে কষ্ট শুধু দুর্বলতার পরিচয় না। এই অশ্রু কে আরো মানবিক ও ধৈর্যশীল শক্ত করতে সাহায্য করে।এই দুঃখ কষ্টে লুকিয়ে থাকে জয়ের গল্প। জীবন হয়তোবা সব সময় আমাদের ইচ্ছেমতো চলে না আর তখনই আমরা হতাশ হই।কেন আমি যেটা ভাবলাম হলো না। কেন আমার ভাগ্যে ভালো কিছু আসে না। কেন আমি প্রচুর টাকার মালিক হতে পারি না। অনেক কিছুই আমাদের ভাবনায় চলে আসে। কিন্তু এই ভাবনাগুলো না এসে যদি ধৈর্য বিশ্বাস সাহস নিয়ে পথ চলতে পারি কঠিন পাহাড়ও একদিন অতিক্রম করতে পারব আমরা সবাই।
দুঃখ মানুষকে শুধু কাঁদায় না দুঃখ মানুষকে এমনভাবে করে তোলে যা কোন সুখ কখনো পারেনা। যারা জীবনে কখনো কষ্ট পায়নি দুখের ভিতরে অথবা কষ্টের ভেতরে জীবন যাপন করেনি তারা একটুতেই হতাশ গ্রস্থ হয়। তারা সব সময় বিশ্বাস করে আমার কপালে সুখ আছে সুখী থাকবে কেন এমন হলো এই টেনশনে তারা তাদের শারীরিক-মানসিক সব দিক থেকে একটি পেরেশানির ভেতর থাকে। কিন্তু যাদের দুঃখ দিয়েই জীবন গড়া তারা কখনো হতাশ হয় না। তারা ভাবে একদিন না একদিন আমার ঠিক সুখ আসবে। তাহলে আর ভাবনা কিসের। তাইতো সব সময় তারা বলে দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের আমার জীবনটাই তো দুঃখে ঘেরা তাহলে নতুন করে আর দুঃখ এলেও কষ্ট পেতে হবে না।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩



