স্বরচিত কবিতা পোস্ট ||| উদ্যোক্তার আস্থা Bwm ||| original poem by @saymaakter
আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা সকলে সুস্থ আছেন এবং সুন্দর সময় প্রবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি।
বরাবরের মত আজকে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হতে চলেছি। জানিনা আমার ব্লগ গুলো আপনাদের কেমন লাগে? তবে আমি চেষ্টা করি আপনাদের পছন্দ মত ব্লগ লেখার। আজকে আমি আপনাদের মাঝে স্বরচিত কবিতা "উদ্যোক্তার আস্থা Bwm" নিয়ে হাজির হয়েছি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের কবিতায় কি লিখেছি তা দেখে নেওয়া যাক।
রঙিন স্বপ্নের ভিড়,
হৃদয়ের লুকিয়ে থাকে
অজানা এক নীড়।
সময়ের মূল্য অনেক,
সময়ই শিখিয়ে দেয়
ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
Bwm নতুন রঙে নিজেকে সাজায়
পাশে থাকার অঙ্গীকার জানায়।
শাড়িতে থাকে কত না গল্প
নকশিকাঁথায় অজস্র স্বপ্ন ,
জীবন যুদ্ধে সফলতার পথে
Bwm মেলায় আমরা উদ্যোক্তা একসাথে
অজস্র স্বপ্ন মনে গেথে আমাদের পথচলা।
শহরের মেলা নিজস্ব স্টাইলে সেরা,
মেলার পন্যে চোখ থাকে থমকে,
স্বপ্ন সাজিয়ে রাখি হৃদয়ের কোণে জমতে
প্রথম মেলার অনূভুতি রংধনুতে আঁকা
Bwm আস্থা ভরসার চালিকা।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




