লাইফ স্টাইল - " প্রতিবেশীর ভালোবাসা "

in আমার বাংলা ব্লগ9 hours ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

প্রতিবেশীর ভালোবাসাঃ


35694.jpg

35693.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি লাইফ স্টাইল পোস্ট শেয়ার করে নেবো।আপনারা অনেকেই হয়তো জানেন আমি এখন বাড়িতে আছি।আর শ্বশুরবাড়ির আশেপাশের প্রতিবেশীদের সাথে আমাদের অনেক বেশী আন্তরিকতা রয়েছে।আমার শ্বাশুড়ি যখন বেঁচে ছিলেন তখন দেখতাম আমাদের বাড়ির গাছে যত ফল যেমন-গাব,জামির,লেবু,আম,নারিকেল,সুপারি,সফেদা,চালতা,তেঁতুল,কাঁঠাল,আর আগে আমড়া গাছ ও ছিল সেই গাছে প্রচুর আমড়া হতো।এখন সেই আমড়া গাছ নেই।তবে বাকি সব গাছে যা কিছুই হতো সবকিছু গাছ থেকে পেরে আমাদের ভাড়াটিয়াদের ও প্রতিবেশীদের বাড়িতে পাঠাতো।এটা আন্তরিকতা বাড়ায়।আমি দেখেছি,প্রতিবেশীরাও তাদের গাছের নানা রকমের ফল আমাদের বাড়িতে পাঠাতো।এই ফল গুলো বাজারের ফলের মতো ফরমালিন যুক্ত নয়।তাই নিজেদের গাছে ধরা ফলগুলো খাওয়া আমাদের জন্য নিরাপদ।

গতকাল এক প্রতিবেশীর গাছ থেকে পারা জামরুল আমাদের জন্য পাঠালো।এতো নির্ভেজাল ফল দেখলে খুব ভালো লাগে আমার।তাই আমি ফটোগ্রাফি করে নিয়েছিলাম।জামরুল গুলো খেতে ভীষণ মিষ্টি ছিল।আমরা সবাই অল্প অল্প খেয়েছিলাম।আজ আপনাদের মাঝে সুন্দর কিছু অনুভূতি শেয়ার করতে এলাম।আমিও কিন্তু এতো গুলো জামরুল একা খাইনি।আমাদের বাসায় মানুষ তিনজন।আমি কিছু জামরুল আমাদের ভাড়াটিয়াদের বাসায় পাঠিয়েছিলাম।সবার মাঝে কোন কিছু ভাগ করে খাওয়ার মধ্যে আনন্দ আছে।আমি সেই আনন্দ সব সময় উপভোগ করে থাকি।প্রতিবেশীদের কাছ থেকে ভালোবাসা পেয়ে যেমন আনন্দিত আমি তেমনি আমি আনন্দিত হই প্রতিবেশীদের জন্য ভালোবাসা পাঠাতে ও।

আজকাল আমাদের দেশে সব রকমের ফলের মধ্যে ফরমালিন দিয়ে বেশী দিন ভালো রাখার চেষ্টা করা হয়।এ ধরনের ফল খেয়ে আমরা সুস্থ হওয়ার বদলে অসুস্থ হয়ে পরি।বাজারে অসাধু ব্যবসায়ীরা এ ধরনের কাজ করেই চলেছে।তাই আমরা যারা বাড়িতে থাকি তারা যদি বাড়িতে একটা একটা করে সব রকমের ফলের গাছ লাগাই,তবে নিজেদের গাছের তাজা ও ফরমালিনমুক্ত ফল খেতে পারবো।দেশীয় ফলে রয়েছে প্রচুর ভিটামিন।তাই আমাদের উচিত সব রকমের দেশীয় ফল গুলো খাওয়া।আর তাই আমি ফরমালিনমুক্ত ফল পেলে ভীষণ খুশী হয়ে যাই।গতকাল ও ভীষণ খুশী হয়েছি।তাই ভাবলাম আপনাদের মাঝে সুন্দর অনুভূতি গুলো শেয়ার করে নেই।আশা করছি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।সুন্দর জীবন পেতে হলে আমাদের কে অবশ্য ই সুন্দর ও নির্ভেজাল খাবার খেতে হবে।

পোস্ট বিবরন


শ্রেণীলাইফ স্টাইল
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্টে নতুন কোন অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

33883.png

33884.gif

35361.png