দুইটি অনন্য ভাস্কর্য নকশা

20250929_234804.jpg

শিল্প শুধু চোখে দেখার বিষয় নয়। শিল্প আসলে আমাদের ইতিহাস, বিশ্বাস আর সংস্কৃতির এক নীরব ভাষা। আজকে শেয়ার করে নেবো দুইটি অসাধারণ ভাস্কর্য নকশা, যেখানে ভারতীয় ঐতিহ্য ও কারুকার্যের এক অপূর্ব সমন্বয় রয়েছে। এখানে একটি ভাস্কর্যে রয়েছে দেবী মূর্তির দৃশ্য। এর পেছনে রয়েছে বিশালাকার নাগফণা। এই নাগফণা শুধুই অলংকার নয়, এটি রক্ষা ও শক্তির প্রতীক হিসেবে বিবেচিত। দেবীর হাতে থাকা ত্রিশূল শক্তি ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে ফুটে উঠেছে। এখানে মূর্তিটির ধাতব টেক্সচার, প্রাচীন ব্রোঞ্জের মতো রঙ এবং সূক্ষ্ম খোদাই কাজ ভাস্কর্যটিকে আরও জীবন্ত করে তুলেছে।

Original image no longer available

ভাস্কর্যটিতে পোশাকের ভাঁজ, অলংকারের নকশা ইত্যাদি শিল্পীর দক্ষতার প্রমাণ বহন করে। এখানে দ্বিতীয়টিতে কারুকার্যের সূক্ষ্মতা আরও স্পষ্ট। এখানে ব্যাকগ্রাউন্ডে ব্যবহৃত ফুলেল নকশা ও খাঁজকাটা আর্চ আকৃতি মন্দির স্থাপত্যের কথা মনে করিয়ে দেয়। বিষয়গুলো দেখতেও অনেক সৌন্দর্যপূর্ণ মনে হয়। এই ডিজাইনে মূর্তিটির মুখের শান্ত ভাব, চোখের দৃষ্টি এবং দেহভঙ্গি যেনো আলাদাই একটা নজর কেড়ে নেয়। মূলত এগুলো আমাদের প্রাচীন শিল্পচর্চা ও আধ্যাত্মিক বিশ্বাসের জীবন্ত অধ্যায়। ঐতিহ্য আসলে কখনো পুরোনো হয় না, যদি তাকে সম্মানের সঙ্গে ধরে রাখা হয়।