আর্ট পোস্ট :- // মেহেদি ডিজাইন আর্ট //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20240812182535-01.jpeg

আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সুন্দর একটি মেহেদি ডিজাইন। মেহেদি ডিজাইনগুলো আর্ট করতে আমার খুবই ভালো লাগে।মাঝে মাঝে সময় পেলেই খাতা, কলম নিয়ে বসে যাই সুন্দর মেহেদি ডিজাইন আর্ট করার জন্য।

তেমনি আজকে অবসর সময়ে ভাবছিলাম, কি পোস্ট করবো?হঠাৎ মাথায় আসলো, মেহেদি ডিজাইন আর্ট করে পোস্ট করলে বেশ ভালো হয়। যেমন ভাবনা তেমনি কাজ। খুব অল্প সময়ের মধ্যে আমি এই মেহেদি ডিজাইনটি আর্ট করেছি। এই ধরনের মেহেদি ডিজাইনগুলো হাতে অঙ্কন করলে দেখতে বেশ সুন্দর দেখায়। আশা করি আমার অংকন করা এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক, কিভাবে আমি মেহেদি ডিজাইনটি আর্ট করলাম।

মেহেদি ডিজাইন আর্ট

IMG20240812182508.jpg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.জেল পেন

IMG20240812180719.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে সাদা কাগজের উপর জেল কলম দিয়ে সুন্দর একটি প্যাঁচানো সার্কেল এঁকে নিব।এরপর চারপাশে ছোট পাপড়ি ও বড় পাপড়ি অঙ্কন করার মাধ্যমে সুন্দর একটি ফুল এঁকে নিব।

IMG20240812180833.jpgIMG20240812181036.jpg
✍️ধাপ-২:✍️

ফুলটি আমি মাঝখানে অংকন করেছি। এরপর ফুলের উপরের দিকে সুন্দর নকশা এঁকে নিব। মেহেদি ডিজাইনে এই ধরনের নকশাগুলো অঙ্কন করলে দেখতে অনেক সুন্দর দেখায়।

IMG20240812181350.jpg

✍️ধাপ-৩:✍️

এরপর চিত্রের মতো করে উপরের দিকে ডান সাইডে সুন্দর এই ডিজাইনটি অঙ্কন করে নিব।

IMG20240812181800.jpg

✍️ধাপ-৪:✍️

এখন বিপরীত পাশে একটি বড় সাইজের ফুল ও নকশাটি এঁকে নিব।এইভাবে মেহেদি ডিজাইন অঙ্কন করলে দেখতে খুব সুন্দর দেখায়।

IMG20240812182106.jpg

✍️ধাপ-৫:✍️

এরপর নিচের দিকে আরো একটি ফুল ও পাতা অঙ্কন করার মাধ্যমে সম্পূর্ণ মেহেদি ডিজাইন আর্ট শেষ করবো।

IMG20240812182420.jpg

✍️ধাপ-৬:✍️

এখন নিচে আমার সিগনেচার করে নিব।

IMG20240812182436.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️
IMG20240812182512.jpgIMG20240812182505.jpg
IMG20240812182502.jpgIMG20240812182457.jpg

IMG20240812182445.jpg

আজকের অংকন করা মেহেদি ডিজাইনের আর্টটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল। কালো রঙের জেল পেন ইউজ করায় দেখতে বেশি আকর্ষণীয় লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা মন্তব্যে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক সুন্দর মেয়েদের ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা মেহেদির ডিজাইন আমার কাছে সব সময়ই অনেক ভালো লাগে। এই ডিজাইনটা যদি হাতে দেওয়া যায় তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে।

 2 years ago 

সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর মেহেদী ডিজাইন আর্ট করেছেন আপনি। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা এ মেহেদি ডিজাইন আর্ট। এত সুন্দর মেহেদি ডিজাইন আর্ট দেখে আমি মুগ্ধ হলাম। বেশ দারুন হয়েছে আপু।

 2 years ago 

আমার অংকন করা মেহেদি ডিজাইন আর্ট আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

আজকের আপনার মেহেদী ডিজাইনটি সত্যিই অসাধারণ হয়েছে যদিও আমি ডিজাইন করতে পারিনা তবে হাতে মেহেদি পড়তে অনেক বেশি ভালোবাসি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই ছবিটি ডাউনলোড করে রেখে দিলাম। যদি কখনো সুযোগ হয় তাহলে এই ডিজাইনের মেহেদী পড়ে দেখব।

 2 years ago 

আমিও আপনার মতো মেহেদী হাতে পড়তে খুব ভালোবাসি। সুন্দর মতবাদ দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন ভাবে মেহেদি ডিজাইন আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আসলে এই ধরনের ডিজাইন যদি হাতে পড়া যায় দেখতে বেশ ভালো লাগে। আপনার হাতের কাজ দেখে সত্যি বেশ মুগ্ধ হয়েছি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আর্ট পোস্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে আপনি জেল পেন দিয়ে সুন্দর ভাবে মেহেদি ডিজাইন আর্ট করেছেন দেখে তাকিয়ে থাকার মতো। এই ধরনের আর্ট হাতে অংকন করলে দেখতে খুব সুন্দর লাগবে। তাছাড়াও আপনার মেহেদি ডিজাইন আর্টের অনেক দক্ষতা রয়েছে। দুর্দান্ত একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

চমৎকার একটি মেহেদি ডিজাইন আর্ট করেছেন আপু। আমার কাছে অনেক ভালো লেগেছে।এছাড়াও মেহেদি ডিজাইন এর প্রত্যেকটা ধাপ আমাদের মাঝে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন,এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

খুব সুন্দর একটা মেহেদি ডিজাইন আর্ট করেছেন আপু। দারুন লাগছে আপনার মেহেদি ডিজাইন টা দেখতে। ছোট ডিজাইন গুলো খুব নিখুঁতভাবে অঙ্কন করেছেন। ভালো লাগলো আপনার ডিজাইন টা। ডিজাইনটা হাতে দিতে পারলে আরো সুন্দর লাগবে দেখতে। ধন্যবাদ আপু চমৎকার একটি মেহেদি ডিজাইন শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার আর্টগুলো অনেক সুন্দর হয়ে থাকে৷ সব সময় আপনি আমাদের মাঝে খুব সুন্দর কিছু আর্ট শেয়ার করে আসছেন৷ আজকের এই সুন্দর আর্টটিও একেবারে অসাধারণ হয়েছে৷ যেভাবে আপনি এখানে এই আর্ট শেয়ার করেছেন তা বেশ ইউনিক হয়েছে৷ এর যে মধ্যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো একেবারে নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করেছেন এবং সবগুলো ডিজাইন একেবারে প্রফেশনাল ভাবে দিয়েছেন৷

 2 years ago 

মেহেদির ডিজাইন আর্ট চমৎকার সুন্দর একটি আর্ট।আপনি তো দেখছি চমৎকার সুন্দর মেহেদির ডিজাইন করতে পারেন আপু।এই মেহেদির ডিজাইনটি হাতে করলে ভীষণ চমৎকার লাগবে দেখতে । ধাপের ধাপে মেহেদির ডিজাইন আর্ট পদ্ধতি আমাদের সঙ্গে চমৎকার সুন্দর ভাবে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।