" ডাক্তার দেখাতে ঢাকার পপুলার হাসপাতালে।"
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করে নেবো একটি লাইফ স্টাইল পোস্ট।
ডাক্তার দেখাতে ঢাকার পপুলার হাসপাতালেঃ
বন্ধুরা,জীবন বহমান নদীর মতো।কখনো মেঘ আবার কখনো বৃষ্টির মতোই।ভালো -মন্দ মিলিয়েই মানুষের জীবন।গত সপ্তাহে ভীষণ অসুস্থ হয়ে পরেছিলাম।সেই অনুভূতি গুলো আজ আপনাদের মাঝে শেয়ার করে নেবো।
বেশ কিছুদিন ধরে প্রেশার ভীষণ লো যাচ্ছিল।প্রেশার লো হলে শরীরের মধ্যে খারাপ লাগা শুরু হয়।কোন কিছু করে স্বস্তি পাওয়া যায় না।আমার আম্মু তখন বার বার বলছিল আমি যেনো বরিশাল কোন ডাক্তারের পরামর্শ নেই।কিন্তু এখানে ডাক্তার দেখাতে মন কিছুতেই আমাকে সায় দেয়নি।ছেলের হাফ ইয়ার্লি এক্সাম চলার কারনে ঢাকা ও যাওয়া হচ্ছিল না।আমি লো প্রেশার হওয়াতে হাঁসের ডিম সিদ্ধ করে,স্যালাইন পানিতে মিশিয়ে খাচ্ছিলাম।দুধ চা,কফি কোনটাই খাওয়া হয়না অনেকদিন।শুধু মাসালা চা দুই বেলা পান করা হয়।প্রেশার লো হওয়ার কারনে আমি ঘন দুধ দিয়ে কদিন কফিও পান করেছি।তখন কিছুটা ভালো ফিল হয়েছে।
এভাবে এক সপ্তাহ পার করে ছেলের এক্সাম শেষ হলেই গত শুক্রবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম।শুক্রবার বাসায় রেস্ট নিয়ে শনিবার ধানমন্ডি পপুলার হাসপাতালে ডাক্তারের পরামর্শ নিতে হট লাইনে যোগাযোগ করে নাম লিখিয়েছিলাম।এরপর বিকেলে হাসপাতালে যাই।ডাক্তারের সিরিয়াল ছিল ১৭।কিন্তু ডাক্তার রোগী দেখবেন ৪০ জনের মতো।আমার ভীষণ অবাকই লাগলো এই বিষয়টি।একজন ডাক্তার কি করে এক রাতে এতো গুলো রোগী দেখতে পারে।হাসপাতালে এতো এতো মানুষ যা আমাকে ভীষণ ভাবালো।এতো মানুষ অসুস্থ বাংলাদেশে।আসলে হাসপাতালে না গেলে বোঝা যায় না কতো মানুষ কতো রোগে ভুগছে।
আমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো ই ছিলাম।হঠাৎ এমন হচ্ছে কেন তা জানতে ডাক্তারের শরণাপন্ন হওয়া।উনি আমাকে বেশকিছু ব্লাড টেস্ট দিলেন।আমি সেদিন বাসায় চলে আসি।কারন খালি পেটে একটি টেস্ট করাতে হবে।তাই ভাবলাম বাসার কাছে ইবনে সিনা হাসপাতাল আছে যেহেতু সেখানেই সবগুলো টেস্ট করিয়ে তারপর পরের দিন ডাক্তারের কাছে যাব।এভাবেই দিনটি সেদিন কেটে গেলো।ডাক্তার বলেছেন স্যালাইন খাওয়ার পর যদি ভালো লাগে তবে খেতে বললেন।সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো খুব শীঘ্রই সুস্থ হতে পারি।
আজ আর নয়।আবার হাজির হয়ে যাব অন্য কোন পোস্ট নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
পোস্ট বিবরন
| শ্রেণী | লাইফ স্টাইল পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |





