আর্ট-: ভিন্ন রকম ম্যান্ডেলার ডিজাইন।

in আমার বাংলা ব্লগlast year

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

IMG-20250304-WA0003.jpg

পবিত্র রমজান মাস এসেছে আর সবাই মোটামুটি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছে। কারণ আমরা সবাই জানি রমজান মাসের ব্যস্ততা কেমন। সকাল থেকে শুরু করে বিকেল এবং সন্ধ্যা পর্যন্ত অনেক রকম ব্যস্ততা থাকে। তারপর আবার যখন ইফতার শেষ করা হয় নামাজ কালাম পড়ে একটু রেস্ট নিলে আবার নামাজের টাইম হয়ে যায়। আর সবমিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করতে হয়। তবুও গতকাল সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজ পড়ার পর একটু ফ্রি ছিলাম। তাই ভাবলাম ছোটখাটো একটা ম্যান্ডেলা আর্ট করে নেয়া যাক। যদিও এই সপ্তাহে এখনো কোন রকম আর্ট পোস্ট শেয়ার করা হয়নি। তাই ভাবলাম ছোটখাটো একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করা যাক। তবুও সময় লেগে গিয়েছিল। কারণ এটার প্রত্যেকটা ডিজাইন একুরেট ভাবে দিতে হলে অবশ্যই সময় লেগে যায়।

IMG-20250304-WA0007.jpg

যাইহোক বেশ কিছুটা সময় নিয়ে ম্যান্ডেলা আর্টটা শেষ করেছিলাম। নিভৃত প্রায় সময় এসে বিরক্ত করছিল। তাই একটু খারাপ লাগছিল। তবুও কি আর করা কাজ যখন করতে বসেছি তাই একবসাতেই শেষ করে ফেলেছি। আর আজকে আমি আপনাদের মাঝে এই ম্যান্ডেলার আর্ট টা শেয়ার করতে আসলাম। ভিন্ন রকমের ম্যান্ডেলার ডিজাইন টা আশা করি আপনাদের ভালো লাগবে।

পেইন্টিং এর জন্য উপকরণসমূহ

  • পেন্সিল
  • আর্ট খাতা
  • মার্কার কলম
  • পেন্সিল কম্পাস

20250303_193715.jpg

প্রথম ধাপ

প্রথমে পেন্সিল কম্পাস এবং কলমের সাহায্যে গোল করে একটা বৃত্ত এঁকে নিলাম। তারপর নিচের দিকে কিছু ডিজাইন এঁকে নিলাম।

20250303_194023.jpg

20250303_194216.jpg

দ্বিতীয় ধাপ

এখন মাঝখানের অংশে বেশ কিছু বৃত্ত এঁকে নিলাম। তারপর মাঝের উপরের অংশটায় কিছু ডিজাইন করে নিলাম।

20250303_194329.jpg

20250303_194451.jpg

তৃতীয় ধাপ

এইধাপে ছোট ছোট ডিজাইনগুলোর উপরে দুটো করে পাতা এঁকে নিলাম।

20250303_194532.jpg

20250303_194608.jpg

চতুর্থ ধাপ

যে পাতাগুলো এঁকে নিয়েছি তার আশেপাশের খালি অংশটায় কিছু দাগ টেনে নিলাম এবং উপরের দুটো বৃত্তে কালো মার্কার দিয়ে দাগ টেনে নিলাম।

20250303_194650.jpg

20250303_194731.jpg

পঞ্চম ধাপ

এখন উপরের ভাগে কিছু লম্বাটে আকারের ডিজাইন করে নিলাম। তার ভেতরে আবার কিছু ডিজাইন এঁকে নিলাম।

20250303_194829.jpg

20250303_195049.jpg

ষষ্ঠ ধাপ

উপরের বৃত্ত টায় কোনাকুনি ভাবে কিছু ডিজাইন করলাম। তারপর সেই ডিজাইনগুলো ব্যতিরেকে বাকি অংশটায় কালো রং করে নিলাম।

20250303_195236.jpg

20250303_195448.jpg

সপ্তম ধাপ

শেষের অংশেও কিছু ডিজাইন করে নিলাম। বাকি অংশগুলো কালো রং করলাম এবং ভেতরে ছোট ছোট করে কিছু দাগ টেনে দিলাম।

20250303_195830.jpg

20250303_200057.jpg

অষ্টম ধাপ

নিচের দিকে যে ডিজাইন এঁকেছিলাম তার মাঝ বরাবর কালো রং করে দিলাম। তার পাশে নীল রং করে দিলাম।

20250303_200309.jpg

20250303_200501.jpg

ফাইনাল আউটলুক

এইতো অবশেষে তৈরি করে ফেললাম সিম্পল একটা ম্যান্ডেলা আর্ট।

IMG-20250304-WA0001.jpg

IMG-20250304-WA0003.jpg

IMG-20250304-WA0004.jpg

IMG-20250304-WA0005.jpg

IMG-20250304-WA0006.jpg

IMG-20250304-WA0007.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 last year 

অনেক বেশী সুন্দর করে আপনি আজকের এই ম্যান্ডেলার ডিজাইন আর্ট করেছেন। আমার কাছে দেখতে খুব ভালো লেগেছে এই ম্যান্ডেলার ডিজাইন টা। অনেক নিখুঁতভাবে আপনি প্রতিটা ডিজাইন করেছেন। দেখেই বুঝতে পারছি এটি করতে আপনার অনেক সময় লেগেছিল। এক কথায় চমৎকার ছিল আপনার করা এই আর্ট।

 last year 

জি আপু ম্যান্ডেলা ডিজাইন করতে অনেক বেশি সময় লেগে যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 last year 

Screenshot_20250303-103222_Chrome.jpg

Screenshot_20250303-103138_Chrome.jpg
.,.

 last year 

চমৎকার একটি আর্ট করেছেন আপু। আপনার তৈরি করা এই ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর ভাবে ছোট ছোট ডিজাইন দিয়ে প্রতিটি ধাপ শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

 last year 

ছোট ছোট ডিজাইনে ম্যান্ডেলা আর্ট করতে অনেক বেশি সুন্দর লাগে আপু। ধন্যবাদ আপনাকেও।

 last year 

অসাধারণ একটি এই মেন্ডেলা আর্ট দেখতে পেলাম। আসলেই এটি ভিন্ন ধরনের একটি ম্যান্ডেলা আর্ট। খুব সময় দিয়ে আর্টটি করেছ দেখেই বুঝা যাচ্ছে। ধন্যবাদ যথাযথভাবে ধাপে ধাপে তুলে ধরার জন্য।

 last year 

মেন্ডেল আর্ট করতে অনেক বেশি সময় লেগে যায়। ধীরে ধীরে করতে হয় বলে ধন্যবাদ তোমাকে।

 last year 

আজ আপনি আমাদের মাঝে দারুণ একটা আর্ট পোস্ট শেয়ার করেছেন। আসলে সত্যি বলতে কি ছবিটি দেখতে যেমন ভালো লাগছে তেমনি এই ছবিটি অংকন করতে অনেক বেশি কষ্ট হয়েছে। এছাড়াও এই ছবি আঁকার প্রত্যেকটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 last year 

জ্বী ভাইয়া যে কোন সুন্দর কিছুর পিছনেই কষ্ট থাকে। এটা বাস্তব, ধন্যবাদ আপনাকে।

 last year 

আসলে রমজানের মাসে অনেক ব্যস্ততার ভেতর দিয়ে সময় যায়। আপু এ ধরনের আর্ট গুলো করতে অনেক বেশি ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়। অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

জ্বী ভাইয়া রমজান মাসটা দিন রাত সবসময় ব্যস্ততার মধ্যে কেটে যায়। ধন্যবাদ ভালো লাগলো আপনার মন্তব্যটা দেখে।

 last year 

সত্যিই আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি আর্ট উপস্থাপন করেছেন। এমন ভিন্ন ধরনের আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। অতি চমৎকার ছিল আপনার আর্ট তৈরি করা। ভালো লাগলো সার্কেল জাতীয় এমন সুন্দর আর্ট দেখতে পেলে। আশা করব এভাবে আরও সুন্দর সুন্দর পোস্ট নিয়ে উপস্থিত হবেন।

 last year 

কিছুটা ভিন্নতা নিয়ে এসে আর্ট করার চেষ্টা করেছি ভাইয়া। মন্তব্য দেখে ভালো লাগলো ভালো থাকবেন।

 last year 

আপু আপনার এই আর্ট সত্যি একদম ভিন্ন ধরনের হয়েছে। এই ধরনের আর্ট করতে আমিও খুব পছন্দ করি। তবে যথেষ্ট সময় লাগে বলে অনেক দিন হয়েছে করা হয়না। আপনার আর্ট দেখেই বুঝতে পারছি অনেক সময় নিয়ে এই আর্ট সম্পূর্ণ করেছেন। হালকা কালার করার জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

জি আপু ম্যান্ডেলা আর্ট করতে বেশ ভালোই সময় দিতে হয় না হলে আর্টটা সুন্দর করে প্রেজেন্ট করা যায় না।

 last year 

আপনার আজকের আর্ট পোস্টটি সত্যিই অনন্য! ছবিটি শুধু দেখতেই দারুণ নয়, এর প্রতিটি স্ট্রোকে আপনার পরিশ্রম ও সৃজনশীলতার ছোঁয়া স্পষ্ট। বিশেষ করে আঁকার প্রতিটি ধাপ যেভাবে উপস্থাপন করেছেন, তা যে কারও জন্য অনুপ্রেরণার হতে পারে। এমন অসাধারণ শিল্পকর্ম আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

খুব ভালো লাগলো আপনার এত সুন্দর গোছানো মন্তব্য দেখে। ভালো থাকবেন আপু ধন্যবাদ আপনাকে।