লাইফ স্টাইল পোস্ট ||| ব্যানানা আম কেনার অভিজ্ঞতা ||| original writing by @saymaakter.

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

Messenger_creation_49F26D55-2F6E-4141-A626-EAD01EA33691.jpeg




বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি অন্যরকমের ব্লগ নিয়ে।আজ আমি আপনাদের মাঝে লাইফ স্টাইল ব্যতিক্রম ধরণের ব্যানানা আম কেনার অভিজ্ঞতা শেয়ার করবো।

কিছুদিন অসুস্থ থাকার পর কেন জানি কোন কিছুই ভালো লাগছিল না।তাই ভাবলাম একটু বাজারে গিয়ে কিছু কেনাকাটা করে নিয়ে আসি। আমার হাজব্যান্ড ও প্রচন্ড গরমে একটু অসুস্থ যার কারণে নিজেকেই যেতে হলো। প্রথমে বাজারে গিয়ে কিছু সবজি কেনার পর দেখলাম এক চাচার কাছে কিছু লম্বা টাইপের আম। আমগুলো দেখতেও অনেক সুন্দর লাগছিল প্রচন্ড লোভনীয় লাগছিল। আমের কালার গুলো ছিল হলুদ রঙের। কিন্তু আমগুলো কেনার জন্য মন খুব চাচ্ছিল।

IMG_20260704_104327_122.jpg

বারবার মনে হচ্ছিল হাড়িভাঙ্গা আমের মতো যদি বারবার ঠকে যাই। কারণ দুইবার দুই কেস আম কিনে এনেছিল তার ভেতরে বেশিরভাগ আমের ভেতর পোকা ছিল। তাইতো সেই প্রতারনার শিকার হয়ে বারবার মন মানছিল না।একবার এগোলে দুইবার পিছিয়েছিলাম।শেষমেষ কিনেই ফেললাম।কারণ এই আমগুলো আমি কাঁচা খেয়েছি কিন্তু কখনো পাকা খাওয়া হয়নি। সেই চাচা বলল মা নিয়ে যাও ঠকবা না আমি গ্যারান্টি দিয়ে বলছি। লোকটাকেও দেখে খুব বিশ্বস্ত মনে হল তাই নিয়েই ফেললাম। এইবার যেমন বাড়ির গাছে আম খাওয়া হয়েছে তেমনি প্রচুর বাজার থেকেও কিনে খাওয়া হয়েছে।

আসলে আম ফলটি এমন একটি ফল যেটা সবাই পছন্দ করে। আমার তো অনেক পছন্দ আমার বাচ্চাদের ও।প্রকৃতির মানুষের জন্য অসংখ্য সুস্বাদু পুষ্টিকর ফলের ব্যবস্থা করে দিয়েছে। আমাদের সকলের জনপ্রিয় এবং সবচেয়ে পরিচিত একটি ফল। ধনী গরিব সব মানুষের কাছে এই ফলটি অনেক প্রিয়। হাতের নাগালে এবং মানুষের কেনার সামর্থ্য অনুযায়ী আছে বলে এই ফলটি সবাইকে নিয়ে খেতে পারে। এই ফল খেয়ে শরীর ঠান্ডা ও সতেজ লাগে তেমনি আত্মতৃপ্তি।পাকা আম পরিবারের সবাই মিলে খাওয়ার আনন্দই অন্যরকম।

IMG_20260704_104317_143.jpg

তাজা ফল খেলে শরীর সুস্থ থাকে নানান ধরনের পুষ্টি চাহিদা পূরণ হয়। গ্রামের সবুজ বাগানের ঝুলে থাকা আম গুলো দেখতে সুন্দর এবং সবার দৃষ্টি আকর্ষণ করে।প্রচন্ড গরমে এই আম বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে আমরা খেতে পারি আবার আম জুস বানিয়ে প্রতিদিন যদি আমরা খাই আমাদের গরমে শরীর ঠান্ডা থাকবে।তবে এই ব্যানানা আম গুলো দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও কিন্তু অসাধারণ।

আজ আছে অন্য কোনদিন আবার অন্যদিন কোন ব্লগ নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে এবং নিজের প্রতি যত্নশীল হবেন আল্লাহ হাফেজ।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png