স্বরচিত কবিতা পোস্ট ||| আকাশে আজ জমেছে মেঘ ||| original poem by @saymaakter
আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত কবিতা আকাশে আজ জমেছে মেঘ।প্রতিটি মানুষের মনে আনন্দ আশা ভালবাসা থাকে আবার সেই বিপরীতে বলতে গেলে কষ্ট বিচ্ছেদ মনের আকাশে কালো মেঘ ও জমে।
নীরব অজানা কিছু কথা,
কতো প্রশ্ন জমা
কতই না মেঘ জমেছে
মন গহীনের কোনে,
হাওয়ার বুকে কেমন যেন
অজানা এক ব্যাকুলতা,
সূর্যের আলো লুকিয়ে পড়ে
মেঘের কালো ছায়ায়,
মনটা ভিজে যায় অদৃশ্য মায়ায়।
আঁকা নীরব গল্প,
প্রকৃতির বুকেও আজ
জমেছে অজানা কিছু দুঃখ,
আমার মনেও আশা সঞ্চারিত ছিল
ছিল না কোন কষ্ট,
আজ যখন মেঘ বৃষ্টি হয়ে ঝরে
সেই বৃষ্টি কালোঝরে আবাস হয় কেন,
প্রশ্ন ঘুরে ফিরে আসে
উওর নেই কোন কিছুতেই,
বৃষ্টি মুছে দিক সব কষ্ট
মেঘের আড়ালে লুকিয়ে না থাকুক কোন ভ্রান্তি।
মন হালকা বৃষ্টির ছোঁয়ায় ফলে।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




