স্বরচিত অনু কবিতা ||| আশা আকাঙ্ক্ষা স্বপ্নভঙ্গ নীরবে ||| original poem by @saymaakter.
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বারাবারের মত আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত একগুচ্ছ অনু কবিতা নিয়ে।কবিতা মানুষের মনের আবেগ ও অনুভূতি দিয়ে লেখা হয়।কবিতা আবেগ বিরহের হতে পারে আবার হতে পারে আনন্দের।বিরহ বিচ্ছেদ আনন্দ নিয়ে কবিতা হতে পারে তেমনি কাল্পনিক ও বাস্তবতা নিয়েও কবিতা হতে পারে।তবে কল্পনায় ডুবে কবিতা লিখতে বেশ ভালো লাগে।আবার বাস্তবতা নিয়ে লেখাও কিন্তু কম নয়।তবে যাই বলেন না কেন কবিতা লেখার জন্য একটা মন লাগে এবং পরিবেশ পরিস্থিতি হতে হয় নিরিবিলি। কারণ মাথা খাটিয়েই কবিতাগুলো লিখতে হয়। প্রচুর ঝামেলা হইচই এর ভিতরে কবিতার কোন ছন্দ মাথার ভিতরে আসতে চায় না।তাইতো কবিতাগুলো সব সময় লিখতে হয় আমাকে নিরিবিলি জায়গায়। আজ আমি বেশ কয়েকটি অনুভূতি নিয়ে অনু কবিতা লিখেছি।চলুন আর কথা না বাড়িয়ে কবিতাগুলো দেখে নেওয়া যাক।
কালো মেঘ অন্ধকারের পরেও
আশা মানুষকে ভাবায়,
হারিয়ে গেলে সেই পথ
একদিন ঠিকই ফিরে আসে
যতদিন হৃদয়ে জ্বলে
বিশ্বাসের প্রদীপখানি
আশা ও লুকিয়ে থাকে হৃদয়ের বাহু জোরে ।
আকাঙ্ক্ষা ছুঁটছে
নীল গগন পানে,
সব ইচ্ছে পূরণ হয় না
অপূর্ণতার মাঝে খুঁজে নেয়,
নতুন জীবন নতুন স্বপ্ন
আকাঙ্ক্ষাই মানুষকে দেয় এগিয়ে চলার বিশ্বাস।
আজ সেই স্বপ্ন হৃদয় ভাঙ্গার গল্প,
যে রং তুলিতে আঁকা হতো
কত না রংয়ের আলপনা,
সময়ের ঝড়ে আজ
সে শুধু নীরব স্মৃতি।
তবুও শিখতে হয় নতুন করে
স্বপ্ন দেখতে হয় বাঁচার জন্য।
তার ভিতরে রয়েছে অগণিত ভাষা
যা কেউ দেখেনা শুধু দীর্ঘশ্বাস,
যেখানে কান্না আছে
আছে হাজারো প্রশ্ন
অশ্রুর গোপন ডায়রি।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




