ক্রিয়েটিভ রাইটিং পোস্ট |||মানুষের বিবেক ||| original writing by @saymaakter.
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।তবে ভালো থাকাটা সত্যিই যুদ্ধ চলছে সবার। কারণ প্রচন্ড গরমে সবাই অসুস্থ হয়ে পড়ছে। দুই এক দিন পরপরই বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে সবার। এজন্যেই বললাম ভালো থাকাটা অনেক কঠিন হয়ে পড়ছে।সবার জন্য দোয়া রইল সবাই যেন সুস্থ থাকে এবং সুন্দরভাবে দিনগুলো অতিক্রম করে।
বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ব্যতিক্রম ধরনের ব্লগ নিয়ে।সময় যতই যাচ্ছে ততই আমরা অনেক কিছু শিখতে পারছি।আধুনিকতার ছোঁয়া ডিজিটাল যুগে ডিজিটাল বুদ্ধি। হয়তো অনেক কিছুই উন্নত হচ্ছে কিন্তু অবনতি হচ্ছে মানুষের মনুষ্যত্ব। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ক্রিয়েটিভ রাইটিং "মানুষের বিবেক"।
বর্তমান সমাজ প্রেক্ষাপটে আপনি যেখানেই যান না কেন আপনার যদি শারীরিক শক্তি জোর মানসিক ক্ষমতা বাহুবল অথবা টাকার জোর না থাকে তাহলে সবকিছু থেকেই সেই মানুষকে ঠকে আসতে হয়। এই সমাজে যে কোনো কাজেই আপনি যান না কেন একটি ট্রেনের টিকিট কাটতে গেলেও সেখানে লাইন ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেকেই টিকিট পাচ্ছে না। আবার অনেকে টাকার জোরে অথবা ক্ষমতার দাপটে নিমিষেই কয়েকটি টিকিট পেয়ে যায়। ঠিক তেমনি ব্যাংকে কোন কাজে গেলেও বয়স্ক কোনো লোক থাকলে অনেক সময় অনেকে দয়া করে কিন্তু আজকাল মানুষের মধ্যে মায়া দয়া সব হারিয়ে গেছে।
সেখানে যে পরিচিত এবং সেই দায়িত্বশীল লোকটির থেকে উঁচু পর্যায়ের লোকটি যদি থাকে তার কাজটি আগে করে দেয়।ঠিক একইভাবে হাসপাতালে যদি ভালো চিকিৎসা পেতে চান অথবা ভালো ডাক্তার দেখাতে চান সেখানেও একই অবস্থা। অনেক সিরিয়াস রোগী থাকলে ও তাকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু ডাক্তারের পরিচিত কেউ যদি হয় অথবা গায়ের জোর বা ক্ষমতার দাপট দেখিয়ে চলে যায় ডাক্তারের কাছে। তাদের নিতে হয় না কোন সিরিয়াল। অথচ সেই অসুস্থ রোগীটা ঘন্টার পর ঘন্টা কত কষ্ট করছে কিন্তু তার দিকে কারো কোন খেয়াল নেই এই হচ্ছে আমাদের বর্তমান সময়ে মানুষের বিবেক।
একটা সময় মানুষের বিবেক গুলো ছিল অন্যরকম। শ্রদ্ধা ভালবাসা প্রতিটি হৃদয় ছিল ভরপুর। অনেক দূর থেকে শিক্ষককে দেখা গেলে আগে থেকেই মাথা নিচু করে শিক্ষকদের সালাম দেওয়া হতো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তার ব্যতিক্রম। কোন মুমূর্ষু রোগী কেউ দেখলে অনায়াসে হাত বাড়িয়ে দিত সাহায্য করার জন্য। কিন্তু আজকাল সময়ে তার উল্টো।কোন মিছিল কোন কিছুতে কোন সমস্যা হলে মানুষ ব্যস্ত থাকে তার ফটোগ্রাফি করার জন্য সেই রোগিটি যে এতটা সিরিয়াস তাকে হাসপাতালে নিতে হবে এই বিবেকটাও মানুষের আজকাল কমে গেছে।
সবাই আছে রিপোর্ট করতে হবে ভাইরাল হতে হবে এই ব্যস্ততা নিয়ে।সবচেয়ে বড় কথা মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব কাজ না করে বিবেক যদি কাজ না করে মানুষের ভেতরে ভালোর চেয়ে খারাপ কিছু হবে এটাই স্বাভাবিক। কারণ আমরা সবাই এক পা বের হতে নিজের নিরাপত্তা ও জীবনের কথা ভাবি।নিজেকে নিয়েই ব্যস্ত থাকি। কিভাবে টাকা আর পাহাড় গড়বো অন্যকে ঠকিয়ে। তবে এটা ঠিক অন্যকে ঠকিয়ে কখনো বড় হওয়া যায় না। হয়তো সাময়িক সুখ পাওয়া যায় একসময় সেই টাকা গুলো আর থাকে না।
আমাদের সততা আমাদের বিবেক আমাদের মনুষত্ব সব যদি একসঙ্গে কাজ করে তবে এই সমাজে থাকবে না বিশৃঙ্খলা। কিন্তু কে দেখে কাকে মানুষের নাই বিবেক মানুষের নাই মনুষ্যত্ব। মাঝে মাঝে বিবেকের কাছেই অনেক কিছু প্রশ্ন থেকে যায় কিন্তু উত্তর মিলে না তখন হতাশ হয়ে বসে থাকা ছাড়া কিছুই করার নেই। বিবেকবান মানুষ আমাদের এই সমাজে অনেক প্রয়োজন। কারণ এখনো কিছু ভালো মানুষ আছে যাদের দেখে অন্যরাও উৎসাহিত হবে।
আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো আপনাদের মাঝে হাজির হব অন্য কোন ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




