আমার স্বরচিত বিরহের কবিতা -💘 "একাকী "

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আমার স্বরচিত বিরহের কবিতাঃ


23113.jpg

সোর্স

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করে নেবো একটি কবিতা।আজকের কবিতাটি আমি বিরহের অনুভূতি নিয়ে লিখেছি।যেকোনো অনুভূতি নিয়েই কবিতা লিখতে আমার ভীষণ ভালো লাগে।আজ অনেকদিন পর বিরহ নিয়ে কবিতা লিখলাম।বিরহ নিয়ে কবিতা লিখতে আমার ভীষণ ভালো লাগে।যদিও কবিতা লেখা সহজ বিষয় নয়।তবুও প্রতিনিয়ত নতুন নতুন অনুভূতি নিয়ে কবিতা লিখে চলেছি।আপনাদের অনুপ্রেরণায় প্রতিনিয়ত নতুন নতুন কবিতা আমি লিখে শেয়ার করে যাচ্ছি।আপনাদের ভালোবাসায় আজ দু-চার লাইন করে বড় বড় কবিতা লিখে যাচ্ছি।সবই আপনাদের ভালোবাসার কারনে সম্ভব হয়েছে।

আজকের বিরহের কবিতাটির নাম আমি দিয়েছি "একাকী"।কবিতাটির মূল বিষয় হলো দুজন মানুষের দুদিকে ছিন্ন হয়ে যাওয়া।ভালোবাসার মানুষটিকে হারিয়ে একজন মানুষ একাকী হয়ে যায় চিরতরে।একা হয়ে গেলে মানুষ তখন পেছনে ফেলে আসা সেই সুখ অনুভূতি গুলো নিয়ে ভাবতে থাকে।সুন্দর মুহূর্ত গুলো ভেবে কষ্ট পায়।কখনও ভাবতে পারেনা এমন একাকী হয়ে যাবার কথা।এমন কিছু অনুভূতি নিয়ে আমার আজকের কবিতাটি লেখা।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝে ই রয়েছে আমার স্বার্থকতা।

আসুন,কবিতাটি আবৃত্তি করে আসি----


আজকের কবিতা- "একাকী"


লেখা - শিমুল আক্তার


আনমনে চেয়ে দাঁড়িয়ে একা
মনে পরে আজ তোমার কথা
ভালোবেসে আপন করে
নিঃসঙ্গ আজ আমি একা।

কতো সুখের স্বপ্ন দুচোখে
সাজিয়েছিলাম দুজন মিলে
স্বপ্ন আজ দুঃস্বপ্ন হয়ে
দুচোখের ঘুম নিয়েছে কেঁড়ে।

রাত কেটেছে কতো কথায়
মনে ছিল ভালোবাসা
দুজন রবো শুধু দুজনার
করেছি পণ রবো সাথে।

হঠাৎ এলো ঝড়ো হাওয়া
দুজন হলাম ছন্নছাড়া
মনের মাঝে ভালোবাসা
আঘাত এনেছে একাকী করে।

বাস্তবতা বড্ড কঠিন
আজ রয়েছি দুজন একাকী
ভালোবাসারা বড্ড কাঁদায়
দুজন আজ রয়েছি একাকী।

22834.png

পোস্ট বিবরন


শ্রেণীকবিতা পোস্ট
ক্যামেরাGalaxyA16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি)কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

22835.png

22836.gif

23110.png